ময়দানে একদিন
নমস্কার বন্ধুরা,
কয়েকদিন পর আবার আপনাদের সঙ্গে একটা পোস্ট শেয়ার করতে চলেছি ।আশা করি সবাই ভালো আছেন ।আমিও বেশ ভালো আছি। চলুন তাহলে শুরু করা যাক।
বেশ কিছু মাস আগে আমি ময়দানের দিকে গিয়েছিলাম । আমি যখন গিয়েছিলাম তখন প্রায় সন্ধ্যে নেমে গিয়ে ছিল । এর আগে অনেক পর্বে বলেছিলাম যে ময়দান আমার প্রায়ই যাওয়া হয় ।কারণ কলকাতা থেকে ময়দানের দূরত্ব খুব কাছে। আর আমি যেহেতু কলকাতায় থাকি তাই কোথাও ঘুরতে যেতে হলে ময়দান আর গঙ্গার ঘাট খুব কমন জায়গা যাওয়ার জন্য।
আসলেই যত দিন যাচ্ছে বাচ্চা ছেলের মেয়েদের মাঠে খেলার জন্য কোনো সময় তাদের থাকে না। প্রায় বেশিরভাগ বাচ্চারাই ছোটো থেকেই মোবাইলের প্রতি আসক্ত হয়ে যায় । তখন মোবাইল তাদের কাছে খেলার জায়গা। যত ধরনের খেলা তাদের মোবাইলেই হয় তাই বেশিরভাগ বাচ্চারাই মাঠ পার্ক সব ভুলে গেছে।
কিন্তু যখন ময়দানের দিকে যাই বাচ্চা বাচ্চা ছেলেরা যখন ফুটবল খেলে দেখতে খুব ভালো লাগে কিন্তু এই সহর কলকাতায় কোথাও বিকেল বেলা কোনো মাঠ দেখতে পাওয়া যায় না বিশেষ করে শহরের দিকে।
এই বিকেল বেলার সৌন্দর্য উপভোগ করতে আমার খুব ভালো লাগে ।তাই জন্য মাঝে মাঝেই এই জায়গায় যাওয়া হয় । তাই আজ আমি আবারও বিকেল বেলার ময়দানে সুন্দর সোনালী বিকেল গুলোর ছবি ভাগ করে নিলাম।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

প্রথমেই আপনাকে শুভেচ্ছা জানাই দিদি, সব সময় আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইলো দিদি। ময়দানে ঘুরতে গিয়ে অনেক চমৎকার কিছু ফোটোগ্রাফি করেছেন দিদি, বিষেশ করে বিকেলের ছবি গুলো দারুন লেগেছে।
একদম ঠিক বলেছেন দিদি, এখনকার বাচ্চারা মোবাইলে আসক্তি বেশি। মোবাইলে গেম খেলে সময় পার করে। মাঠগুলো খালি পরে থাকে। এসব শিশুদের মানসিক বিকাশটাও সঠিকভাবে হচ্ছে না। তবে খোলামেলা পরিবেশে সময় কাটাতে পারলে ভালো লাগবে। কলকাতার ময়দানে ভালো একটি সন্ধ্যা কাটিয়েছেন 🍃
দিদি, কলকাতা বাসীর জন্য গঙ্গার ঘাট আর ময়দান, এই দুটি জায়গায়ই রয়েছে যেখানে গিয়ে একটু ভালো সময় কাটানো যায়। এই ময়দানে আমি বেশ কয়েকবার গেছি। এখানে গিয়ে বেশ ভালো লাগে। কলকাতা শহরের বুকে সুন্দর একটি জায়গা এটি। বিকেল বেলায় গিয়ে এখানে বসে থাকতে অনেক ভালো লাগে। এখানে ছোট বড় অনেকেই ফুটবল খেলে যা দেখতে বেশ ভালো লাগে। বেশ কিছু মাস আগে ময়দান থেকে তোলা তোমার এই ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো দিদি।
আপনার পোস্টের মাধ্যমে গঙ্গার ঘাট এবং ময়দান বেশ কয়েকবার দেখেছি বৌদি। দুটি জায়গা ই খুব সুন্দর। আসলেই এখনকার বাচ্চারা মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে দিনদিন। আমরা তো ছোটবেলায় মাঠে গিয়ে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন এবং আরো বিভিন্ন ধরনের খেলা খেলতাম। কিন্তু এখনকার বাচ্চারা অবসর সময়ে মোবাইলে গেমস খেলে। এতে করে তাদের শারীরিক এবং মানসিক বিকাশে ব্যাঘাত ঘটছে। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো বৌদি। ময়দানে গিয়ে এককথায় দুর্দান্ত সময় কাটিয়েছেন। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি।