বট পাতার উপর গণেশের চিত্র অঙ্কন

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন।অনেকেই হয়তো জানেন আমি কিছুদিন আগে কোলাঘাটে গিয়েছিলাম ।আমার বোনের যে ক্যাম্পাসটা রয়েছে সে ক্যাম্পাসটা অনেকটা বড় জায়গা জুড়ে আর অনেক রকম ওখানে গাছপালা রয়েছে, তার মধ্যে থেকেই আমি সেই দিন একটা বট পাতা নিয়ে এসেছিলাম। তখন ভেবেছিলাম যে এই বট পাতা দিয়ে ক্রিয়েটিভ কিছু বানাবো ,কিন্তু যে কে সেই, বট পাতা বট পাতার মত শুকিয়ে গেল ,ভাবনাটা ভাবনাই থেকে গিয়েছিল ।আসলে কি তৈরি করবো বুঝে উঠতে পারছিলাম না। তার মধ্যে পাতা শুকিয়ে গেলেও আমি ফেলিনি। যেহেতু কিছু একটা বানাবো বলে এনেছিলাম তাই ভাবলাম এই পাতার উপর যদি কিছু আঁকা যায় তাহলে কেমন লাগবে । যেহেতু পাতাটা একেবারেই শুকনো ছিল তাই আঁকতে গিয়ে কিছু জায়গা ছিঁড়ে ও গেছে তবুও নিজের মতন করে বট পাতার উপর গণেশের চিত্র অঙ্কন করে আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে।



WhatsApp Image 2023-04-04 at 11.45.57 PM (1).jpeg

WhatsApp Image 2023-04-04 at 11.45.56 PM (1).jpeg




অংকন পদ্ধতি:


উপকরণ


• বট পাতা
• মার্কার পেন



প্রথম ধাপ


WhatsApp Image 2023-04-04 at 11.45.55 PM.jpeg


দ্বিতীয় ধাপ


WhatsApp Image 2023-04-04 at 11.36.55 PM (1).jpeg


তৃতীয় ধাপ


WhatsApp Image 2023-04-04 at 11.36.54 PM.jpeg


চতুর্থ ধাপ


WhatsApp Image 2023-04-04 at 11.36.54 PM (1).jpeg


পঞ্চম ধাপ


WhatsApp Image 2023-04-04 at 11.36.54 PM (2).jpeg


ষষ্ঠ ধাপ


WhatsApp Image 2023-04-04 at 11.45.55 PM (2).jpeg


সপ্তম ধাপ


WhatsApp Image 2023-04-04 at 11.45.57 PM.jpeg


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

Sort:  
 3 years ago 

দিদি যেহেতু ছবি দেখা যাচ্ছে না তার জন্য কতটা সুন্দর হয়েছে বলতে পারছি না। কিন্তু আপনার আর্ট সবসময় আমার কাছে অনেক ভালো লাগে। আপনি আজ বট পাতার উপর গণেশের ছবি এঁকেছেন মনে হচ্ছে দেখতে অসাধারণ হয়েছে। শুকিয়ে গেলেও সেই পাতা রেখে দিয়ে আপনি তার ওপর খুব সুন্দর একটি আর্ট করেছেন। আমার কাছে আপনার এই আর্ট অনেক ইউনিক লেগেছে। ধন্যবাদ দিদি এত ইউনিক আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

দিদি আপনার বোনের ক্যাম্পাসের ফটোগ্রাফি এর আগে কোন একদিন দেখেছিলাম। ক্যাম্পাসটা সত্যি অনেক সুন্দর ছিল। সেখান থেকে আনা বট পাতা আপনি কাজে লাগিয়েছেন এবং চিত্র অঙ্কন করেছেন জেনে ভালো লাগলো। এর আগেও আপনার অঙ্কন করা চিত্র দেখেছি। দিদি আপনি সবসময় দারুণ অঙ্কন করেন। কিন্তু কেন জানি সার্ভার ঠিক হওয়ার পরেও ছবিগুলো দেখা যাচ্ছে না। হয়তো কোন এক সময় ঠিক হতে পারে। তখন অবশ্যই দেখে নেব। অনেক অনেক ধন্যবাদ দিদি এই পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

দিদি আপনার তোলা কোনো ছবিই আমি দেখতে পাচ্ছি না ৷ তবে আপনার আর্ট বরাবরই আমার অনেক ভালো লাগে ৷ আশা করি বট পাতার তৈরি গণেশের ছবিও অনেক সুন্দর হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে

 3 years ago 

বট পাতার উপর গণেশের চিত্র অঙ্কন খুব সুন্দর হয়েছে দিদি। বট পাতাটি দেখেই বুঝা যাচ্ছে অনেক শুকিয়ে গিয়েছে। আর সেজন্য কয়েক জায়গায় ছিড়ে গিয়েছে। তবুও আপনি বট পাতাটি ফেলে না দিয়ে রেখে দিয়েছেন সেজন্য অনেক ধন্যবাদ আপনাকে। কারণ পাতাটি ফেলে দিলে আমরা এতো সুন্দর একটি চিত্র অঙ্কন দেখতে পেতাম না। পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি। ভালো থাকবেন সবসময়।

 3 years ago 

কি আর বলবো। শুধুই মনে হচ্ছে বেশ জিনিয়াস আপনি দিদি। তা না হলে শুকনো আর ছেড়া বট পাতা রেখে দিয়ে তাতে আবার গনেশ এর ছবি অঙ্কন করা। এটা কিন্তু সহজ বিষয় নয় দিদি। ধন্যবাদ দিদি এত সুন্দর একটি ক্রেয়েটিভ পোস্ট করার জন্য।

 3 years ago 

বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন দিদিভাই। একদম ছোট কিছু দিয়েও যে সেখানে সৃজনশীলতার প্রকাশ ঘটানো যায়, এই অংকন তারই বহিঃপ্রকাশ।

শুভেচ্ছা রইল আপনার জন্য। 🙏

 3 years ago 

আপনার বোনের ক্যাম্পাস থেকে নিয়ে আসা বট পাতায় অসাধারণ অঙ্কন করেছেন দিদি।যেটা অনেক নিখুঁত হয়েছে, খুবই ভালো লেগেছে গণেশ ঠাকুরটি।তাছাড়া সেটা শুকিয়ে গেলে ও আপনি তা না ফেলে দিয়ে কাজে লাগিয়েছেন।এটা আসলেই দারুণ বিষয়,ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

দিদি আপনার ধৈর্য দেখে আমি অবাক। আপনি কোলাঘাটে ঘুরতে গিয়ে সেখান থেকে বট পাতা নিয়ে এসেছেন ক্রিয়েটিভ কিছু তৈরী করার জন্য। আর সেই বট পাতাটি রাখতে রাখতে শুকিয়ে গেছে। কিন্তুু আপনি সেটা না ফেলে গণেশের চিত্র অঙ্কন করেছেন। ধন্যবাদ দিদি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64104.44
ETH 1820.21
USDT 1.00
SBD 0.38