গাছের ডালে বসা একটি পাখির চিত্র
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন।প্রথমে সকলকে জানাই ঈদ মোবারক। আজ আমি আপনাদের সঙ্গে গাছের ডালে বসা একটি পাখির চিত্র অঙ্কন করে ভাগ করে নিলাম। আশা করি সকলের ভালো লাগবে।
বেশ অনেকদিন পর আবার রং পেন্সিল নিয়ে আঁকতে বসলাম। সত্যি কথা বলতে গেলে অনেক দিনই হয়ে গেছে রংয়ের সাথে কোনো সম্পর্ক নেই। যেহেতু আগে খুব আঁকাআঁকি করতাম। এখন ইচ্ছা করলে ও সেভাবে বসা হয়ে ওঠে না ।কিন্তু প্রায়ই মনে হয় যে আজ একটু কিছু আঁকি। তাই হঠাৎ করেই কিছু না ভেবে আঁকতে বসে গেলাম।
অংকন পদ্ধতি:
উপকরণ
• খাতা
• পেন্সিল
•রবার
•কালো মার্কার পেন
•আকাশী রং
•হলুদ
• সবুজ
• খয়েরি
• ইয়েলো অকার
প্রথম ধাপ
•প্রথমে পেন্সিল দিয়ে পাখির ডানার কিছুটা অংশ এঁকে নিলাম।
দ্বিতীয় ধাপ
এরপর পেন্সিল দিয়ে পাখির লেজ, মুখ এবং পা একে নিলাম।
তৃতীয় ধাপ
•এরপর নীল রং দিয়ে পাখির মুখ এবং লেজের কিছুটা অংশ রং করে নিলাম।
চতুর্থ ধাপ
• এরপর হলুদ রং এর সবুজ রং দিয়ে পাখিটির ডানার কিছুটা অংশ রং করে নিলাম।
পঞ্চম ধাপ
• এরপর ইয়েলো অকার রং দিয়ে গাছের ডাল রং করে নিলাম।
ষষ্ঠ ধাপ
তারপর হলুদ আর সবুজ রং দিয়ে পাতাগুলো একে নিয়ে, মার্কার
পেন দিয়ে বর্ডার করতে শুরু করলাম।
সপ্তম ধাপ
• আর সবশেষে পুরো আঁকাটাই কালো মার্কার পেন দিয়ে বর্ডার করে পাখিটির চোখ এবং ঠোঁট রং করে দিলাম ।ব্যাস এভাবেই গাছের ডালে বসা পাখির চিত্র অঙ্কন হয়ে গেল।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


খুব সুন্দরভাবে পাখিটি এঁকে আমাদের মাঝে শেয়ার করলেন দিদি। আপনার আর্ট আগেও দেখেছি দারুন আঁকেন।এখন হয়তো সময় আর হয়ে উঠে না।পাখিটির কালার করার পর বেশ আকর্ষনীয় হয়ে উঠেছে।ধন্যবাদ দিদি সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
দিদি গাছের ডালে বসা পাখি অংকনটি জাস্ট ওয়াও হয়েছে।আপনার মাধ্যমে এত সুন্দর ইউনিক একটি আর্ট দেখে খুবই ভালো লাগছে।এর আগেও আপনার সুন্দর কয়েকটি আর্ট দেখেছিলাম।ধন্যবাদ দিদি।
আপনার মত আমি নিজেও আগে অনেক বেশি আঁকাআঁকি করতাম। তবে বর্তমানে খুব কমই রং দিয়ে আঁকাআঁকি করি।গাছের ডালে বসা এই পাখির চিত্রটি অনেক সুন্দর ভাবে অংকন করেছেন আপনি। দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
সময়ের সাথে সাথে আমাদের সবার ব্যস্ততা অনেক বেড়ে গেছে। আর সেই ব্যস্ততার সাথে পাল্লা দিয়ে হয়তো আমাদেরকে এগিয়ে যেতে হয়। তাই হয়তো প্রিয় কাজগুলো আর করা হয়ে ওঠে না। তবুও আপনি সময় করে এই সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন দেখে ভালো লাগলো দিদি। দারুন একটি চিত্র অঙ্কন করে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
গাছের ডালে বসা চমৎকার একটি কালারফুল পাখির চিত্র তুলে ধরেছেন। কি বলবো আপু দেখে মুগ্ধ হয়ে গেলাম। রং করাতে চমৎকার ফুটে উঠেছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
অসাধারণ একটি আর্ট করেছেন আপু। আপনার আর্ট গুলো আমার কাছে বরাবরই বেশ ভালো লাগে। পাখিটা আমার কাছে বেশ ভালো লেগেছে। কালার করাতে আরো সুন্দরভাবে ফুটে উঠেছে । ধন্যবাদ আপনাকে। সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
গাছের ডালে পাখি বসে থাকার অপরূপ সুন্দর এই চিত্রটি দেখতে পেয়ে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর একটি চিত্র অংকন ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
আসলেই অনেক দিন যাবত কোন অংকন করা না থাকলে তেমন একটা অংকন করতে মন চায় না তবে আপনি হঠাৎ করেই পেন্সিল নিয়ে অংকন করার জন্য বসে গিয়েছিলেন এটা জেনে খুবই ভালো লাগলো। পাখির এই অংকন দেখে রীতিমতো মুগ্ধ বিশেষ করে কালার কম্বিনেশনটা অসাধারণ লেগেছে আমার কাছে। এত সুন্দর একটি অংকন শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
গাছের ডালে বসা একটি পাখির চিত্রাংকন দেখে তো মুগ্ধ হয়ে গেলাম দিদি। এর আগেও আপনার অনেকগুলো অংকন দেখেছি। আপনি বেশ ভালো অংকন করে থাকেন সবসময়। হয়তো সময়ের অভাবে আঁকাআকি করতে পারেন না তেমন একটা। যাইহোক কালার কম্বিনেশনটা এককথায় দুর্দান্ত হয়েছে। দেখে একেবারে বাস্তব মনে হচ্ছে। এতো সুন্দর একটি চিত্রাংকন আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি।