নলেন গুড়ের উৎসবে

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে নলেন গুড়ের উৎসবের কাটানো কিছু মুহূর্ত ভাগ করে নিলাম।। আশা করি আপনাদের ভালো লাগবে।

শীতকাল মানেই চারিদিকে মেলা আর মেলা। আমি আগে অনেকবার বলেছিলাম যে আমাদের কলকাতার দিকে পুরো শীতকালটা জুড়ে কিছু না কিছু মেলা বসে । আজকে আমরা দিনের বেলায় cc2 ঘুরতে গিয়েছিলাম ।

WhatsApp Image 2024-01-19 at 17.56.04.jpeg


বিয়ের আগে প্রায়ই সিটি সেন্টার আসতাম কিন্তু বিয়ের পরেই প্রথমবার আসা। একটা আলাদাই ভালো কাজ করছিল কারণ এই জায়গাতে অনেক অনেক সময় কাটিয়েছি আমরা দুজনে।

WhatsApp Image 2024-01-19 at 17.56.03 (1).jpeg


আসার সাথে সাথেই কিছুটা পুরানো কথা নিয়ে আমরা আলোচনা করছিলাম।তাছাড়াও আমরা সবার প্রথমে ওখান থেকে স্ট্রবেরি বাবলস টি নিলাম এবং ওখানে একটা জায়গায় বসে কিছুক্ষণ গল্প করে দেখলাম সিসি টু-র মধ্যে মিষ্টির মেলা হচ্ছে।

WhatsApp Image 2024-01-19 at 17.56.03.jpeg


মিষ্টির অনেকগুলো দোকান বসেছে যেখানে বিভিন্ন বড় বড় দোকানের মিষ্টি নিয়ে বসে আছে। এখানে কিন্তু শুধুমাত্র মিষ্টির মেলাই বসেছে। এই উৎসবটির নাম হল নলেন গুড়ের মিষ্টি উৎসব।

WhatsApp Image 2024-01-19 at 17.56.04 (4).jpeg

WhatsApp Image 2024-01-19 at 17.56.04 (3).jpeg

WhatsApp Image 2024-01-19 at 17.56.04 (2).jpeg

WhatsApp Image 2024-01-19 at 17.56.06 (6).jpeg

WhatsApp Image 2024-01-19 at 17.56.06 (5).jpeg

WhatsApp Image 2024-01-19 at 17.56.06 (4).jpeg

WhatsApp Image 2024-01-19 at 17.56.06 (3).jpeg

WhatsApp Image 2024-01-19 at 17.56.06 (2).jpeg

WhatsApp Image 2024-01-19 at 17.56.06 (1).jpeg

WhatsApp Image 2024-01-19 at 17.56.06.jpeg

WhatsApp Image 2024-01-19 at 17.56.04 (7).jpeg


হলদিরামের মিষ্টি থেকে শুরু করে মৌচাক, ভিম নাগ ,নেপালি মিষ্টি , নবদ্বীপের ক্ষীর দই, নলিন চন্দ্র দাস, পিঠা বিলাস ,সতীশ ময়রা ,রাধাগোবিন্দ সুইটস,মিষ্টি বাংলা তার সাথে ছিল বর্ধমানের সিতাভোগ ।

WhatsApp Image 2024-01-19 at 17.56.06 (8).jpeg

WhatsApp Image 2024-01-19 at 17.56.06 (7).jpeg

WhatsApp Image 2024-01-19 at 17.56.06 (11).jpeg

WhatsApp Image 2024-01-19 at 17.56.06 (10).jpeg

WhatsApp Image 2024-01-19 at 17.56.06 (9).jpeg



আমরা যেহেতু দিনের বেলায় গিয়েছিলাম তাই জায়গাটা ফাঁকা ফাঁকি ছিল ।কিন্তু যখন ফিরেছি তখন অলরেডি প্রচুর মানুষের ভিড় জমে গেছে। এর মধ্যে থেকেই আমি মালাই চমচম এবং ক্ষীরের একটি মিষ্টি খেয়েছিলাম। আমার কাছে খুব ভালো লেগেছে ।আমি মৌচাক থেকে মিষ্টি খেয়েছিলাম এবং আমার কাছে এই ফেস্টিভেলটি খুব ভালো লেগেছে। এমনকি এই উৎসবটি তিন দিনব্যাপী চলবে। তাই আপনাদের সাথে কিছু মিষ্টি এবং এই নলেন গুড়ের উৎসবটির মুহূর্তগুলো ভাগ করে নিলাম।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

দিদি সত্যি কিন্তু শীতকালে পরিবার পরিজন মিলে এমন সব মেলায় বেড়াতে গেলে বেশ আনন্দই লাগে। আর আপনাদের এমন আনন্দ ঘন মুহূর্ত দেখে তো বেশ মজাই লাগছে। তার উপর আবার এমন সব লোভনীয় খাবার দেখে তো মাথাই ঘুরে যাচ্ছে। ধন্যবাদ দিদিনি এমন টি পোস্ট আমাদে সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

শীতের সময়টাতে নানা রকমের মেলা দেখা যায়। আপনি নলেন গুড়ের মিষ্টি উৎসবে গিয়ে চমৎকার মিষ্টির ফটোগ্রাফি আজ আমাদের মাঝে শেয়ার করলেন দিদি।ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লেগেছে। এই উৎসবটি তিনদিনব্যাপী চলবে তাই গেলেন। আপনারা সুন্দর সময় কাটিয়েছেন জেনে আরো বেশী ভালো লেগেছে। ধন্যবাদ দিদি অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

শীতকালে মেলায় যাওয়ার মধ্যে অন্য রকমের একটি ভালো লাগা আছে।তার মধ্যে যদি এরকম একটি ব্যতিক্রম ধরনের মেলা হয় তাহলে তো দেখার আগ্রহ টা আরও অনেক গুণ বেশি হয়ে যায়।দিদি আপনি আজ অন্য রকমের একটি মেলার দৃশ্য তুলে ধরেছেন যা দেখে খুবই ভালো লাগলো।নলেন গুড় দিয়ে তৈরি করা খাবার সবসময়ই অনেক সুস্বাদু হয়।গুড় দিয়ে এতোকিছু তৈরি করা যায় যা আজ প্রথম জানলাম।মেলার সুন্দর দৃশ্য গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি।❤️

Posted using SteemPro Mobile

 2 years ago 

শীতকাল মানেই চারিদিকে মেলা আর মেলা। মেলায় ঘুরাঘুরি করতে ভীষণ ভালো লাগে। যাইহোক নলেন গুড়ের এতো রকমের মিষ্টি দেখে তো লোভ সামলাতে পারছি না বৌদি। মেলার স্টল গুলোও চমৎকার লাগছে দেখতে। এমন জায়গায় ঘুরাঘুরি করার মজাই আলাদা। যাইহোক মালাই চমচম এবং ক্ষীরের একটি মিষ্টি খেয়ে আপনার খুব ভালো লেগেছে, জেনে বেশ ভালো লাগলো বৌদি। সবমিলিয়ে বেশ উপভোগ করলাম সম্পূর্ণ পোস্টটি। এতো চমৎকার মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বিয়ের পর এবরাই প্রথম সিটি সেন্টার গিয়েছেন এবং নলেন গুড়ের উৎসবে দারুণ কিছু মুহূর্ত কাটিয়েছেন জেনে অনেক ভালো লাগলো দিদি ৷ অনেক প্রকার মিষ্টি বের হয়েছে মেলায় , মিষ্টি গুলো কিন্তু দেখতে অনেক সুন্দর এবং লোভনীয় ৷ যাই হোক , দাদা সাথে সময়টা অনেক সুন্দর কাটিয়েছেন এটা সত্যিই ভীষণ ভালো লাগার ৷ ধন্যবাদ দিদি

Posted using SteemPro Mobile

 2 years ago 

একদম ঠিক বলেছেন দিদি আসলেই শীতকাল মানেই মেলা আর মেলা। সব জায়গায় শুধু মেলার উৎসব দেখা যায়। আমাদের কক্সবাজারেও মেলা বসেছে। তবে ৩-৪ মাস থেকে যায় বেশ ভালোই লাগে। আপনি কিন্তু দারুন দারুন মিষ্টির এবং খাবারের ফটোগ্রাফি শেয়ার করলেন। নলের গুড়ের উৎসবে আপনি দারুন উপভোগ করলেন।

 2 years ago 

শীতকাল মানেই মেলা আর মেলা। সেই সাথে পিঠা পুলি খাওয়া।নলেন গুড়ের মিষ্টি উৎসবের মিষ্টির বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন। আমারতো মিষ্টির ফটোগ্রাফি দেখে মিষ্টি খেতে ইচ্ছে করছে। কেননা আমার মিষ্টি বেশ পছন্দের।মেলায় কাটানো সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি।

 2 years ago 

সিটি সেন্টারেও মিষ্টির উৎসব হয়। নলেন গুড়ের মিষ্টি উৎসবে এত প্রকার মিষ্টি তো আমি আগে কখনো দেখিনি। আবার বিভিন্ন রকম নামও দেখলাম। সব গুলোই লোভনীয় ছিল। আরেকটি বিষয় টি-২ দিয়ে কি বুঝানো হয়েছে সেটা বুঝলাম না। ধন্যবাদ।

 2 years ago 

দিদি ভাই আমি যতদূর জানি, নলেন গুড়ের সন্দেশ ছোট দাদার খুব পছন্দের, বড় দাদার একটা পোষ্টের মাধ্যমে বিগত সময় জানতে পেরেছিলাম। বেশ উপভোগ করলাম মিষ্টান্নের ছবিগুলো, তবে খাওয়ার ইচ্ছে কিন্তু বেশ জাগ্রত হয়েছে। 🙏

 2 years ago 

মিষ্টি দেখেই তো লোভ লেগে গেল দিদি। কিন্তু আমি মিষ্টি তেমন খেতে পারি না 🙆‍♂️। সন্ধ্যার সময় বিশেষ করে মেলায় ভীড় জমে বেশি। বিকালে আস্তে আস্তে মানুষ আসতে থাকে। নলেন গুড়ের মেলায় অনেক রকমের মিষ্টির দেখা পেলাম

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64236.74
ETH 1844.25
USDT 1.00
SBD 0.38