মন্দারমনিতে কিছুটা সময়

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে মন্দারমনিতে ঘুরতে যাওয়ার কিছু মুহূর্ত ভাগ করে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।

আমরা চার মাস আগে মন্দারমনিতে প্রি ওয়েডিং শুটের জন্য গিয়েছিলাম ।মন্দারমনিতে প্রি ওয়েডিং শুট হঠাৎ করেই আমাদের ঠিক হয়। এর আগে আমি মন্দারমনি কখনো যাইনি প্রথম ঘুরতে যাওয়া তাও আবার হবু বরের সাথে ,এটা একটা আলাদাই অনুভূতি ।


WhatsApp Image 2024-03-31 at 22.54.13_7b8c27fb.jpg

আমরা দুদিনের জন্য গিয়েছিলাম। আমাদের স্যুট ছিল একদিনের ।তাই যেদিন আমরা পৌঁছেছিলাম সেইদিন প্রায় বিকেল হয়ে গিয়েছিল ।সকাল দশটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম। পৌঁছাতে প্রায় চারটে বেজে গিয়েছিল। তার মাঝখানে আমরা লাঞ্চ করেছিলাম । আর আগে থেকেও আমাদের কোনো হোটেল বুক করা ছিল না। আমরা অন স্পট গিয়ে হোটেল বুক করেছিলাম। তাই কিছুটা সময় রাস্তাতেই কেটে গিয়েছিল।

WhatsApp Image 2024-03-31 at 22.54.13_3157f90f.jpg

WhatsApp Image 2024-03-31 at 22.54.13_0ee5a4ed.jpg


হোটেলের একটা ছবি আমরা আগে নেটে দেখেছিলাম এবং গুগল ম্যাপে দেখে সেখানে আমরা পৌছাই ।যখন আমরা সেই হোটেলে পৌঁছাই তার সাথে লাগোয়া সি বিচ রয়েছে। এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে। কারণ লাগয়া সী বিচের আলাদাই মজা ।

WhatsApp Image 2024-03-31 at 22.54.13_6fe88546.jpg

WhatsApp Image 2024-03-31 at 22.54.13_897d343b.jpg

হোটেলে ঢোকার সাথে সাথে পরিবেশটা আমাদের খুব খুব ভালো লেগেছিল। যত সুন্দর পরিচ্ছন্ন হোটেলের রুমগুলো ছিল ।তত সুন্দর ব্যবস্থা। এমনকি বাইরে যে লনটা ছিল সেটাও খুব সাজানো-গোছানো ছিল ।এছাড়াও সুইমিং পুল ছিল ।যখন তখন সুইমিং পুলে স্নান করা যাবে ।এবং সুইমিং পুলের ধার দিয়ে পার্টিরও ব্যবস্থা ছিল।

WhatsApp Image 2024-03-31 at 22.54.13_fb563881.jpg

WhatsApp Image 2024-03-31 at 22.54.13_b1a0c4e6.jpg

এছাড়া যে লাগোয়া বিচের কথা বললাম তার মধ্যে বিকেলবেলা যেহেতু এসেছিলাম তাই সঙ্গে সঙ্গে লাগেজ রেখেই আমরা বীচে হাটাহাটি করছিলাম ।কারণ বিকেল বেলার সমুদ্রের সামনে হাঁটতে খুব ভালো লাগে। বেশ খানিকটা সময় আমরা কাটালাম ।তখন অলরেডি সূর্য অস্ত যাচ্ছিল।এরপর ওখানে চা খেয়ে আরো কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রুমে চলে এসেছিলাম।

WhatsApp Image 2024-03-31 at 22.54.13_6a8b2a51.jpg



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

মন্দারমনিতে প্রি ওয়েডিং শুট করতে গিয়েছিলেন,সেটা ছোট দাদার পোস্টের মাধ্যমে জানতে পেরেছিলাম। যাইহোক সী বিচের সাথে হোটেল থাকলে খুবই ভালো লাগে। তাহলে হোটেল থেকেও সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা যায়। যাইহোক হোটেলটা আসলেই খুব সুন্দর। পড়ন্ত বিকেলে সমুদ্র সৈকতে হাঁটাহাঁটি করতে ভীষণ ভালো লাগে। আর সূর্যাস্ত দেখতে তো আরও বেশি ভালো লাগে। ফটোগ্রাফি গুলো বেশ উপভোগ করলাম বৌদি। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হোটেলের পরিবেশটা দারুন ছিল একদম সাজানো গোছানো ছবি দেখেই বোঝা যাচ্ছে আসলে রুমগুলো অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছে সেই সাথে আশপাশের পরিবেশটাও বেশ ভালো লাগলো। আর বিচের সৌন্দর্যটা সবসময় সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তে বেশি ভালো লাগে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ওয়াও জাষ্ট অসাধারণ হোটেলের পরিবেশটা সত্যি দেখার মতো৷ যেখানে আসলে খারাপ মনটা ভালো হয়ে যাবে ৷সাথে চারদিকের পরিবেশ ভিতরের পরিবেশ এক কথায় পরিবেশ বান্ধব বলতেই হবে ৷ আশা করা যায় এই দুদিন অনেক সুন্দর আর প্রাণবন্ত সময় কাটিয়েছেন৷
অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটি অভিজ্ঞতা সাথে কিছু আলোকচিত্র উপস্থাপন করার জন্য৷

 2 years ago 

অনেক দারুন ছিল হোটেলের পরিবেশটা দেখে মুগ্ধ হয়ে গেলাম দিদি।চারিদিকে নিরিবিলি প্রকৃতির ছোঁয়া ও সুইমিং পুলটাও অসাধারণ ছিল ও বেশ পরিপাটি লাগছে। বিকালে সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটি আসলেই মনমুগ্ধকর বেশ ভালো লাগে।ধন্যবাদ বৌদি দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এই হোটেলটি মনে হচ্ছে সব দিক দিয়ে একেবারে পারফেক্ট। একদম সী বিচের সাথেই হোটেল তার উপরে সুইমিং পুল এবং পরিষ্কার পরিচ্ছন্ন।এরকম একটি হোটেল হলে আর কিছু লাগে নাকি। বেশ ভালো সময় কাটিয়েছেন বোঝা যাচ্ছে। প্রি ওয়েডিং এর ফটোশুট নিশ্চয়ই খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। আশা করি পরবর্তীতে আমাদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ দিদি।

 2 years ago 

ওয়াও দিদি, চমৎকার কিছু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করলেন। সেই সাথে হোটেলে পরিবেশটাও কিন্তু চমৎকার ছিল যা আপনার ছবির মধ্যেই অনেকটা বুঝতে পেরেছি। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সেইসাথে আপনি সুস্থ হয়ে আমাদের মাঝে আবারও ফিরে আসেন সেই কামনাই করছি।

 2 years ago 

মন্দারমনিতে আপনাদের হোটেলটি সত্যিই অনেক সুন্দর। পরিবেশটা শান্ত,সাজানো গুছানো। নিচে লাগোয়া বিচের একটি ফটো দেখলাম বেশ সুন্দর। সুইমিং পুলটা অসাধারন। ধন্যবাদ।

 2 years ago 

হোটেলের ইনডোর আর আউটডোর পরিবেশটা দেখেই মনে হচ্ছে খুবই চমৎকার। এমন জায়গায় নির্দ্বিধায় দারুণ সময় কাটানো যায়। পাশে আবার লাগোয়া বিচ। সবমিলিয়ে সেখানে ভালো সময় অতিবাহিত করেছিলেন দিদি। বিচে সূর্য অস্ত যাওয়ার মোমেন্টটা উপভোগ করাটাই সবচেয়ে বেশি ভালো লাগে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অসাধারণ ফুল তৈরি করেছেন। আপনার এই ফুলের পোস্টটি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আপনি খুবই দক্ষতার সাথে এই ডাই তৈরি করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে এভাবে ফুল তৈরি করলে সেই দৃশ্যগুলো অসাধারণ লাগে। আপনার পোস্টটি আমার কাছে খুবই ভালো লেগেছে ভাই।

 2 years ago 

বাহ অসাধারণ একটি মুহূর্ত কাটিয়েছিলেন দিদি ভীষণ ভালো লেগেছে ফটোগ্রাফি গুলো দেখে। মান্দারমনি জায়গাটি যেমন সুন্দর হোটেলের পরিবেশও তেমন সুন্দর। আপনি ঠিক বলছেন হোটেলের লাগয়া যখন কোন বীচ থাকে ভীষণ ভালো লাগে। এক সাথে এনজয় করা যায় বেশ ভাল সময় কাটে। আমাদের কক্সবাজার সমুদ্র সৈকতের সব হোটেল গুলো একই সিস্টেমে লাগয়া বীচ। আজকের ব্লগ পড়ে ভীষণ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপু খুব সুন্দর ভাবে গুছিয়ে পোস্ট টি আমাদের সাথে শেয়ার করলেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64938.98
ETH 1924.48
USDT 1.00
SBD 0.39