হস্তশিল্প মেলায় হাতে তৈরি কানের দুল
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে হস্তশিল্প মেলায় কানের দুলের কিছু ছবি ভাগ করে নিলাম। আশা করি ভালো লাগবে।
ছোটবেলায় আমরা অনেক রকম হাতের কাজ করতাম । যখন আমি স্কুলে পড়তাম তখন বিভিন্ন রকম সেলাইয়ের ক্লাস হতো সেখানে ব্যাগ বানানো , রুমাল তৈরি করা ,টেবিল ক্লথ তৈরি করা ,এরকম বিভিন্ন ধরনের হাতের কাজ আমরা স্কুলে করতাম। এমনকি সেই সময় হাতের কাজ বলে একটা সাবজেক্ট আলাদা করে রাখা ছিল। যেখানে হাতের কাজ তৈরি করে আমাদের ভালো নম্বর পেয়ে পাশ করতে হতো।
একদিকে এই হাতের কাজগুলো তৈরি করে অনেক কিছু শিখতে পেরেছি জীবনে ।এখন বুঝতে পারি যে কতটা কাজের জিনিস আমরা শিখেছি ।তাই জন্য কখনো কোনো সেলাই করতে বা কিছু তৈরি করতে আমাদের কখনো অসুবিধা হয় না।
যখন আমরা হস্তশিল্প মেলায় গিয়েছিলাম তখন এরকম আরো অনেক রকম ইউনিক জিনিস আমরা দেখতে পেয়েছিলাম। এই কারণেই আমাদের প্রত্যেকবার হস্তশিল্প মেলায় যাওয়া। আজ আমি সেই হস্তশিল্প মেলারই কিছু সুন্দর সুন্দর হাতের তৈরি কানের দুল আপনাদের সাথে ভাগ করে নিলাম।এই যে সকল কানের দুল গুলো আপনারা দেখছেন সেগুলো সবই হাতে আঁকা কানের দুল ।যেগুলো পরলে দেখতেও খুব সুন্দর লাগে।
এই কানের দুল গুলো ধান দিয়ে তৈরি করা হয়েছে।
এই গেঞ্জিগুলো বিশেষত বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছিল ,যেগুলো ফেব্রিক কালার দিয়ে আঁকা হয়েছে।
এই কুলোগুলোতে নিজের হাতে এঁকে বিক্রি করা হচ্ছে ।দেখতে খুব সুন্দর লাগে নিজের হাতে এরকম আঁকলে।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

হস্তশিল্প আমার ভীষণ ভালো লাগে। বিশেষ করে হস্তশিল্পের মেলায় গেলে সুন্দর সব জিনিস গুলো দেখা যায়। আমার তো বেশ ভালো লাগে। কানের দুল থেকে শুরু করে গলার মালা আরও বিভিন্ন রকমের জিনিসগুলো পাওয়া যায়। দিদি আপনার পোস্ট দেখে অনেক ভালো লাগলো।
হস্তশিল্প মেলায় গেলে হাতের তৈরি নতুন নতুন জিনিস দেখতে পাওয়া যায়। অনেক ইউনিক কিছু পাওয়া যায় হস্ত শিল্প মেলায়। তাই এ ধরনের মেলায় ঘুরতে বেশ ভালো লাগে। ধান দিয়ে কি সুন্দর করে কানের দুল বানিয়েছে । কি সুন্দর আইডিয়া! ধন্যবাদ আপু হস্ত শিল্প মেলায় ঘুরতে যাওয়ার মুহূর্ত শেয়ার করার জন্য।
হ্যাঁ দিদি হস্তশিল্প মেলায় গেলে হাতের তৈরি অনেক কিছুই দেখা যায়। আপনার করা ফটোগ্রাফির মাধ্যমে বেশ কিছু সুন্দর সুন্দর হাতে তৈরি গহনা এবং বাচ্চাদের ড্রেস সাথে কুলা দেখতে পেলাম। গহনাগুলো অনেক সুন্দর লাগছে দেখতে। তবে আমার কাছে ধান দিয়ে তৈরি কানের দুল গুলো অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ দিদি মেলা থেকে সংগ্রহ করা সুন্দর সুন্দর কিছু কানের দুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আসলে হস্তশিল্প মেলায় ঘুরাঘুরি করলে হাতে তৈরি করা অনেক কিছুই দেখা যায়। হাতে তৈরি করা জিনিসগুলো দেখতে দারুণ লাগে। যাইহোক ধান দিয়ে তৈরি করা কানের দুলগুলো খুবই সুন্দর লাগছে। তাছাড়া কুলা দেখতে ও চমৎকার লাগছে। তাদের ক্রিয়েটিভিটির প্রশংসা করতেই হয়। একেবারে নিখুঁতভাবে সবগুলো কাজ সম্পন্ন করেছে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি।
হস্তশিল্প মেলায় অনেক চমৎকার চমৎকার জিনিস দেখলাম আপনার আজকের এই পোস্টে, অনেক সুন্দর সুন্দর গলার মালা কানের দুল এবং আরো বিভিন্ন জিনিস। কানের দুল গুলো কিন্তু বেশ ইউনিক ছিল।
দিদিভাই, ছবিগুলো যতটা উপভোগ করেছি বরং তার থেকেও বেশি ভাবছি, যারা এই হস্তশিল্প কারিগর, তাদের কি পরিমাণ ধৈর্য ও মেধার পরিচয় দিতে হয়েছে এই কাজগুলোর পিছনে। এক কথায় অসাধারণ।
ভাইরে ভাই কত ক্রেয়েটিভ মাথা থেকে এমন সুন্দর আইডিয়া যে এসেছে সেটাই ভাবছি। দারুন ছিল হস্তশিল্প মেলা হতে ফটোগ্রাফি করা কানের দুল, মালা এবং বিভিন্ন জিনিস। ছেলেবেলায় আমরা গাছের পাতা দিয়ে কানের দুল আর হাতের চুড়ি তৈরি করে পড়তাম। আজ আপনার পোস্ট দেখে সেই কথাই মনে পড়ে গেল। ধন্যবাদ দিদি এমন সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আজকালকার বাচ্চাদের কি সব হাতের কাজ দেয় স্কুলে।আমাদের সময়ে আসলেই বেশ ভালো ভালো কাজ করতে দিতো যা এখন অনেক কাজে লাগে।যেমন রুমালে ডিজাইন করা সহ ইত্যাদি।আর হাতের কাজের গয়নার প্রতি আমার আলাদা রকমের ই আকর্ষণ কাজ করে।কানের দুল গুলো যা সুন্দর।