আজ বাস্কিন রবিনস এ
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে বাস্কিন রবিনসে আইসক্রিম খাওয়ার কিছু মুহূর্ত ভাগ করে নিলাম। আশা করি ভালো লাগবে।
আইসক্রিম খেতে আমি খুব ভালোবাসি। আর গরমকালে যতটা না আইসক্রিম খেতে ইচ্ছা করে শীতকালে আমার তার থেকে বেশি আইসক্রিম খেতে ইচ্ছা করে। । মনে আছে আজ থেকে ৪-৫ বছর আগে পুরো শীতকালটা আমি আইসক্রিম খেতাম রোজ একটা করে এতটাই আমি আইসক্রিমের পোকা ছিলাম।
এখনো তাই, নানান রকমের আইসক্রিমের ফ্লেভার টেস্ট করতে আমার খুব ভালো লাগে।আর এই ফ্লেভারের দিক থেকে আর আইসক্রিমের কোয়ালিটির দিক থেকে যদি কোনো আইসক্রিম ভালো হয়ে থাকে ,সেটা হল বাস্কিন রবিনস এর আইসক্রিম।
আজ আমার বড়দা এসেছে বাড়িতে বেশ অনেকটা সময় পর এসেছে। আর বড়দাদা এসেছে বলে সবাই বেশ আনন্দে ছিলাম। আর তার সাথে এসেছে খেয়াল খেয়াল হলো বড়দার মেয়ে। খেয়াল বাড়িতে আসতেই বেশ ওর সাথে ভাব জমিয়ে নিয়েছিলাম ।আর ভাব জমানার পরে জানতে পারি যে ওর ও খুব আইসক্রিম পছন্দের ।আর ও বাড়িতে এসেই বায়না ধরেছে বাস্কিন রবিন্স থেকে আইসক্রিম খাবে। যেই ভাবা সেই কাজ । বলার সাথে সাথেই ওকে নিয়ে গেলাম।
বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূরত্বে দোকান যাওয়ার সাথে সাথেই ও স্ট্রবেরি আর আমি কটন ক্যান্ডি আইসক্রিম নিয়ে নিলাম।আইসক্রিমের টেস্ট নতুন করে কিছু বলার নেই ।কারণ এই কোম্পানির আইসক্রিম খুবই ভালো খেতে ।বেশ আনন্দ করে দুজনে খেলাম। আর আরেকটা বাটার স্কচ আইসক্রিম টিনটিনের জন্য নিয়ে এলাম। আর টিনটিন ও এদিকে আইসক্রিম খেতে খুব ভালোবাসে । আর এভাবেই খুব কম সময়ের মধ্যে আমরা বেশ ঘুরে বেড়িয়ে আইসক্রিম খেয়ে চলে এলাম বাড়ি।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

দিদি আপনার মতো আমার ও খুব আইসক্রিম পছন্দ।তবে আপনি গরমকাল থেকে শীতকালে বেশী আইসক্রিম পছন্দ করেন আজ জানতে পারলাম।বড় দাদার মেয়ে এসেছে তার সাথে আপনার ভাব জমে গেলো।তার ও আইসক্রিম খুব পছন্দ। তাই তাকে নিয়ে মজার আইসক্রিম খেতে গেলেন। দুজন দু রকম ফ্লেভারের আইসক্রিম খেয়েছেন দেখলাম।আবার টিনটিনের জন্য ও নিয়ে গেলেন।বেশ ভালো ই লাগলো আপনার অনুভূতি গুলো পড়ে। অনেক ভালো থাকবেন দিদি।শুভকামনা রইলো আপনার জন্য।
আপু গরমকালে প্রায় প্রত্যেক মানুষই আইসক্রিম খেতে পছন্দ করে কিন্তু শীতকালে যে আপনি আইসক্রিম খেতে বেশি পছন্দ করেন এটা জেনে খুবই বিস্মিত হয়ে গেলাম। আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম বাস্কিন রবিনস এর আইসক্রিম গুলো সত্যিই অনেক কোয়ালিটি সম্পূর্ণ হয়ে থাকে। দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
‘বাস্কিন রবিনস’ এটা মনে হচ্ছে ব্রান্ডের নাম দিদি। আপনি আইসক্রিমের পোকা সেটা নতুন করে জানলাম হা হা হা। আপনি মনে হয় একটু বেশী আইসক্রিম খেয়ে থাকেন।
খেয়াল নামটা বেশ লাগলো, দিদিভাই। শীতের দিন পড়েছে দিদিভাই, এখন একটু আইসক্রিম অল্পস্বল্প খান, না হলে ঠান্ডা লেগে যাবে।
শুভেচ্ছা রইল 🙏☺️
বৌদি শীতের দিনে আপনাদের আইসক্রিম খাওয়া দেখে কোরিয়ার স্মৃতি মনে পড়ে গেল। আমাদের সাথে জব করতো এক কোরিয়ান,সে আইসক্রিম খেতে খুবই পছন্দ করতো। একদিকে তুষারপাত হতো,আর সেই কোরিয়ান বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খেতো। যাইহোক বাস্কিন রবিনস এর আইসক্রিম খুবই টেস্টি। আমি প্রায়ই খেতাম দক্ষিণ কোরিয়াতে থাকা অবস্থায়। যাইহোক আপনি এবং আপনার বড় দাদার মেয়ে খেয়াল,বেশ মজা করে আইসক্রিম খেয়েছেন ও চমৎকার সময় কাটিয়েছেন। এতো চমৎকার মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি।