জ্বালাময়ী সূচনা

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাই শুভেচছা জানিয়ে শুরু করছি।আজকে আমি একটা কবিতা শেয়ার করতে চলেছি।আশা করি আপনাদের ভালো লাগবে।


image.png

Image taken from freepik.com


অমীমাংসিত একটা সময় নিয়ে
আমি তোমার কাছে ভিক্ষার হাত নিয়ে দাঁড়িয়ে,
আমার বৈশাখে পুড়েছে সোনার ফসল
এই অবেলায় অমাবস্যায় খিদে বাড়ে ভীষণ।
আমি বলছি না তুমি আমাকে ক্ষমা করে দাও
এই পথিকের যন্ত্রণায় কোনো ওষুধের দরকার নেই।
আমার মনে পড়ে কোনো বালিকার চুলে
আমি হারিয়ে ফেলেছিলাম আমার সবটা,
আমাদের সব তপস্যা যেন মেনকার ছলনা
আমি আসলেই ব্যর্থ একটা কবিতার স্রষ্টা।
চাইলেই তো রাঙিয়ে দিতে পারতাম এই ভুবন,
কারো আকাশ নিয়ে তামাশার কি আছে?
এই নির্ভুল দুনিয়ায় বিভেদের কবিতায়
আমি তোমাকে দিলাম একটা কঠোর দাম্ভিক গল্পের জ্বালাময়ী সূচনা,হোক ভীষণ ঝামেলা।
এই ঝামলায় তোমার আমার সাথে আবার দেখা হোক।
আমরা আবার খুব কাছাকাছি এলাম,
এই আসা আমাদের সত্যিকারের কাছে আসা,
ভোরের সুবাস গায়ে মেখে একটা বিশ্বাস দেওয়া
তুমি আমি দুজনেই দুজনার ছিলাম।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আজকে এই কবিতার মাধ্যমে নিজের অনুভূতি খুব সুন্দর ভাবে প্রকাশ করলেন। জ্বালাময়ী সূচনা যেখানে ভালবাসার ভেতরে অনেক দুঃখ কষ্টের অন্তর্নিহিত বিষয় খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। খুবই সুন্দর হয়েছে কবিতা। এই ধরনের আবেগ অনুভূতি ময় কবিতাগুলো পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। দিদি আপনার লেখা কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দারুন লিখেছেন দিদি, আসলে কবিতার মাঝে যদি এরকম আবেগ না থাকে সেই কবিতা পাঠ করে মজা পাওয়া যায় না। প্রতিটা লাইনের সাথে যেন মায়া জড়িয়ে আছে, দারুন লিখেছেন শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দিদি নমস্কার,
আসলে আজকের এ কবিতার সারাংশ আমার জানা নেই ৷ তবে এতটুকু বলবো যা লিখেছেন সত্যি অসাধারণ আর অনেক গম্ভির কথা ৷ তবে একটা সেটা প্রেম ভালোবাসা এসব মানেই জালা যন্ত্রনার ৷

 2 years ago 

জ্বালাময়ী সূচনা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার গভীরতা অনেক রয়েছে। আর এই কবিতার ভাষাগুলো অসাধারণ ছিল মকবিতাটি পড়ে তাই খুবই ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি।

 2 years ago 

বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন বৌদি। প্রকৃত ভালোবাসায় জ্বালা যন্ত্রণা থাকবেই। তাছাড়া ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার জন্য একের পর এক পরীক্ষা দিতেই হয়। এতকিছুর পরেও যদি ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়া যায়, তাহলে আনন্দের সীমা থাকে না। কিন্তু অনেক সময় ভালোবাসার মানুষও বিশ্বাসঘাতকতা করে। তখন জ্বালা যন্ত্রণার কোনো শেষ থাকে না। যাইহোক কবিতার প্রতিটি লাইন এককথায় দুর্দান্ত হয়েছে বৌদি। কবিতাটি পড়ে আসলেই খুব ভালো লাগলো। এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দিদি আপনি খুবই সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে আমার খুবই ভালো লাগে। জ্বালাময়ী সূচনা আজকের এই কবিতার ভাষাগুলো অসাধারণ ছিল। পড়ে আমার অনেক বেশি ভালো লেগেছে। শেয়ার করার জন্য। ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেছি আপু। বিশেষ করে বড় দাদা এবং ছোট দাদার কবিতা গুলো অনেক বেশি ভালো লাগে। আজকে তো আপনার কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর একটি জ্বালাময়ী সূচনা প্রেমের কবিতা আপনি শেয়ার করলেন। কবিতার কথাগুলো ভীষণ ভালো লেগেছে। আশা করি আপনার মাধ্যমে আরো সুন্দর সুন্দর কবিতা আমরা উপহার পাব। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

এভাবেই দিদিভাই, দুজন দুজনার হয়ে আমৃত্যু পর্যন্ত থাকেন, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি।

শুভেচ্ছা রইল।

 2 years ago 

দিদি, তোমার লেখা "জ্বালাময়ী সূচনা" কবিতাটা পড়ে অনেক ভালো লাগলো । তবে কবিতার বেশ কিছু জায়গা বুঝতে আমার কাছে একটু কঠিন মনে হয়েছে। কারণ সহজ ভাষার কবিতা ছাড়া আমি খুব বেশি একটা বুঝতে পারি না। তবে বেশ ভালো একটা গভীর মিনিং ছিল, এটা বুঝতে পেরেছি কবিতা টি পড়ে। বিশেষ করে তোমার লেখা কবিতার এই লাইনগুলো মন ছুঁয়ে যাওয়ার মত ছিল-

আমরা আবার খুব কাছাকাছি এলাম,
এই আসা আমাদের সত্যিকারের কাছে আসা,
ভোরের সুবাস গায়ে মেখে একটা বিশ্বাস দেওয়া
তুমি আমি দুজনেই দুজনার ছিলাম।

 2 years ago 

এক কথায় অসাধারণ ছিল দিদি। প্রথমদিকে মনে হচ্ছিল কোনো শোচনীয় কিছু হবে। পরে দেখছি দুজনার সত্যিকারের পাশাপাশি আসা। আর সেখানেই যেন ভালোবাসা স্বার্থক। দারুণ ছিল দিদি। 🌼

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64519.41
ETH 1856.77
USDT 1.00
SBD 0.38