নিজের মতো একটি ম্যান্ডেলা আর্ট
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সঙ্গে নিজের মতো একটি ম্যান্ডেলা আর্ট করে ভাগ করে নিলাম। আশা করি সকলের ভালো লাগবে।
বহুদিন আঁকতে বসা হয়নি, হঠাৎ করেই ফোনে কথা বলতে বলতে পেন দিয়ে নানান রকম ডিজাইন করছিলাম। কারণ এই স্বভাবটা আমার খুব ছোটবেলা থেকেই আছে। পড়তে বসলেও খাতার পেছনে পেন দিয়ে আঁকতে লেগে যেতাম। এখনো তাই হাতের সামনে পেন খাতা থাকলে কিছু না কিছু আঁকি ।এই আঁকতে আঁকতে ভাবলাম যা মনে হয় সেটাই এঁকে ফেলি। সেই ভাবে আজকের এই ম্যান্ডেলা আর্ট করে ফেললাম এবং আপনাদের সাথে ভাগ করে নিলাম।
অংকন পদ্ধতি:
উপকরণ
• খাতা
• পেন্সিল
•রবার
•কালো মার্কার পেন
•আকাশী রং
•হলুদ রং
• সবুজ রং
• কমলা গোলাপি রং
• গোলাপি রং
প্রথম ধাপ
•প্রথমে একটি হাঁস এখানে নিলাম।
দ্বিতীয় ধাপ
•এরপর দুটো হাঁস আঁকলাম।
তৃতীয় ধাপ
•এরপর দুটো হাঁসের সাইড দিয়ে অর্ধ বৃত্তাকার আঁকলাম।
চতুর্থ ধাপ
• যে অর্ধ বৃত্তাকারর অংশটা এঁকেছিলাম সেখানে পাতার ডিজাইন দিলাম।
পঞ্চম ধাপ
• এরপর তার সাইড দিয়ে আরো কিছু ডিজাইন নিজের মত করে করলাম।
ষষ্ঠ ধাপ
এরপর যে ডিজাইন গুলো করছিলাম সেই সকল ডিজাইনগুলো পেন দিয়ে ভরাট করলাম।
সপ্তম ধাপ
• এরপর হাঁস দুটো কালো রং করে দিলাম।
অষ্টম ধাপ
• এরপর যে নিজের মতো ডিজাইনগুলো করেছিলাম সেখানে হলুদ, নীল, সবুজ, কমলা গোলাপি রং করলাম।
নবম ধাপ
• সবশেষে দুটো হাঁসের মাঝখানে একটা লাভ এঁকে লাল রং করে দিলাম।
দশম ধাপ
• ব্যাস এভাবে এঁকে ফেললাম নিজের মতন করে একটি ম্যান্ডেলা আর্ট ।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


দিদিভাই, স্কুল-কলেজে পড়ার সময় নতুন বই বা খাতার পিছনে কলম দিয়ে কিছু অংকন করার স্বভাব আমারও ছিল। তবে আপনার ম্যান্ডেলা আর্টটি আসলেই অনেক সুন্দর হয়েছে।
শুভেচ্ছা রইল দিদিভাই 🙏
দিদি আমি আপনার আকা মেন্ডেলা প্রথম দেখলা অন্যান্য পোস্টে আপনি বেশি এক্টিভ থাকেন।আপনার মেন্ডালাটি দারুন হয়েছে খুব সুন্দর লাগছে আমার কাছে।ধন্যবাদ দিদি আমাদের মাঝে সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য।
অনেকদিন পর আপনার আর্ট দেখলাম দিদি।ভীষণ ভালো লাগলো আপনার ম্যান্ডেলা আর্টটি।আমার কাছে অনেক ভালো লেগেছে। এ ধরনের আর্টগুলো করার পর খুব সুন্দর লাগে।ধন্যবাদ দিদি সুন্দর এই ম্যান্ডেলা আর্টটি শেয়ার করার জন্য।
কিছু কিছু জিনিস গুলো হঠাৎ করে কিছু করা হয়ে যায়। কোন কিছু ডিজাইন করার স্বভাবটা আপনার ছোটবেলা থেকেই রয়েছে। হাতে কলম আমার খাতা থাকায় আপনি আর্ট করার জন্য বসে পড়লেন। মনে যা ছিল তাই আর্ট করেছেন কিন্তু আপনারা আর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কিছু কিছু সময় মনের অগোচরে কোন কিছু করলে সেটা আবার ভালো হয়ে যায়। ঠিক তেমনটাই আপনার এখানে ঘটেছে। ম্যান্ডেলা আর্ট তৈরি প্রত্যেকটা ধাপ আপনি খুব চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
সুন্দর একটি আর্ট আপনি আমাদের মাঝে উপভোগ করার সুযোগ করে দিয়েছেন দিদি।নিজের মত করে আর্ট আপনি আমাদের মাঝে প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন।আপনার সৃজনশীলতা ও ক্রিয়েটিভিটির মাধ্যমে সুন্দরভাবে একটি আর্ট উপহার দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি।
বাহ্ চমৎকার তো । নিজের মত করে আকলেও কিন্তু ভিষণ সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আজ আপনি আমাদের সাথে শেয়ার করলেন দিদি। দু পাশে দুটো হাসঁ রেখে সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। দেখে মনে হচেছ দুটো লাভ বার্ড। আমার তো ভালোই লাগলো দিদি।
দিদি আপনি আজে আপনার নিজের মতো করে চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। দেখতে তো অসাধারন লাগতেছে। হালকা রং করাতে চমৎকার ফুটে উঠেছে। এধরনের ভিন্ন রকম পোস্ট গুলো দেখলে মন ভালো হয়ে যায়। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
আপনার চিন্তাধারা দিয়ে খুবই সুন্দর একটি মেন্ডেলা চিত্র অংকন করেছেন। এই চিত্রটি দেখতে মুগ্ধ হয়ে গেলাম। খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করলেন অসাধারণ হয়েছে।
আমার খাতা কিংবা বই খুললেই বিভিন্ন রকমের কারুকার্য দেখে আমি নিজেই অবাক হয়ে যাই🤭। এগুলো যে কখন করেছি সেটাই ভেবে পাই না। বিশেষ করে ফোনে কথা বলার সময় এই কাজগুলো বেশি করা হয় 😅। ম্যান্ডেলা আর্ট খুবই সুন্দর হয়েছে দিদি। অনেক দিন পর আপনার ম্যান্ডেলা আর্ট দেখে ভালো লাগলো।
হুট করেই কিছু আঁকতে বসা এটা অনেকেরই একটি অভ্যাস যাই হোক অনেক সুন্দর মেন্ডেলা আর্ট করেছেন দিদি। কালো রঙের হাঁস দুইটা এই ম্যান্ডেলা আর্ট এর আসল সৌন্দর্য হিসেবে ফুটে উঠেছে।