সারা রোদ জুড়ে

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাই শুভেচছা জানিয়ে শুরু করছি।আজকে আমি একটা কবিতা শেয়ার করতে চলেছি।আশা করি আপনাদের ভালো লাগবে।


image.png

Image taken from pixabay.com


একটা শীত শেষে উষ্ণতা চাই
ভালোবাসার উষ্ণতা বিস্তৃত নিরবতা
তুমি প্রেমের জন্য অনেক কিছু করলে,
সারা রোদ জুড়ে সাজিয়ে দিলে
দুঃখের এই সীমাহীন সাগরে
আমাদের গল্পের কোনো সীমারেখা নেই।
জানি বৃষ্টি শেষে গাছেদের সাথে
আমি অনেকক্ষণ বসে থাকি,গল্প করি
তারপর আসে সমুদ্রের লোনাজল
যার জন্য একটা উপন্যাস ও কম পড়ে যায়।
হাওয়ায় উড়ে যায় বেনামী কিছু খবর
সেখানে তোমার প্রেমের গন্ধ ও থাকে,
তাই তো দেখছি একটা আসন্ন বিপদ।
এই বিপদে কালবৈশাখী চাই সর্বনাশ হয়ে
যার চিরতরে মরার ইচ্ছে সেই তো জানে
বাঁচার চেয়ে ও মৃত্যু অনেক বেশি দামী।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আসলে প্রকৃত ভালোবাসার মতো শান্তি পৃথিবীর আর কিছুতেই নেই। প্রকৃত ভালোবাসার জন্য আমরা অনেক ত্যাগ তিতিক্ষা করে থাকি। প্রকৃত ভাবে কাউকে ভালোবেসে যদি না পাওয়া যায়, তাহলে দুঃখের কোনো সীমা নেই। তখন মনে হয়, সেই দুঃখ কষ্টের চেয়ে মৃত্যু অনেক ভালো। যাইহোক চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন বৌদি। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। কবিতার প্রতিটি লাইন জাস্ট অসাধারণ হয়েছে। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দিদি কবিতাটি বেশ গম্ভির ছিল ৷প্রতিটি লাইনে গভীর কিছু কথা লুকিয়ে আছে ৷ যা আপনার লেখা কবিতার মাঝে প্রকাশ পেয়েছে ৷ যা হোক অসংখ্য ধন্যবাদ দিদি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ৷

 2 years ago 

দারুণ লিখেছেন দিদি ৷ আপনার এই কবিতা পড়ে অনেক ভালো লাগলো ৷ তবে কবিতায় প্রকাশ পেয়েছে ভালোবাসার এক কষ্টের অনুভূতি ৷ কবিতার লাইন গুলোও বলে যাচ্ছে অনেক কথা ৷ খুবই সুন্দর হয়েছে ৷ অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ দিদি কবিতাটি শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

দিদি আপনি খুবই সুন্দর একটি কবিতা আজকে আমাদের সাথে শেয়ার করলেন। ভালোবাসার এই কবিতা পড়ে খুবই ভালো লাগে। আসলে ভালোবাসার মানুষটিকে যদি নিজের করে পাওয়া হয়, তাহলে ভালোবাসার পূর্ণতা পায়। আর যদি ভালোবাসার এই প্রিয় মানুষটিকে না পাওয়া হয়, তাহলে ভালোবাসা যেন সবচাইতে কঠিন হয়ে যায় এবং বেঁচে থেকেও যেন মৃত্যুর স্বাদ ভোগ করা হয়। আপনার কবিতাটি ভালোবাসার সেই অনুভূতিগুলোই প্রকাশ পেয়েছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার কবিতার প্রতিটি লাইন খুব গভীরভাবে লেখা। আর এই কবিতার লাইন গুলো যেন ভালোবাসার একাকটা অনুভূতি প্রকাশ পেয়েছে। সত্যি ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে এই কবিতাটি লেখা। ভালোবাসা সৌন্দর্যময় যদি সেই ভালোবাসা মাসুষকে নিজের করে পাওয়া হয়।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দিদি বেশ দারুন কবিতা লিখেছেন আপনার কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। ভালোবাসার যে মূল্য দিতে জানে তাকে ভালোবেসেও শান্তি লাগে। প্রতিটি লাইনে ভালোবাসার গভীর অনুভূতি ব্যক্ত করেছেন।
খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ দিদি আপনাকে।

 2 years ago 

হাওয়ায় উড়ে যায় বেনামী কিছু খবর
সেখানে তোমার প্রেমের গন্ধ ও থাকে,

দিদিভাই, ভালোবাসা মনে হয় এমনই। সব পরিস্থিতির মাঝেই যেন ভালোবাসার উপস্থিতি বোঝা যায়। দারুণ লিখেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63899.18
ETH 1841.10
USDT 1.00
SBD 0.38