চিংড়ি মাছের মালাইকারি রেসিপি
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন। সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি তৈরি করে দেখালাম।আশা করি সকলের ভাল লাগবে।
বাঙালি মানেই মাছে-ভাতে আয়েশ করে খাওয়া।পাতে চিংড়ির কোনও পদ পড়া মানে প্লেট একেবারে চেটেপুটে সাফ।গরম ভাতের সাথে চিংড়ি মাছের মালাইকারি খেতে কার না ভালো লাগে। অনেকেই আছেন যারা চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করেন ,অন্যান্য মাছের থেকে আমার খুব পছন্দের মাছের মধ্যেএকটি । আমাদের বাড়িতে প্রায় চিংড়ি মাছের নতুন নতুন রেসিপি রান্না হয়ে থাকে ।তারই মধ্যে আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি ভাগ করে নিলাম । ।
চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটি।
চিংড়ি মাছের মালাইকারি রেসিপি তৈরী করার পদ্ধতি:
| উপকরণের নাম | পরিমাণ |
|---|---|
| ১. চিংড়ি মাছ | ৫০০ গ্রাম |
| ২. নারকেল | 1 টা |
| ৩. পেঁয়াজ | 1 টা |
| ৪. আদা রসুন বাটা | ১ চামচ |
| ৭. লঙ্কা বাটা | ১ চামচ |
| ৮. এলাচ | 2-3 টি |
| ৯. দারচিনি | ২ টো |
| ১০. তেজপাতা | 2-3 টি |
| ১১. হলুদ গুঁড়ো | ১ চামচ |
| ১২. লঙ্কা গুঁড়ো | ১ চামচ |
| ১৩. গরম মশলা গুঁড়ো | ১ চামচ |
| ১৪ . নুন | স্বাদমতো |
রন্ধন প্রণালী :
প্রথম ধাপ
• প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন, হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখলাম।
দ্বিতীয় ধাপ
• এরপর একটি নারকেল নিয়ে সেটাকে কুড়িয়ে সেটা মিক্সার এর পেস্ট করে নিলাম।
তৃতীয় ধাপ
• এরপর কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিলাম।
চতুর্থ ধাপ
• এরপর তেল গরম হয়ে গেলে সেখানে তেজপাতা ,এলাচ এবং দারচিনি দিয়ে দিলাম ।
পঞ্চম ধাপ
• এরপর কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম।
ষষ্ঠ ধাপ
• পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলে সেখানে নুন, হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম।
অষ্টম ধাপ
• এইভাবে ভালো করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম ।
নবম ধাপ
• এরপর পরিমাণমতো লঙ্কা বাটা, আদাবাটা ,হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ।
দশম ধাপ
• এরপর অল্প জল দিয়ে চিংড়ি মাছ গুলোকে ভালো করে কষিয়ে টানিয়ে নিলাম।
একাদশ ধাপ
• এরপর যে নারকেলটা পেস্ট করেছিলাম সেটা একটি জালের সাহায্যে নারিকেলের দুধ বের করে নিয়ে একটি পাত্রে রাখলাম। এবং সেটি ওই কষিয়ে রাখা চিংড়ি মাছ গুলোর মধ্যে ঢেলে দিলাম।
দ্বাদশ ধাপ
• এইভাবে বেশ কিছুক্ষণ ফোটানোর পর পরিমাণমতো নুন দিয়ে দিলাম।
ত্রয়োদশ ধাপ
• এভাবে তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি রেসিপি।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


অও,দারুণ হয়েছে রেসিপিটা দিদি।এটা আমার খুবই পছন্দের একটি রেসিপি।বাড়িতে প্রায় তৈরি করেন আমার মা এই রেসিপিটা।তাছাড়া চিংড়ি মাছ ছাড়া তো একদিন চলেই না আমাদের।নানান রেসিপিতে চিংড়ি মাছ দিলে বেশ জমে।ধাপগুলো সুন্দর ছিল, ধন্যবাদ আপনাকে।
চিংড়ি মাছ আমার খুবই প্রিয় চিংড়ি মাছ দিয়ে যেকোনো ধরনের রেসিপি করলে আমি খেতে খুবই পছন্দ করি। বাড়িতে মাঝে মাঝে আমার প্রিয় বলে রেসিপি করা হয়। অনেকদিন হলো এ ধরনের মালাইকারি রেসিপি করা হয় না। আপনার রেসিপি তৈরির ধাপগুলো দেখছিলাম আর ভাবছি যদি এখন খেতে পারতাম অনেক মজা হতো আর দারুন একটা রেসিপি করেছেন দিদি।
দিদি এই রেসিপিটি আমার খুবই পছন্দের কিন্তু দুর্ভাগ্য আমাদের বাসায় এভাবে চিংড়ি রান্না খুবই কম হয়। নারকেল দিয়ে এই রান্নার ছবি দেখেই খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
চিংড়ি মাছ আমার খুবই ফেভার। আর সকাল সকাল ঘুম থেকে উঠে এত মজাদার এবং লোভনীয় চিংড়ি মাছের মালাইকারি রেসিপি চোখের সামনে দেখতে পাবো আসলে ভাবতেই পারিনি।। রেসিপিটি দেখতে খুব লোভনীয় দেখা যাচ্ছে দেখেই জিভে জল চলে আসলো।। সবথেকে বড় কথা হলো আমরা মাছে ভাতে বাঙালি মাছ খেতে খুব ভালোবাসি।। রেসিপি প্রস্তুত প্রণালী সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।।
দিদি যদি আমার এলার্জির সমস্যা তারপরও এই চিংড়ি মাছের মালাইকারি অনেকবার খেয়েছি। আসলে এই চিংড়ি মাছের মালাইকারি দেখলে লোভ সামলানো যায় না। তবে আপনি যেভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করেছেন দেখে তো আমার জিভে জল চলে এসেছে। আপনার রান্নাটি দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে এবং রান্নাটা অনেক লোভনীয় দেখাচ্ছে। চিংড়ি মাছের মালাইকারির রান্নার কালার টা খুবই গর্জিয়াস লাগছে। অনেক মজার একটা রেসিপি আপনি শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।
হুম বাঙালী মানেই মাছের স্বাদের কিছু, আয়েশ করে মজার খাবার খাওয়ার অনুভূতি। এই রেসিপিটি দারুণ স্বাদের কারন প্রায় আমাদের বাড়ীতে তৈরী করা হয়, আর হ্যা, মেয়েদের কাছে চিংড়ি মাছটা বরাবরই একটু বেশী প্রিয়, সেটা বিয়ের পর বেশ ভালোই বুঝতে পেরেছি, হি হি হি। তবে আমি একটু কম পছন্দ করি এই মাছটি। ধন্যবাদ
এত মজার একটি চিংড়ি মাছের রেসিপি তৈরি করে দাদার জন্য পাঠিয়েছেন কিনা তাই বলুন আগে দিদি 🤭🤭। চিংড়ি মাছের মালাইকারি রেসিপি দেখে তো জিভে জল চলে এসেছে দিদি। দেখেই খেতে মন চাচ্ছে। দারুন একটি লোভনীয় রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
দিদি আপনার চিংড়ি মাছের মালাইকারি দেখে তো জিভে জল চলে আসলো। এভাবে রান্না করা হয়নি কখনো।আপনার চিংড়ি মাছের রেসিপি দেখে বুঝতে পারছি কতটা সুস্বাদু হয়েছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার রেসিপির কালার দেখতে খুবই সুন্দর হয়েছে। আমার কাছেও চিংড়ি মাছ খেতে খুবই ভালো লাগে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
চিংড়ি মাছের মালাইকারি রান্নার দারুন একটা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। চিংড়ি মাছ আমার খুবই প্রিয় মাছ যার কারণে এই মাছের সবগুলো রেসিপি আমার খুব ভালো লাগে। আপনার তৈরি করা মালাইকারি দেখে তো লোভ সামলাতে পারছিলাম না।
দারুন লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন দিদি।দেখেই খেতে ইচ্ছে করছে। আপনি রান্নার প্রসেসগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ দিদি মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।