কালারফুল প্রজাপতি অংকন
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভাল আছেন, সুস্থ আছেন।আজ আবার একটা নতুন জিনিস নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম ।সেটা হচ্ছে অনেকগুলো রঙ দিয়ে প্রজাপতি বানানো ।এটা সম্পূর্ণ নিজের মতন করেই বানিয়েছি। আর এটা বানানো খুব সহজ ।আসলে আজকে দুপুর বেলা ছাদে বসে ছিলাম, ভাবছিলাম যে কিছু আঁকবো কিন্তু আজ আর আঁকতে ইচ্ছা করছিল না ।তাই না এঁকেই রঙ দিয়ে কারুকার্য করতে শুরু করে দিলাম । আমরা তো কাগজ দিয়ে অনেক কিছুই বানানোর চেষ্টা করি কিন্তু এরকম ভাবে বিভিন্ন রং দিয়ে কিছু বানালে বেশ ভালোই লাগে ।আর বিভিন্ন রঙ বলতেই আমার মনে হলো যে প্রজাপতি করা যায়। তাই তৈরী করে ফেললাম। এইভাবে বাচ্চাদেরও বানিয়ে দিলে আশা করি তাদেরও খুব ভালো লাগবে। এবং তাড়াতাড়ি তারা শিখেও যাবে এ ধরনের জিনিসগুলো বানাতে। চলুন তাহলে শুরু করা যাক।
অংকন পদ্ধতি:
উপকরণ
• একটি সাদা কাগজ
• একটা পেন্সিল
• নীল রং
• লাল রং
• সবুজ রং
• হলুদ রং
• তুলি
• কাঁচি
• কালো মার্কার পেন
প্রথম ধাপ
• প্রথমে একটি পেন্সিল, রবার, হলুদ রং ,নীল রং,লাল রং, সবুজ রং ,কাঁচি,তুলি এবং একটি কালো মার্কার পেন নিয়ে নিলাম।
দ্বিতীয় ধাপ
• আমি প্রথমে একটা কাগজ নিয়ে নিলাম।
তৃতীয় ধাপ
• এরপর সেটাকে দু ভাঁজ করলাম।
চতুর্থ ধাপ
•দুভাজ করার কাগজের মাঝখানে মার্কার পেন দিয়ে প্রজাপতির ডানার হাফ অংশ এঁকে নিলাম।
পঞ্চম ধাপ
• এরপর যে অংশটা এঁকে নিলাম সেই অংশটির মাঝখানে রঙের টিউব দিয়েই রং করলাম গোল গোল করে ।
ষষ্ঠ ধাপ
• এইভাবে নিজের মতন করেই লাল, নীল, সবুজ ,হলুদ রং করলাম ।আর এমন ভাবে রং করলাম যাতে কাগজটা ভাজ করলে পাশের পৃষ্ঠাটাতেও লেগে যায়।
সপ্তম ধাপ
• এইভাবে রং করার পর কাগজটাকে ভাজ করে মার্কার পেন দিয়ে দাগ করা অংশটা কাঁচি দিয়ে কেটে নিলাম।
অষ্টম ধাপ
•এরপর প্রজাপতির মাথা করার জন্য গোল করে একটা কাগজ কেটে নিলাম।
নবম ধাপ
এরপর প্রজাপতি শরীরের অংশটা মার্কার পেন দিয়ে দাগ করে দিলাম। এবং মাথার অংশটা নিজের মতন করে চোখ এঁকে নিলাম ।আর প্রজাপতির মুখের সামনেটা উপাঙ্গ আঁকার জন্য সরু করে দুটো কাগজ কেটে নিলাম।
দশম ধাপ
ব্যস এভাবেই তৈরি হয়ে গেল কালারফুল প্রজাপতি অংকন ।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


শুধুমাত্র রং দিয়ে কারুকার্য করলে দেখতে খুবই সুন্দর দেখায় এবং ভিন্ন ধরনের ড্রইং তৈরি হয়। আপনি বিভিন্ন ধরনের রং ব্যবহার করে খুবই কিউট দেখতে একটি প্রজাপতি তৈরি করেছেন। এই পেইন্টিংটি আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।
অসাধারণ হয়েছে তোমার প্রজাপতি টি।এক কথায় অনবদ্য।।💓💓
অনেক ধন্যবাদ
সত্যিই আমি মুগ্ধ হয়েছি দিদি এতটাই সুন্দর হয়েছে যে বলে প্রকাশ করা যাবে না। আপনি তো খুব সুন্দর ছবি অঙ্কন করতে পারেন যে দক্ষতা ধারাবাহিকভাবে শেয়ার করে চলেছেন। এই ধরনের কাজ আপনাকে সত্যিই প্রশংসিত করবে দিদি।
খুবই সুন্দর কালারফুল প্রজাপতির চিত্র অঙ্কন করেছেন। আপনারা চিত্র দেখতে পেয়ে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ভাবে ধাপ উপস্থাপন অসাধারণ ছিল। আসলে প্রজাপতি চিত্রটি আমার অনেক বেশি ভালো লেগেছে।
বাহ এত সুন্দর একটি প্রজাপতি তৈরি করা দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি। প্রথমে আপনি একটি পেন্সিল দিয়ে কাগজের উপরে অনেক সুন্দর ভাবে প্রজাপতি আঁকিয়ে নিয়েছেন। তারপরে অনেক সুন্দর ভাবে ভিন্ন ভিন্ন কালারের রং দিয়ে প্রজাপতি তৈরি সম্পন্ন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রজাপতি তৈরি দেখতে যে কি ভালো লাগছে আপু আপনাকে হয়তো বলে বোঝাতে পারবো না। এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
বাহ!!!
অসাধারণ হয়েছে দিদি ৷ ছাদে বসে থেকে আর্ট করা না সত্তেও এতো সুন্দর একটি প্রজাপতির অংকন করেছেন ৷ অনেক সুন্দর লাগছে দিদি ৷ ছোট্ট বাচ্চাদের দিলে নিশ্চয়ই অনেক খুশি হবে ৷
অনেক ধন্যবাদ দিদি
আপু বেশ কিউট হয়েছে। বিভিন্ন কালার ব্যবহার করাতে বেশ ভালো লাগছে।বুদ্ধি টাও বেশ ভালো একপাশে রং লাগিয়ে তারপর ভাজ করাতে অন্যপাশেও হয়ে গিয়েছে। সব মিলিয়ে আসলেই অসাধারণ হয়েছে। প্রতিটি ধাপ খুব সহজ ও সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপু
বিভিন্ন কালার ব্যবহার করাতে প্রজাপতি দেখতে সুন্দর লাগছে। আপনার বুদ্ধিটা তো বেশ ভালো। একপাশে রং লাগিয়ে ভাঁজ করেছেন যাতে অন্য পাশে একইভাবে রং লাগে । প্রতিটা ধাপ সুন্দরভাবে বর্ণনা করেছেন ।ধন্যবাদ আপনাকে।
আর্ট করতে ইচ্ছা না করায় রঙ দিয়ে দারুন কারুকার্য করেছো দিদি । রংবেরঙের কালার যুক্ত প্রজাপতিটি দেখে বেশ ভালো লাগলো। প্রজাপতিটির পাখনার কালার কম্বিনেশন বেশ দারুন হয়েছে। ঠিক বলেছ দিদি এই ধরনের প্রজাপতি বাচ্চাদের বানিয়ে দিলে তারা খুবই খুশি হবে।