একটি কবিতা।।জমানো কথা

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা,


আজ আমি আপনাদের সঙ্গে একটি কবিতা শেয়ার করতে চলেছি।মাঝে মাঝে কবিতা লিখতে ইচ্ছে করে ভীষণ।কিন্তু শব্দরা খুব অভিমান করে বসে থাকে আমার সঙ্গে।তাই আর কবিতা লেখা হয়ে উঠে না।তারপর মনে উপর দখল রাখতে গিয়ে দিশেহারা হয়ে যায় অনুভূতি গুলো।বন্ধুরা আজকে একটাই কথা বলতে চাই অনেক জমানো কথা বড্ডো উৎপাত করছে।তাই কবিতার মাধ্যমে তাদের মুক্তি দিলাম।জানি না কতখানি পারলাম।তবে চেষ্টায় ত্রুটি রাখিনি।আপনাদের যদি একটু ভালো লাগে সেটাই আমার প্রাপ্তি।


image.png

Image taken from pixabay.com


স্বপ্নের খুব কাছাকাছি দাঁড়িয়ে
আমি দেখেছি বৃষ্টির অনশন,
গুপ্ত আক্রমণ অনিশ্চিত বেদনা আন্দোলন
তারপর আস্তে আস্তে থেমে যাওয়া,
এভাবেই কাটছিল দিন রাত্রি।
তারপর তুমি এলে শ্রাবণের শেষে
স্নিগ্ধ ভোরের শীতল হাওয়া হয়ে,
বিশ্বাস করো তোমার চেয়ে আর কাউকেই
বলা যায়নি কত কথা আমার জমানো আছে?
আমি একটা দমকা হাওয়া পাঠালাম তোমাকে
যা খবর তুমি জেনে নিও
আর খুব তাড়াতাড়ি হাওয়ায় চেপে চলে এসো।
এক গল্প তোমাকে খুব বলতে ইচ্ছে করছে
এটা একান্ত আমার গল্প,
বিশ্বাস ভেঙে আবার বিশ্বাস করার গল্প
জানি না বাস্তবে কে জিতল?
তবে এই ভালোবাসার মন্বন্তর জুড়ে
তোমার চেয়ে আপন আর কাউকেই পেলাম না,
গভীর ভালোবাসায় ভিজে তোমাকে
বলতে চাই ভালোবাসি ভালোবাসি।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

বাহ্ দিদি চমৎকার একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।কবিতার লাইনগুলো জাস্ট অসাধারণ হয়েছে।প্রতিটি লাইনে নিজের অনুভূতি ফুটিয়ে তুলতে চেষ্টা করেছেন আপনি।ভালো লাগলো পোস্টটি।ধন্যবাদ দিদি আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চমৎকার লিখেছেন দিদি, প্রিয় মানুষকে নিয়ে এরকম কবিতা লিখতে আমার তো বেশ ভালোই লাগে আপনিও লাইনগুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল এগিয়ে যান।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অসাধারণ কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে খুবি ভালো লাগছে। কবিতা ভাষা গুলো অসাধারণ ছিলো। ছন্দে মিল রয়েছে। বিশেষ করে এই লাইন গুলো আমার খুবি ভালো লেগেছে।

আমি একটা দমকা হাওয়া পাঠালাম তোমাকে
যা খবর তুমি জেনে নিও
আর খুব তাড়াতাড়ি হাওয়ায় চেপে চলে এসো।
এক গল্প তোমাকে খুব বলতে ইচ্ছে করছে
এটা একান্ত আমার গল্প,

Posted using SteemPro Mobile

 3 years ago 

তোমার চেয়ে আপন আর কাউকেই পেলাম না,
গভীর ভালোবাসায় ভিজে তোমাকে
বলতে চাই ভালোবাসি ভালোবাসি।

প্রথমেই অভিনন্দন আপনাকে দিদি। ভালোবাসার মানুষটি পাওয়া পাওয়া মানে পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস টি পাওয়া। চমৎকার একটি কবিতা লিখেছেন। দাদা এবং আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। উপরের লাইন গুলো অনেক সুন্দর লিখেছেন। কবিতার মাধ্যমে আপনার মনের কথা গুলো শেয়ার করেছেন। আশাকরি দাদা এই কবিতাটি পড়লে ভীষণ খুশি হবে।

 3 years ago 

তারপর তুমি এলে শ্রাবণের শেষে
স্নিগ্ধ ভোরের শীতল হাওয়া হয়ে,

আমাদের সামনে সবকিছু যখন শেষ মনে হয়। তখনই আমাদের জীবনে হয়তো নতুন কারো আগমন ঘটে। যাদের নিয়ে আমরা আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করি। কবিতা টা দারুণ লিখেছেন দিদি। সত্যি বেশ সুন্দর লাগল পড়ে। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

দিদি আপনার স্বরচিত "জমানো কথা" কবিতাটি অসাধারণ হয়েছে। ভালোবাসার মানুষের জন্য কথাগুলো জমিয়ে রেখে দিলে বেশ ভালই হয়। আর সেই কথাগুলোও কোন এক বিশেষ মুহূর্তে বললে মুহূর্তটা আরো বেশি সুন্দর হয়ে ওঠে। অসংখ্য ধন্যবাদ দিদি সুন্দর একটি কবিতা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

মনের অনুভূতি দিয়ে জমানো কথা নামের কবিতাটি ভীষণ ভালো লাগলো দিদি।আপনি চমৎকার করে কবিতাটি শেয়ার করলেন। কবিতার লাইনগুলো খুব সুন্দর ছিল।সত্যি কথা বলতে মনের কথা সবাইকে বলা যায় না।একমাত্র মনের মানুষকেই মনের জমানো কথা বলে হালকা হওয়া যায়। মনের মানুষটিকে আপন করে পাওয়া হলে এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না।ধন্যবাদ দিদি।শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

চমৎকার লিখলেন দিদি। অনেক জমানো কথা আপনি আজকে এই কবিতার মাধ্যমে প্রকাশ করলেন। আসলে কবিতা এমন এক জিনিস যদিও লেখা গুলো ছোট হয়। কিন্তু এর মাধ্যমে অনেক গুলো মনের অব্যক্ত কথা প্রকাশ পায়। আজকে যা আপনার কবিতার মাধ্যমে দারুন ফুটিয়ে তুললেন আপনি। কবিতাটি পড়ে আমার অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এই ভালোবাসা সারাজীবন এমন ভাবেই অটুট থাকুক, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি দিদিভাই।

শুভেচ্ছা রইল 🙏

 3 years ago 

দিদি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপনার কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম।
ভালোবাসার মানুষটিকে নিয়ে খুব সুন্দর ভাবে মনের কথাগুলো ফুটিয়ে তুলেছেন। আর ভালোবাসার মানুষটিকে পাওয়া মানে পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস পাওয়া। দাদা ও দিদি আপনাদের জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65605.15
ETH 1915.42
USDT 1.00
SBD 0.38