তোমাকে ভালোবাসি

in আমার বাংলা ব্লগlast year (edited)

নমস্কার বন্ধুরা,

আজকে আমি একটা কবিতা লেখার প্রয়াস করছি।আশা করি আপনাদের ভালো লাগবে।

1738875471878568438447235164264.jpg

Image created by Open AI


তুমি চাইলে তোমাকে কি দিতে পারি?
হয়তো একটু বাইকে করে ঘুরতে
আর গরম চায়ে একটু চুমুক দিতে
নিয়ে যেতে পারি একটু কাছে দূরে।
আমার এই সীমাবদ্ধ সামর্থ্যে
তুমি কতদূর হাঁটবে আমার সাথে?
বিশ্বাস করো সামনে মাসে তোমাকে চাঁদ দেখাবো
যখন ভরা পূর্ণিমায় চাঁদ টা গোল হয়ে যাবে
তোমাকে কপালে একটা চুম্বন এঁকে
আমি গাইবো একটা প্রেমের গান।
তুমি হাসছো?জানি কেন এই হাসি
আমি তো গান গাইতে জানি না
কিন্তু এই যে আমরা অক্ষমতা ও আমাকে সাহস দেয়
এরই নাম তোমার ভালোবাসা।
তোমার ভালোবাসা আমাকে দুঃসাহস দেয়
অসম্ভবকে ভীষণ ভাবে ভেঙে গুড়িয়ে
তোমার পদতলে সব সুখকে একত্রিত করি।
তোমার একটু পরিপূর্ণ হাসি
আমার সব প্রাপ্তির উৎকৃষ্ট দলিল।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

1000158488.jpg

PUSS COIN:BUY/SELL

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 5.25866871040083 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

 last year 

এই কবিতাটি একান্ত অনুভূতি এবং প্রেমের গভীরতা প্রকাশ করে। এখানে প্রেমের অক্ষমতা এবং বিশ্বাসের শক্তি সুন্দরভাবে ফুটে উঠেছে। আপু আপনার ভাষায়, অক্ষমতা বা সীমাবদ্ধতা কিছুই নয়, যদি পাশে থাকে প্রিয়জনের ভালোবাসা। সত্যিই, প্রেম কখনও কখনও অসীম সাহস এনে দেয়, যা অসম্ভবকেও সম্ভব করে তোলে।

 last year 

ওয়াও, একেবারে প্রাণটা জুড়িয়ে গেলো দিদিভাই আপনার লেখা তোমাকে ভালোবাসি নামক কবিতাটি পড়ে। যেখানে একজন প্রেমিকের তার প্রেমিকার প্রতি উৎসর্গ করা মনের কথাগুলি প্রকাশ পেয়েছে। কবিতাটি দারুন ছিলো দিদি। ধন্যবাদ এরকম চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

দিদি চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। সত্যিই প্রিয়জনের ভালোবাসা অনেক অক্ষমতা ও মাঝে মাঝে সাহস যুগিয়ে দেয় আর এরই নাম ভালবাসা। প্রতিটি লাইন হৃদয় মুগ্ধ করার মত ছিল। ধন্যবাদ দিদি দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 last year 

কিন্তু এই যে আমরা অক্ষমতা ও আমাকে সাহস দেয়
এরই নাম তোমার ভালোবাসা।

আসলে ভালোবাসার মানুষ পাশে থাকলে সাহস বহুগুণে বেড়ে যায়। তখন মনে হয় যে অসাধ্যকেও সাধন করা সম্ভব। যাইহোক প্রেমের কবিতা গুলো পড়তে আমার বরাবরই ভীষণ ভালো লাগে। কবিতাটি খুবই সুন্দর হয়েছে বৌদি। বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

এর নামই হচ্ছে ভালোবাসা দিদিভাই, ভালবাসলে আসলে সব কিছুই পারা যায় ভালোবাসার মানুষের জন্য। দারুণ লিখেছেন কবিতাটি।

 last year 

ভালোবাসার জন্য বেশি কিছু হয়তো দরকার হয় না। জীবনের ছোট কিছুতেই ভালোবাসা গুলো প্রকাশ পাই। অনেক ছোট ব‍্যাপারে আমরা খুশি হয়ে যায়। আমাদের চাহিদাও থাকে এগুলো নিয়ে সীমিত। দারুণ লিখেছেন কবিতা টা আপু। খুবই সুন্দর লাগল। ধন্যবাদ আপনাকে।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.084
BTC 60162.63
ETH 1576.76
USDT 1.00
SBD 0.42