আর্ট গ্যালারির কিছু এলোমেলো ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে রবীন্দ্র সদন আর্ট গ্যালারির কিছু ছবি ভাগ করে নিচ্ছি।আশা করি সকলের ভালো লাগবে।



আঁকার প্রতি ভালোবাসা আমার ছোটো থেকেই । এই কথা আমি হয়তো অনেকগুলো পোস্টে বলেছি আগেই । আঁকার প্রতি ভালোবাসা বললে হয়তো ভুল হবে আঁকার প্রতি আমার একটা দুর্বলতা আছে। কেউ কিছু আঁকলে আমার খুব ভালো লাগে এবং মন থেকেও এই আঁকা শিল্পটাকে আমি খুব ভালোবাসি। ছোটোবেলা বলতে মাত্র পাঁচ বছর বয়স থেকেই আমার আঁকা শেখা শুরু ।আর সেটা প্রায় আমি ১৫ বছর শিখেছি । কলকাতার একটা বিশাল বড় ইমোশন যেটি রবীন্দ্রসদনে অবস্থিত । এই গ্যালারি সকল মানুষের জন্য উন্মুক্ত ।যেখানে ছোটো থেকে বড় সমস্ত শিল্পীরা নিজেদের আঁকা এক্সিবিশনের জন্য এখানে রাখে। আমার লাস্ট আঁকার এক্সিবিশন হয়েছিল প্রায় ৭-৮ বছর আগে। হঠাৎ করে এর মধ্যে কিছুদিন রবীন্দ্র সদনে গিয়েছিলাম। এখন দেখলাম এই আর্ট গ্যালারি খোলা। সত্যি বলছি আট বছর পর যখন এই গ্যালারিতে ঢুকলাম এত ভালো লাগলো যে বলে বোঝাতে পারবো না ।প্রচুর নামকরা শিল্পীর আঁকা এখানে রাখা ছিল ।প্রত্যেকটা আঁকা চোখ ধাঁধানোর মতো ছিল ।তার মধ্যে কিছু আঁকা আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। পরবর্তীতে আরও অনেক নতুন নতুন আঁকা এবং কিছু আর্ট শিল্প আপনাদের সাথে ভাগ করে নেব ।




আলোকচিত্র: ১

WhatsApp Image 2023-03-19 at 1.21.36 AM.jpeg



আলোকচিত্র: ২

WhatsApp Image 2023-03-19 at 1.21.35 AM (1).jpeg


আলোকচিত্র: ৩

WhatsApp Image 2023-03-19 at 1.21.35 AM (2).jpeg


আলোকচিত্র: ৪

WhatsApp Image 2023-03-19 at 1.21.38 AM.jpeg


আলোকচিত্র: ৫

WhatsApp Image 2023-03-19 at 1.21.36 AM (1).jpeg


আলোকচিত্র: ৬

WhatsApp Image 2023-03-19 at 1.23.53 AM.jpeg


আলোকচিত্র: ৭

WhatsApp Image 2023-03-19 at 1.21.37 AM.jpeg


ডিভাইসredmi note9
লোকেশন(রবীন্দ্র সদন আর্ট গ্যালারি )
ক্রেডিট@swagata21

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Sort:  
 3 years ago 

জায়গাটা তো আসলেই অনেক সুন্দর । আমারই তো যেতে ইচ্ছা করছে । পানির পাশ দিয়ে কত সুন্দর রাস্তা চলে গিয়েছে রাস্তাটা খুব ভালো লাগছে। ঠিকই বলেছেন আমরা যারা শহরে থাকি তাদের গ্রাম্য পরিবেশ আসলেই অনেক টানে ।আর গ্রামের নামটাও আমার কাছে খুব সুন্দর লেগেছে খড়িবাড়ি। দাদা আপনাকে অনেক সুন্দর সুন্দর গ্রামে ঘুরতে নিয়ে যায় শুনে ভালো লাগলো ।আসলে এরকম একটা জীবনসঙ্গী সাথে থাকলে আর কি লাগে। ভালো কাটুক আপনাদের সময় সেই দোয়াই করি।

 3 years ago 

আপনার খড়িবাড়িতে কাটানো কিছু মুহূর্ত পড়ে বেশ ভালো লাগলো। আসলে শহরে থাকতে থাকতে মাথাতে কিরকম একটা বিরক্তি চলে আসে। তাই মাঝে মাঝে একটু খোলামেলা জায়গায় গ্রামের পরিবেশে ঘুরতে কিন্তু বেশ ভালই লাগে। আপনি নিশ্চয়ই ওখানে গিয়ে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছিলেন। আর আপনার তোলা ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আর্ট গ্যালারির কিছু এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লেগেছে।খুবি সুন্দর সময় পার করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লেগেছে আমার

 3 years ago 

দিদি আপনি ছোটবেলা থেকে আর্ট শিখেছেন জেনে সত্যি ভালো লাগল। এর আগে আপনার শেয়ার করা আর্ট গুলো দেখেছি। আপনার আর্টগুলো কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ। আসলে একজন শিল্পী সব সময় নিজের ভালো লাগার কাজগুলো দেখতে পছন্দ করে। তাই তো আপনি এই সুন্দর জায়গায় গিয়ে সুন্দর সব শিল্পকর্মের ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে সত্যি হৃদয় জুড়িয়ে গেল। অনেক অনেক শুভকামনা রইল দিদি।

 3 years ago 

আপু, ৮ বছর পরে আর্ট গ্যালারিতে ঢুকে অবাক হওয়ার মতো অবস্থা তো হতেই পারে। কারণ দীর্ঘ আট বছরে আর্ট গ্যালারি এমনিতেই তো অনেক পরিবর্তন হয়ে যাবে। যাহোক, আর্ট গ্যালারি থেকে আপনি অনেক সুন্দর সুন্দর চিত্র অংকন ফটোগ্রাফি করেছেন। আপু আপনার পোস্টের চার নাম্বার ফটোগ্রাফিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আর্ট গ্যালারি থেকে অনেক সুন্দর সুন্দর চিত্র অংকন শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63931.39
ETH 1857.32
USDT 1.00
SBD 0.39