গতকাল সন্ধ্যায়

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা,


আজ আমি আপনাদের সঙ্গে গতকাল সন্ধ্যায় কাটানো কিছু সুন্দর মুহূর্ত ভাগ করে নিলাম ।আশা করি আপনাদের ভালো লাগবে।।


ঘুরতে যেতে কার না ভালো লাগে ।আর মাঝে মাঝে ঘুরলে মনও ভালো থাকে। তেমনভাবেই গতকাল কোনো প্ল্যান ছাড়াই ঘুরতে বেরিয়ে পড়লাম ।আর সবার প্রথমে ঘরের কিছু কেনাকাটি করার জন্য শপিংমলে গিয়েছিলাম ।শপিংমলে কেনাকাটি করলেও মনে হচ্ছিল কোথাও একটু বসে খানিকক্ষণ সময় কাটাতে পারলে খুব ভালো লাগতো।

WhatsApp Image 2023-11-25 at 8.19.41 PM (1).jpeg


বেশ কয়েকটা দিন ঘর থেকে বেরোনো হয়নি ।তাই খুব একটা ভালো লাগছিল না । ব্ল্যাকসকের বলতে ও আমাকে চা খাওয়াতে নিয়ে গেল গ্রামের দিকে । যত গ্রামের দিকে যাচ্ছিলাম ততই যেন মনে হচ্ছিল ভীষণ ঠান্ডা লাগছিল।বুঝতে পারলাম যে শহর কলকাতায় ওতটা ঠান্ডা না লাগলেও শহর থেকে একটু ভেতর থেকে ভালোই ঠান্ডা পড়ে গেছে ।প্রায় প্রত্যেককে দেখলাম সোয়েটার গায়ে দিয়েছিল ।

WhatsApp Image 2023-11-25 at 8.19.42 PM.jpeg

WhatsApp Image 2023-11-25 at 8.19.41 PM (2).jpeg



প্রথমে রাস্তার উপর একটি জায়গায় দাঁড়িয়ে ফুচকা খেলাম । তেমন একটা টেস্ট লাগলো না ।আসলে সব জায়গায় এক রকম হয় না । এরপর ভেবে ছিলাম মোমো বা চপ খাবো ।আবার কিছুটা এগিয়ে সামনে একটি ছোটো খাবারের দোকান দেখে দাড়িয়ে গেলাম। সেখানে মোমো দেখে এক প্লেট চিকেন মোমো অর্ডার করলাম । বেশ অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল খাবারের জন্য ।

WhatsApp Image 2023-11-25 at 8.19.41 PM.jpeg



চিকেন মোমো আসলে সেই খাবারটাও খুব একটা ভালো লাগেনি । আসলে কলকাতার খাবার টেস্ট আর অন্যান্য জায়গায় খাবার টেস্ট অনেক আলাদা। তাই সেখানের সাথে এই খাবারগুলো মেলালে খুব একটা ঠিক হবেনা। খাবার যাই হোক না কেন সুন্দর একটা সময় এবং মুহূর্ত কাটিয়েছিলাম ।কারণ অনেকটা দিন পর বেরিয়েছিলাম তাই বেড়ানোটাকেই এনজয় করেছিলাম । আর এভাবেই গতকাল সন্ধ্যেবেলা একটা সুন্দর সময় কাটিয়ে ছিলাম।




VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago (edited)

আসলেই দিদি কারণ ছাড়াই ঘুরে বেড়াতে বেশ ভালই লাগে। গতকাল সন্ধ্যায় অনেক সুন্দর সময় অতিবাহিত করেছেন জেনে অনেক ভালো লাগলো দিদি। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।

Posted using SteemPro Mobile

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ বৌদি বিয়ের অনুষ্ঠানের জন্য বেশ কয়েকদিন তো বের হতে পারেননি কোথাও। আসলে কয়েকদিন বাসা থেকে বের হতে না পারলে, নিজের মধ্যে কেমন যেন অস্থিরতা কাজ করে। গ্রামের দিকে আসলেই শীত পরেছে। যাইহোক গতকাল সন্ধ্যায় ছোট দাদা এবং আপনি দুর্দান্ত সময় কাটিয়েছেন,এটা জেনে ভীষণ ভালো লাগলো। ফুচকা এবং চিকেন মোমো খেতে দারুণ লাগে, যদি টেস্ট ভালো হয়। যাইহোক খাবারের স্বাদ ভালো না হলেও,সুন্দর মুহূর্ত কাটিয়েছেন এটাই যথেষ্ট। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি।

Posted using SteemPro Mobile

 3 years ago 

দিদি আপনার সুন্দর মহূর্ত গুলো আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। হঠাৎ করে একটু বের হলে ভীষণ ভালো লাগে। খুব ব্যাস্ত সময় পার করলেন। এবং গতকাল সন্ধ্যায় বের হয়ে অনেক সুন্দর সময় উপভোগ করেছেন। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

আসলেই শহরে আর গ্রামের খাবারের টেস্ট এ পার্থক্য থাকেই। কিছু কিছু আইটেম গ্রামের দিকেই বেশ ভালো বানায়, আবার কিছু কিছু আইটেম এ ঠিক উল্টো টা। তবে বেশ কয়দিন পরে যখন বাহিরে নিজেদের মতো ঘুরোঘুরি করলেন, সময়টা অবশ্যই ইঞ্জয় করেছেন। এটিই কাম্য। যে ইঞ্জয়েবল হোক একসাথে পথচলার মুহূর্তগুলো। 😍

Posted using SteemPro Mobile

 3 years ago 

এটা ঠিক,বাসায় ঠান্ডাটা তেমন টের পাওয়া যায় না।কিন্তু গ্রামের দিকে যা ঠান্ডা,ইউনিভার্সিটিতে গেলে টের পাওয়া যায় ।

 3 years ago 

তোমার তো সকালে তাই আরও ঠান্ডা লাগে।

 3 years ago 

খুব বেশী ব্যস্ত সময় কাটিয়েছেন দিদি।তাইতো বাইরে যেতে ভীষন ভালো লাগলো।আসলে শহরে শীত বোঝা না গেলেও গ্রামের দিকে কিছুটা শীত শীত অনুভূত হয়।খাবার গুলো তেমন ভালো না হলেও সময়টা খুব সুন্দর কাটিয়েছেন জেনে ভালো লাগলো। অনেক শুভকামনা রইলো আপনাদের জন্য। 🥰🥰

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলেই দিদি ঘোরাঘুরি করলে মন এমনিতেই ভালো হয়ে যায় ৷ অনেক দিন পর আজ ঘুরতে বের হয়েছেন এবং দারুণ কিছু মুহূর্তে কাটিয়েছেন জেনে ভীষণ ভালো লাগলো ৷ আসলে গ্রামের দিকে একটু বেশিই ঠান্ডা পড়ছে ৷ আর এই ঠান্ডা আরো অনেক আগেই শুরু হয়েছে ৷ যাই হোক, অসংখ্য ধন্যবাদ দিদি সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ৷

 3 years ago 

দিদি বিয়ের অনুষ্ঠানের জন্য বেশ কদিন বাসা থেকে বের হওয়া হয়নি। কোথাও ঘুরতে বা বেড়াতে গেলে কাজের প্রতি উৎসাহ জাগে এবং মনটাও ভালো লাগে। গ্রামের দিকে একটু ঠান্ডা পড়েছে দিদি । একেক জায়গায় খাবারের স্বাদ একেক রকম।গতকাল সন্ধ্যায় ঘুরতে বের হয়ে বেশ সুন্দর সময় উপভোগ করেছেন জেনে ভালো লাগলো। দিদি আপনার সুন্দর একটি
সময় আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

মন ভালো লাগে মানে অনেক ভালো লাগে। আমি তো ঘুরতে গেলেই পাগল হয়ে যাই দিদি।আর মনটাও বেশ ভালো হয়ে যায়। আপনার করা ফটোগ্রাফি গুলো দেখেই কিন্তু বুঝা যাচেছ যে সেদিন বেশ আনন্দ নিয়েই ঘুরে বেড়িয়েছেন। তবে চিকেন মম আমার কাছেও বেশ ভালো লাগে। ধন্যবাদ দিদি এত সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন দিদি মাঝে মাঝে ঘুরতে গেলে মন ভালো হয়। সেই সাথে কাজ করার উৎসাহ পাওয়া যায়। এক জায়গার খাবারের সাথে অন্য কোন জায়গার খাবারের স্বাদ মিলে না। একই খাবার ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন স্বাদের হয়।তবুও অনেক দিন পর ঘুরে বেড়িয়েছেন সেটাই আনন্দের, সুন্দর হোক আপনার আগামী দিঙ্গঅলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64456.41
ETH 1864.96
USDT 1.00
SBD 0.38