মিষ্টি দুটো বিড়ালের চিত্র অংকন
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।গত এক সপ্তাহ ধরে খুব ব্যস্ততার মধ্যে সময় কাটছে কখন যে কিভাবে সময় চলে যাচ্ছে নিজেই বুঝে উঠতে পারছি না । তার মধ্যে লাস্ট চার পাঁচ দিন দু তিন ঘন্টা করে ঘুমিয়েছি। তার মধ্যে হঠাৎ করে আবার শুক্রবার কোনো প্ল্যান ছাড়াই আবার তারাপীঠ পুজো দিতে গেছিলাম ফ্যামিলির সাথে। সব মিলিয়ে আজ অনেকটাই ফ্রেশ লাগছে তাই জন্য একটু আঁকা নিয়ে বসে পড়লাম। আজ আমি আপনাদের সাথে একটি বিড়ালের চিত্র অংকন করে ভাগ করে নিলাম।আশা করি সকলের ভালো লাগবে।
প্রথম ধাপ
• প্রথমে একটি পেন্সিল, রবার, হলুদ রং , নীল রং,কম্পাস, কমলা রং সবশেষে কালো মার্কার পেন নিয়ে নিলাম।
দ্বিতীয় ধাপ
• এরপর একটি বিড়ালের মাথা লেজ এবং শরীরের কিছুটা অংশ একে নিলাম ।
তৃতীয় ধাপ
• তারপর সেই বিড়ালটির চোখ, কান এবং পা একে নিলাম ।
চতুর্থ ধাপ
• এরপর আরেকটি বিড়ালের মাথা এবং কানের কিছুটা অংশ এঁকে নিলাম।
পঞ্চম ধাপ
• এইভাবে দুটো বিড়াল কমপ্লিট করে নিলাম।
ষষ্ঠ ধাপ
• এরপর বিড়ালটির পাশ দিয়ে কম্পাস দিয়ে কিছুটা অংশ গোল করে নিলাম। সাথে দুটো বিড়াল বেলুন ধরে আছে, সে রকম কিছু বেলুন এঁকে নিলাম।
সপ্তম ধাপ
• এরপর যে গোল অংশটি এঁকে ছিলাম সেখানে নিজের মতন করে মার্কার পেন দিয়ে কিছু ডিজাইন করে নিলাম।
অষ্টম ধাপ
• এরপর মার্কার পেন দিয়ে যে অংশটা ডিজাইন করেছিলাম সেখানে গোলাপি ও কমলা কালার দিয়ে ভরাট করে নিলাম ।
নবম ধাপ
• এরপর বেলুনগুলো হলুদ ও লাল রং করে দিলাম এবং বিড়ালের মুখে কিছুটা অংশ কমলা রং করে দিলাম।
দশম ধাপ
• এরপর পুরো আঁকাটাই মার্কার পেন বর্ডার করে নিলাম। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল মিষ্টি দুটো বিড়ালের চিত্র অংকন।
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


আশা করি দিদি, ভালো আছেন? আজকে আপনার আর্টিস্ট দেখে সত্যিই খুব ভালো লাগলো। আপনি অত্যন্ত সুন্দর করে চিত্র অঙ্কন টি আমাদের মাঝে উপস্থাপন করেছেন । আসলে আপনার আর্টিস্ট খুবই নিখুঁত হয়েছে। মিষ্টি দুটো বিড়ালের চিত্র অংকন সত্যিই খুবই দুর্দান্ত। এত চমৎকার আর্টিস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন দিদি।
মারাত্মক কিউট দেখতে হয়েছে।তবে দেখে মনে হচ্ছে আমার পরিচিত দুই মানুষ একজনকে ধরে আরেকজন ঝুলে রয়েছে,হাহাহাহা।মজা করলাম একটু।
কিছু আর বললাম না 😜।
আপু আপনি কয়েকদিন থেকে বেশ ব্যস্ত সময় পার করছেন বুঝতেই পারছি। এত ব্যস্ততার মাঝে ঠিকভাবে ঘুমানোর সময় পাননি জেনে খারাপ লাগলো। তিন ঘন্টা ঘুমালে শরীর খারাপ করবে আপু। কিছুদিন আগেই তো অনেক শরীর খারাপ করেছিল আপনার। গলা ব্যথায় কথাই বলতে পারছিলেন না। এখন যেহেতু ঠান্ডা পড়েছে তাই একটু সাবধানে থাকবেন আপু। যাইহোক আপনার অংকন করা চিত্রটি এক কথায় অসাধারণ হয়েছে। ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে দারুন চিত্র অংকন করেছেন আপু। বিড়াল দুটোকে দেখতে দারুন মিষ্টি লাগছে।👌👌
আপু আপনি এত ব্যস্ততার মাঝেও এত সুন্দর আর্ট করেছেন। মিষ্টি দুটি বিড়ালের চিত্রাংকন দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুব কিউট একটি আর্ট ছিল এটি। কালার কম্বিনেশন অনেক ভালো লেগেছে। খুব সুন্দর ও নিখুঁতভাবে চিত্রাংকনটি আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
কি টিউট হয়েছে ছবিটা। সৃজনশীল ক্ষমতা থাকলে মাথা থেকে কতরকম আইডিয়াই না বার হয়। দারুন লাগলো। বিশেষ করে রঙের কম্বিনেশনটা চোখে পড়ার মত। সাথে পেছনে ম্যান্ডেলা করে দেওয়ায় ব্যাকগ্রাউন্ড টা পরিপূর্ণ হয়েছে। 😊
ওয়াও দিদি চমৎকার একটা চিত্র অঙ্কন করেছেন আজকে আপনি। দুটো বিড়াল বেলুন ধরে উড়ে যাচ্ছে সেটি সত্যি মজাদার। একই সাথে কালার কম্বিনেশন টাও দারুণ হয়েছে।
মিষ্টি দুটো বিড়ালের চিত্র অঙ্কন দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আপনি খুবই দক্ষতার সাথে চিত্রটি অঙ্কন করেছেন, আর চিত্রটি দেখতে খুবই সুন্দর লাগছে। অসাধারণ চিত্র অঙ্কন দেখতে পেয়ে ভালো লাগলো।
খুব সুন্দর কিউট একটা ছবি। বিড়াল এমনিতেই মিষ্টি একটা প্রাণী। তাই ছবিটাও মিষ্টি হয়েছে। ধন্যবাদ।
আপু আপনি খুবই সুন্দর একটি আর্ট পোস্ট শেয়ার করেছেন।বিড়াল দুটি আসলেই অনেক মিষ্টি ছিল।একদম প্রফেশনাল আর্টিস্ট দের মত একেছেন নিখুঁতভাবে।আর্টের প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন,যেটা অনেক ভালো লেগেছে।ধন্যবাদ আপু আপনাকে সুন্দর আর্ট পোস্টটি শেয়ার করার জন্য ।
আপনার চিত্র অংকনটি অসাধারণ হয়েছে। মিষ্টি দুটি বিড়াল এর চিত্র অংকন সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। সত্যিই চিত্রটি দেখে খুবই ভালো লাগলো। ধাপে ধাপে উপস্থাপন অসাধারণ হয়েছে।