ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সঙ্গে আবারও একটি ম্যান্ডেলা আর্ট ভাগ করে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।।চলুন তাহলে শুরু করা যাক।


বহুদিন পর আবার আজকে আঁকা নিয়ে বসলাম । আসলে লাস্ট কয়েক দিন ধরে মনের অবস্থা একটু ভালো ছিল না যে আঁকতে বসবো ।সেরকম মানসিক অবস্থা ছিল না। তাই ফোনের গ্যালারি ঘেটে ঘেঁটে পুরানো ছবিগুলোই দিচ্ছিলাম। কিন্তু আজ অনেকদিন পর মনে হলো যে একটু আঁকতে বসি। আঁকতে বসলে মনটা অনেকটা ভালো হয়ে যায়। প্রথমে কি আঁকবো বুঝতে পাচ্ছিলাম না ।তারপর ভাবলাম যে ম্যান্ডেলা আর্ট করি এই আর্ট গুলো খুব ধৈর্য নিয়ে সময় নিয়ে করলে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। কারণ এতে এত ক্ষুদ্র ক্ষুদ্র নকশা করা হয় সবশেষে যখন পুরো ছবিটা কমপ্লিট হয়ে যায় তখন দেখতে খুব ভালো লাগে। তাই আজকে নিজের মতন করে আঁকাটা করে ফেললাম। আশা করি আপনাদের ভালো লাগবে।

WhatsApp Image 2024-07-30 at 01.09.50_2d670514.jpg




অংকন পদ্ধতি:


উপকরণ


• খাতা
• কমলা পেন
• নীল স্কেচ পেন
• সবুজ স্কেচ পেন
• হলুদ স্কেচ পেন
• কম্পাস
• মার্কার পেন



প্রথম ধাপ


WhatsApp Image 2024-07-30 at 01.10.38_8d2c95ec.jpg


দ্বিতীয় ধাপ


প্রথমে নীল রঙ একটা গোল একে নিলাম ।

WhatsApp Image 2024-07-30 at 01.09.50_281f0ea0.jpg


তৃতীয় ধাপ



এরপর কালো মার্কার পেন দিয়ে ফুল পাতা এঁকে নিলাম।

WhatsApp Image 2024-07-30 at 01.09.50_684148a9.jpg


চতুর্থ ধাপ


এরপর আরেকটা সার্কেল এঁকে নিয়ে সেখানে ছোটো ছোটো কিছু ডিজাইন করলাম।

WhatsApp Image 2024-07-30 at 01.09.50_3b71b8eb.jpg


পঞ্চম ধাপ


এরপর পাতাগুলোতে হলুদ রং করে দিলাম।

WhatsApp Image 2024-07-30 at 01.09.50_ccf05203.jpg


ষষ্ঠ ধাপ


এরপর যে আরেকটা সার্কেল এঁকেছিলাম সেগুলোতে আরো কিছু ছোটো ছোটো ডিজাইন করে সার্কেলের ভিতর হলুদ রং করে দিলাম।

WhatsApp Image 2024-07-30 at 01.09.50_f29fe0a7.jpg


সপ্তম ধাপ


এরপর সার্কেলের পাশ দিয়ে বরফি এঁকে সেগুলোতে কমলা রং করে দিলাম ।

WhatsApp Image 2024-07-30 at 01.09.50_2d670514.jpg


অষ্টম ধাপ


WhatsApp Image 2024-07-30 at 01.10.21_545b9ac7.jpg


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

ম্যান্ডেলা আর্ট গুলো আমিও ভীষণ পছন্দ করি। সত্যিই এই আর্টগুলো অনেক সময় এবং ধৈর্য নিয়ে নিখুঁতভাবে করতে হয়। আপনার আজকের ম্যান্ডেলা আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেকটা কাজ খুবই নিখুঁতভাবে করেছেন আপনি। বিশেষ করে কালারফুল হওয়ার কারণে আরো বেশি ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের উপহার দেওয়ার জন্য। আপনার কাছ থেকে আরো সুন্দর সুন্দর আর্ট দেখার অপেক্ষায় রইলাম।

 2 years ago 

অনেক সুন্দর একটি আর্ট করেছেন আপু। বেশ ভালো লাগলো সার্কেল জাতীয় এই মেন্ডেলা আর্ট দেখে। বেশি দারুণভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কাজের শেষ পর্যায়ে এনেছেন। অনেক সুন্দর হয়েছে এবং দারুন দক্ষতার পরিচয় মিলে গেছে।

 2 years ago 

খুব সুন্দর দেখতে হয়েছে ছবিটি। সত্যিই মেন্ডেলের আর্ট বানাতে অনেকটা সময় লাগে আর ধৈর্য্য লাগে। একবার আমার ক্ষেত্রে এমনও হয়েছে আমি অর্ধেক করে উঠে গেছি পরে আবার করেছি। এত ব্যাক পেইন শুরু হয়ে যায় যে করতেই পারি না টানা।

আপনার ছবিটি কালারফুলও লাগছে৷ শুভেচ্ছা রইল।

 2 years ago 

মনের অবস্থা ভালো না হলে কোনো কিছুই করতে একেবারে ভালো লাগেনা। যার কারনে আপনি এই কয়েকদিন আঁকতেও বসেননি। আপনি হঠাৎ করে একটা আর্ট করার জন্য বসেছেন, আর সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন দেখে খুব ভালো লাগলো। অনেক সুন্দর করে আপনি নিখুঁতভাবে আর ধৈর্য ধরে আর্টটি সম্পূর্ণ করেছেন। ধৈর্য সহকারে কালারফুল ভাবে এরকম ম্যান্ডেলা আর্ট অঙ্কন করা হলে দেখতে অনেক সুন্দর লাগে। আপনার এই সুন্দর আর্টের প্রশংসা করতেই হচ্ছে দিদি।

 2 years ago 

আসলে মনের অবস্থা ভালো না থাকলে কোনো কিছুই করতে ইচ্ছে করে না। তবে এটা ঠিক, আর্ট করতে বসলে কিন্তু মনটা কিছুটা হলেও ভালো হয়ে যায়। যাইহোক ম্যান্ডেলা আর্টটি জাস্ট অসাধারণ হয়েছে বৌদি। বিশেষ করে ছোট ছোট ডিজাইন এবং কালার কম্বিনেশনটা দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। ম্যান্ডেলা আর্ট করতে আমার খুব ভালো লাগে। যাইহোক এতো সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মন ভালো না থাকলে কোন সৃজনশীল কাজ ই আসলে করা যায় না।আপনার আর আপনার পরিবারের উপর দিয়ে অনেক কিছু গেলো।ধৈর্য ধারন করার শক্তি আল্লাহ দিয়েছেন এজন্য শুকরিয়া।আপনি আজ ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন দিদি।ম্যান্ডেলা আর্টগুলো সব সময়ই ভীষণ ভালো লাগে আমার। ম্যান্ডেলা আর্টগুলোর মধ্যে ছোট ছোট কাজ গুলো খুবই দৃষ্টিনন্দন লাগে।ম্যান্ডেলা আর্ট যখন কালারফুল হয় তখন আরও বেশী ভালো লাগে। আপনার শেয়ার করা ম্যান্ডেলা আর্টটিও আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ দিদি চমৎকার একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর একটি আর্ট করেছেন আপনি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন চমৎকার আর্টগুলো দেখি। আসলে আর্ট করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। আপনার অনেক ভালো দক্ষতা রয়েছে দেখছি। অনেক চমৎকার আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

এটা কিন্তু ঠিক কথা দিদি, আঁকতে বসলে মন অনেকটাই ভালো হয়ে যায়। ম্যান্ডেলা আর্ট করতে আমারও বেশ ভালো লাগে দিদি। আমিও মাঝে মাঝে বিভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট আমাদের এই কমিউনিটিতে শেয়ার করে থাকি। যাইহোক, তোমার শেয়ার করা এই ম্যান্ডেলা আর্টটি দেখে অনেক ভালো লাগলো আমার। এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে।

 2 years ago 

অনেকদিন পর আঁকতে বসে অসাধারন একটি ম্যান্ডেল আর্ট করেছেন দিদি। যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। একদম নিখুঁত হাতের কারুকার্য।কালার কম্বিনেশন ছিল অসাধারণ।যাইহোক এত সুন্দর একটি ম্যান্ডেল আর আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দিদি।

 2 years ago 

দিদিভাই, আপনার মনের অবস্থা স্বাভাবিক হোক এই প্রত্যাশা প্রথমেই ব্যক্ত করছি। আর্টটা যে দীর্ঘ সময় ধরে ধৈর্য নিয়ে করেছেন, তা কিন্তু বোঝাই যাচ্ছে। এক কথায় দারুণ হয়েছে। শুভেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 62766.75
ETH 1779.42
USDT 1.00
SBD 0.38