কিছু প্রতিমার ফটোগ্রাফি
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে কুমোরটুলিতে কিছু প্রতিমার ছবি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি । আশা করি আপনাদের ভালো লাগবে।
প্রতিমা মানেই সুন্দর ।প্রতিমা গড়তে সবাই পারে না। যে সকল মানুষ প্রতিমা গড়তে জানে অর্থাৎ মাটি দিয়ে রূপ দিতে জানে তাদেরই আসল শিল্পী বলা হয় ।একজন শিল্পী কত কষ্ট করে শিল্প তৈরি করে । এই সিল্পসত্তা সবার থাকে না ।
কত দূরদূরান্ত থেকে মানুষ কলকাতার কুমোরটুলি থেকে ঠাকুর বানিয়ে নিয়ে যায়। এমনকি দেশের বাইরে থেকেও মানুষ এখান থেকে ঠাকুর বায়না করে নিয়ে যায়।
আসলেই এখানকার ঠাকুরের সাথে কোথাও কোনো তুলনা হয় না ।
আমরা যখন কুমোরটুলি গিয়েছিলাম তখন প্রতিমা বানানোর কাজ প্রায় শেষ । তখন মাকে ঘরে তোলার পালা চলছিল।ওই সময়টা অনেক ঠাকুর দেখতে পাওয়া যায় ।
আমি আজ সেই দিনের সুন্দর কিছু প্রতিমার ছবি ভাগ করে নিলাম আপনাদের সাথে ।
| ডিভাইস | iphone 13pro max |
|---|---|
| লোকেশন | (কুমোরটুলি ) |
| ক্রেডিট | @swagata21 |
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

আসলেই বৌদি প্রতিমা গড়তে সবাই পারে না। কতোটা নিখুঁতভাবে প্রতিটি প্রতিমা তৈরি করেছে। প্রতিমাগুলো যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। নিঃসন্দেহে বলা যায় তারা বেশ দক্ষ প্রতিমা তৈরি করার ব্যাপারে। ফটোগ্রাফি গুলো চমৎকার ভাবে ক্যাপচার করেছেন বৌদি। প্রতিটি ফটোগ্রাফি এককথায় দুর্দান্ত হয়েছে। সবমিলিয়ে পোস্টটি বেশ উপভোগ করলাম। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
একদম যথার্থ বলেছেন দিদি ৷ শিল্পী মুলূত তারাই যারা তাদের মেধা সৃজনশীলতা দিয়ে এতো চমৎকার কিছু প্রতিমা ঠাকুর বানিয়ে থাকে ৷ ভাবতেই কেমন লাগে মাটি দিয়ে এতো চমৎকার করে রুপ দিচ্ছে সত্যি অসাধারণ ৷
আর কুমারটুলির কথা তো সবাই জানে ৷ সেখানকার প্রতিমা ঠাকুর কদর কতটা ৷ যা হোক কয়েকটি প্রতিমা ফটোগ্রাফি দারুন লেগেছে দিদি ৷
একদমই ঠিক বলেছেন দিদি , প্রতিমা তৈরি খুব সহজ কাজ নয় ৷ যে সকল মানুষ প্রতিমা গড়তে জানে তারাই আসল শিল্পী ৷ কারণ প্রতিমা তৈরি করতে অনেক বেশি দক্ষতা এবং পরিশ্রমের প্রয়োজন ৷ যাই হোক , চমৎকার কিছু প্রতিমার অসাধারণ ফটোগ্রাফি করেছেন ৷ ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো এবং মন ভরে গেলো ৷ প্রত্যেকটা ফটোগ্রাফি অসম্ভব সুন্দর এবং অপূর্ব ৷ ধন্যবাদ দিদি ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ৷
দিদিভাই, যথার্থ বলেছেন কিন্তু কথা গুলো।
প্রতিমা গড়তে সবাই পারেনা দিদি , একথা সত্য । কলকাতার কুমোরটুলির প্রতিমা গুলো অন্যান্য জায়গার তুলনায় অনেক বেশি সুন্দর হয় দেখতে। এইজন্যই দূরদূরান্তের বিভিন্ন সংস্থা কিংবা ক্লাব এই জায়গা থেকে প্রতিমা অর্ডার করে তাদের পুজোর জন্য। আজকে তোমার শেয়ার করা প্রত্যেকটা ঠাকুরের মূর্তির ফটোগ্রাফি দেখে রীতিমত মুগ্ধ হয়ে গেলাম দিদি। আসলে প্রতিমা গুলোকে দেখে এত সুন্দর লাগছিল মনের ভিতর, যেটা বলে বোঝাতে পারবো না। ধন্যবাদ দিদি, এত সুন্দর কিছু প্রতিমা ফটোগ্রাফির মাধ্যমে আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য।