রাধা কৃষ্ণের প্রেমের উৎসব ঝুলন

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে ঝুলন যাত্রার কিছু ছবি ভাগ করে নিচ্ছি ।আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।


ঝুলন যাত্রা বা ঝুলন পূর্ণিমা হল হিন্দুদের গুরুত্বপূর্ণ উৎসবের মধ্যে একটি। অমাবস্যায় পরের একাদশী থেকে আরম্ভ করে শ্রাবনী পূর্ণিমা পর্যন্ত চলে এই ঝুলন উৎসবের সমারোহ। এটি দোল পূর্ণিমার পরবর্তী বৈষ্ণবদের বড়ো উৎসব। এই ঝুলন যাত্রা উপলক্ষে দোলনা সাজানো নাচ-গান অর্থাৎ রাধা কৃষ্ণের প্রেম লীলার একটি বিশেষ উৎসব বলা চলে। এই উৎসবে কিন্তু দেশ-বিদেশ থেকে মানুষের আগমন ঘটে আর এর জন্য বিখ্যাত হচ্ছে নবদ্বীপের ঝুলন উৎসব। রাধা কৃষ্ণের শৈশব লীলার এক স্মৃতি হচ্ছে এই ঝুলন।

WhatsApp Image 2023-07-28 at 4.52.27 PM (1).jpeg

WhatsApp Image 2023-07-28 at 4.52.27 PM.jpeg


কিন্তু এই ঝুলন যাত্রা কিন্তু কলকাতায় ওতটা দেখা যায় না কিন্তু গতবছর আমাদের বাড়ির সামনে এই ঝুলন যাত্রা উপলক্ষে একটি কমিউনিটি হলে খুব সুন্দর করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং সেখানে বিভিন্ন মানুষ রাধা কৃষ্ণের ঝুলন যাত্রাকে কেন্দ্র করে অনেক হাতের কাজ বানিয়েছিল এবং সেগুলো সবই শোলার তৈরি ছিল ।আর শোলা দিয়ে যে এত সুন্দর থিমের কাজ করা যায় সেটা চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না।

WhatsApp Image 2023-07-28 at 4.52.31 PM (2).jpeg

WhatsApp Image 2023-07-28 at 4.52.31 PM (1).jpeg

WhatsApp Image 2023-07-28 at 4.52.31 PM.jpeg

WhatsApp Image 2023-07-28 at 4.52.30 PM (3).jpeg

WhatsApp Image 2023-07-28 at 4.52.30 PM (2).jpeg

WhatsApp Image 2023-07-28 at 4.52.30 PM (1).jpeg

WhatsApp Image 2023-07-28 at 4.52.30 PM.jpeg

WhatsApp Image 2023-07-28 at 4.52.29 PM.jpeg

WhatsApp Image 2023-07-28 at 4.52.28 PM.jpeg

আমাদের ইসকন মায়াপুরে প্রতিবছর কিন্তু অনেক বড় করে ঝুলন উৎসব পালন করা হয় ।আর এই ঝুলন মানেই হচ্ছে কৃষ্ণের বাল্যকাল থেকে কিশোর পর্যন্ত নানা কার্যকলাপ পুতুল দিয়ে সাজানো হয় যেটা হচ্ছে ঝুলনের বিশেষ আকর্ষণ ।আর আমাদের হিন্দু ভক্তরা বিশ্বাস করেন এই ঝুলান উৎসবে রাধা কৃষ্ণ কে দোলনায় দোলালে কৃষ্ণ অনেক বেশি খুশি হয়ে থাকেন ।

WhatsApp Image 2023-07-28 at 4.52.32 PM.jpeg

WhatsApp Image 2023-07-28 at 4.52.32 PM (3).jpeg

WhatsApp Image 2023-07-28 at 4.52.32 PM (2).jpeg

WhatsApp Image 2023-07-28 at 4.52.32 PM (1).jpeg

WhatsApp Image 2023-07-28 at 4.52.34 PM.jpeg




VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Sort:  
 3 years ago 

আপনার পোস্টের মাধ্যমে বেশ কিছু তথ্য জানতে পারলাম। আর কি সুন্দর সব শোলার কাজ ।ছবিগুলো বেশ সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আমি একবার এই ঝুলন যাত্রার উৎসবে অংশগ্রহণ করেছিলাম আমার কাছে খুব ভালো লেগেছিলো। রাধা কৃষ্ণ প্রেমের উৎসব ঝুলন এটি বৈষ্ণবদের প্রধান উৎসবের মধ্যে একটি। দিদি আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি আমার অসাধারণ লেগেছে।শোলার মাধ্যমে এত নিখুঁত ভাবে আর্ট করা যায় তা আগে আমার জানা ছিল না। ধন্যবাদ দিদি সুন্দর একটি পোষ্ট আমাদের সবার মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

দিদি ঝুলন যাত্রা নিয়ে বেশকিছু তথ্য আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম।রাধা-কৃষ্ণের ঝুলন যাত্রাকে কেন্দ্র করে শোলা দিয়ে তাদের হাতের কাজ দেখে সত্যি ই মুগ্ধ হয়ে গেলাম।আপনার ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো দিদি।পরিবেশনা খুবই চমৎকার লাগলো।সুন্দর এই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

দিদিভাই,শোলার তৈরি কারুকাজ গুলো দেখছিলাম আর যেন চোখ ছানাবড়া হয়ে গিয়েছিল। কারণ কারুকার্য গুলো যেন অনেকটা গভীর অর্থবহন করছে। এক কথায় জাস্ট অসাধারণ। বেশ উপভোগ করলাম।

 3 years ago 

দিদি আপনার পোষ্টের মাধ্যমে ঝুলন যাত্রা সম্পর্কে অনেক তথ্য জানতে পারলাম। শোলা দিয়ে হাতের কাজগুলোও দেখছিলাম। অনেক নিখুঁতভাবে কাজগুলো করেছে। অনেক ভালো লেগেছে কাজগুলো যা মনোমুগ্ধকর। প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ ছিল। ধন্যবাদ দিদি সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

ঝুলন যাত্রা বা ঝুলন উৎসবে গিয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছেন বোঝাই যাচ্ছে। আসলে এত সুন্দর কারুকার্য আর সুন্দর সব কাজগুলো দেখে চোখ ফেরাতে পারছিনা দিদি। সত্যি মানুষের প্রতিভা দেখলে অবাক হয়ে যাই। অনেক ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। আপনাকেও দেখতে অনেক মিষ্টি লাগছে দিদি।😍😍

 3 years ago 

বাংলায় অনার্স মাস্টার্স কমপ্লিট করতে গিয়ে রাধাকৃষ্ণের অনেক প্রেম বিষয়ে পড়েছি, বিভিন্ন কবিদের লেখা সাহিত্য কবিতা পড়েছি। বেশ ভালো লাগে এই সমস্ত বিষয়ে প্রেম অনুভূতিমূলক সাহিত্য পাঠ করতে। আজ আপনি আমাদের সাথে দারুন কিছু শেয়ার করেছেন। রাধা কৃষ্ণের প্রেমের উৎসব সম্পর্কে আপনার এই পোষ্টের মধ্য দিয়ে সুন্দর ভাবে ধারনা অর্জন করতে পারলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64967.05
ETH 1893.86
USDT 1.00
SBD 0.38