প্রকৃতির টানে

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে গ্রামের দিকে ঘোরার কিছু মুহূর্ত ভাগ করে নিলাম। আশা করি সকলের ভালো লাগবে ।

গ্রামের প্রকৃতি দেখতে কার না ভালো লাগে আমার তো সব সময় ইচ্ছা হয় যে গ্রামে ঘুরতে যেতে। কারণ আমাদের শহর কলকাতা থেকে গ্রাম গ্রামের দিকটা এতটাই দূরে যে চাইলেও সব সময় আসা যায় না ।আর একটু কোথাও দূরে গেলে গ্রামের মতো পরিবেশ দেখতে পেলেই মনটা এমনিতেই খুশি খুশি হয়ে যায় ।কারণ আমার যতটুকু মনে হয় আমরা আসলে ইট বালির শহরে থাকি বলে খুব একটা গাছপালা দেখতে পাই না ।আর যখন গ্রামের দিকে আসি সেখানে এত সুন্দর গাছপালা তার সাথে বিশুদ্ধ অক্সিজেন নিতে পারি যে এমনি মনটা খুব শান্ত হয়ে যায়।

WhatsApp Image 2023-05-30 at 12.54.21 AM.jpeg


এই ভাবেই একদিন হঠাৎ করে আমি ঠিক করেছিলাম গ্রামের দিকে যাব । যেই ভাবা সেই কাজ ।প্রায় আমরা বাড়ি থেকে চারটে নাগাদ বেরিয়ে পড়ি তার আগে বেরোতে পারছিলাম না কারণ খুব রোদ ছিল। কিন্তু পৌঁছাতে পৌছাতে আবার অনেকটা দেরি হয়ে যায় ।যেহেতু দূরত্ব অনেকটা আর ট্রাফিক জ্যাম তো বোঝেনই সেজন্য পৌঁছাতে পৌঁছাতে সাড়ে পাঁচটা বেজে যায় ।অলরেডি তখন সূর্য ডুবে যাচ্ছিল ।তা থেকে কিছুটা হলেও তো দেখতে পাচ্ছিলাম ।তাতে করে খুব সুন্দর একটা সময় উপভোগ করেছিলাম।

WhatsApp Image 2023-05-30 at 12.54.17 AM (1).jpeg

WhatsApp Image 2023-05-30 at 12.54.20 AM.jpeg

WhatsApp Image 2023-05-30 at 12.54.19 AM (1).jpeg

WhatsApp Image 2023-05-30 at 12.54.19 AM.jpeg


এর আগেও আমি অনেক পোস্টে বলেছিলাম সূর্য অস্ত যাওয়ার সময়টা বেশ ভালো লাগে জলের পাশে বসে থাকতে ।আর গ্রামে তো চারিদিকে পুকুর যখন সূর্যটা অস্ত যাচ্ছিল দেখতে খুব সুন্দর লাগছিল। তার সাথে অনেক রকম নাম না জানা গাছপালা দেখলাম ।বেশ ভালো লাগছিল ।যেহেতু গ্রামেরএকটু ভিতরের দিকে গিয়েছিলাম তাই লোকজন সেখানে একেবারে কম বসবাস করে। তাতে করে আরো বেশি জায়গাটাকে উপভোগ করতে পেরেছিলাম। আমি যেখানে এসেছি সেই জায়গাটার নাম হল খড়িবাড়ি। যেহেতু অনেকটাই দূরত্ব সেহেতু খুব কমই এখানে আসা হয়। আর যত বার এসেছি ততবারই খুব ভালো লেগেছে ।

WhatsApp Image 2023-05-30 at 12.54.17 AM.jpeg

WhatsApp Image 2023-05-30 at 12.54.16 AM.jpeg




VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Sort:  
 3 years ago 

শহরের থেকে গ্রামের পরিবেশ আসলেই একটু বেশিই ভালো লাগে।আর সূর্য ডুবে যাওয়ার মুহূর্তে অর্থাৎ গোধূলি বেলায় আরও ভালো লাগে প্রকৃতি।আপনার গ্রামের দিকে যেতে অনেকটা সময় লেগে গিয়েছিল জ্যামের জন্য।তারপরেও বেশ উপভোগ করেছেন আপু সময়।অনেক ভালো লেগেছে ফটোগ্রাফি গুলো।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

গ্রামের পরিবেশ সত্যিই খুব ভালো লাগে।সবুজের হাতছানি দিয়ে যেনো ডাকছে।গোধুলীর সূর্য ডোবা মূহুর্তটি সত্যিই খুব সুন্দর। আমার কাছে এই মুহুর্তটি খুবই ভালো লাগে।আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে দিদি।ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago (edited)

গ্রামের প্রাকৃতিক দৃশ্য এবং সেই প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য দেখে যেন চোখ জুড়িয়ে যায়। আপু আপনার মত আমার কাছেও গ্রামের মনোরম ও মুগ্ধকর পরিবেশ দেখতে খুবই ভালো লাগে। আপু আপনি ঠিকই বলেছেন, সূর্য অস্ত যাওয়ার দৃশ্য সবসময়ই সুন্দর হয়। আর সেই সুন্দর মুহূর্ত কাটানোর সময় আপনি চমৎকার কিছু ছবিও তুলেছেন। প্রকৃতির টানে, প্রকৃতির সান্নিধ্য পেতে গ্রামে গিয়ে আপনি খুবই সুন্দর সময় অতিবাহিত করেছেন এবং সে সম্পর্কে আপনার অনুভূতি প্রকাশ করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আসলে আপু, বিকেল বেলায় সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটা বেশ উপভোগ্য হয়। যাহোক, গ্রামটির পরিবেশ খুবই মনোরম মনে হচ্ছে আপনার ফটোগ্রাফি গুলো দেখে। দূরের পথে যেতে একটু কষ্ট হলেও এরকম সুন্দর গ্রামে গেলে সকল কষ্ট এমনিতেই দূর হয়ে যায়। চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আসলে গ্রামের অপরুপ সৌন্দর্য দেখলে চোখ দুটি একেবারে জুড়িয়ে যায়। গ্রামে গাছপালা বেশি হওয়ায় প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়। প্রকৃতির এতো কাছাকাছি থাকতে এবং প্রকৃতির সাথে সময় কাটাতে আমারও খুব ভালো লাগে। গ্রামে ঘুরতে গিয়ে চমৎকার সময় কাটিয়েছেন দিদি। ফটোগ্রাফি গুলো দেখে তো মুগ্ধ হয়ে গিয়েছি। যাইহোক এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

দিদি ভাই, ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে প্রাকৃতিক পরিবেশে বেশ ভালই সুন্দর সময় কাটিয়েছেন আপনি। এটা সত্য যে, আসলেই আমরা কংক্রিটের শহরে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছি। তাই সময় পেলে এমন প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো, কিছুটা হলেও জরুরী।

শুভেচ্ছা রইল আপনার জন্য 🙏

 3 years ago 

দিদি সত্যি বলছি এই দালানকোঠার শহরে থাকতে আমারও ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় কোন প্রকৃতির কাছে ছুটে যাই। প্রকৃতির ভালোবাসায় স্নিগ্ধ করে নিয়ে আসি নিজেকে। অসাধারণ কিছু ফটোগ্রাফি আজ আমাদের সাথে শেয়ার করলেন। আর প্রকৃতির মাঝে বেশ ভালোই সময় কাটিয়েছেন সেটা কিন্তু বুঝা যাচ্ছে। শুভকামনা রইল আপনার প্রতি।

 3 years ago 

আপু আপনার মত আমিও মাঝে মাঝে গ্রামের সৌন্দর্য উপভোগ করতে যাই। নীলফামারীতে আমাদের বাসা রয়েছে, সেটা শহরের মধ্যেই কিন্তু সেখান থেকে গ্রামে যেতে খুব বেশি একটা সময় লাগে না। যার দরুন বাসায় থাকলে বেশির ভাগ সময় গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

খড়িবাড়ি এই জায়গার অপরূপ দৃশ্য ও এখানকার প্রশংসা ব্ল্যাক্স দাদার পোষ্টে অনেকবারই দেখেছি।জায়গাটির পরিবেশ খুব সুন্দরভাবে ক্যামেরাবন্দি করেছেন।তাছাড়া গ্রামের আবহাওয়া ,প্রকৃতি সবসময় ভালো লাগার।প্রকৃতির টানে মাঝে মাঝেই বেরিয়ে পড়তে বেশ ভালোই লাগে।আশা করি সুন্দর সময় কাটিয়েছেন, ধন্যবাদ দিদি।

 3 years ago 

আপু শহরের ব্যস্ততম জীবন ছেড়ে হঠাৎ গ্রামের প্রকৃতি দেখলে অনেক ভাল লাগে। আমরা তো সবাই শহরে গাছের পরিবর্তে দালান কোঠা নিয়ে ব্যস্ত আছি,গাছ বা প্রকৃতির দিকে আমাদের তেমন কোন খেয়াল নেই। তাই মাঝে মাঝে এমন পরিবেশে সময় কাটাতে ভালই লাগে। ধন্যবাদ দিদি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65252.32
ETH 1952.21
USDT 1.00
SBD 0.37