অন্যের কথায় নিজের স্বপ্ন কেন হারিয়ে না যায়।।১৯ মে ২০২৩
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি।যেহেতু বিষয়টা সামাজিক হলে ও দৃষ্টিভঙ্গি আমর একান্ত ব্যক্তিগত।কোনো মতবিরোধ থাকলে অবশ্যই মন্তব্য সেকশনে জানাবেন।কারণ যে কোনো গঠনমূলক সমালোচনা গ্রহণযোগ্য।তাহলে আসি মূল বক্তব্যে।আমি আজকে একটা প্রশ্ন করবো আপনাদের ,উত্তর আপনারা নিজেদের মতো করে নেবেন।এটাকে কেউ ব্যক্তিগত ভাবে নেবেন না।এটা একটা সাধারণ সামাজিক সমস্যা।
মানুষ কি বলবে?
বর্তমান সময়ে বিখ্যাত ও জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার সন্দীপ মহেশ্বরী কে আমরা মোটামুটি সবাই চিনি।ওনার জীবন ও একটা দৃষ্টান্ত।একটা সাধারণ মানুষের সফল হয়ে ওঠার সত্যিকারের গল্প হলো এই সন্দীপ মহেশ্বরী।উনি বলেছিলেন
"What people think kill our dream"
এটা একদম বাস্তব।আমরা যদি এটা করি মানুষ কি ভাববে এটাই আমাদের স্বপ্ন কে মেরে ফেলে।কারণ এই চিন্তা আমাদের অনেক কিছু করার সাহস করতে দেয় না।
মানুষের কাজ হলো বিজয়ীর প্রশংসা করা আর অসফলের বদনাম করা।এটাই নিন্দুকের ধর্ম।তাই তাদের নিয়ে ভাবার কোনো মানে নেই।আজকে যারা আপনাকে নিয়ে তামাশা করছে কালকে আপনি একটা ভালো জায়গায় গেলে তারাই আগে এসে আপনার জন্য হাততালি দেবে।
যে কোনো নতুনত্ব ও সময়কে বদলে দেওয়ার আইডিয়া আসে সেই সব মানুষ দের মাথায় যাদের মানুষ কি ভাববে এটা ভাবে না।তারা শুধু জানে তারা ঠিক ভাবেই এগিয়ে যাচ্ছে সফলতার দিকে শুধু সময়ের অপেক্ষা।
বন্ধুরা মানুষের কথায় কোনো কান দেওয়ার দরকার নেই।নিজের কথা শুনুন।খুব কাছের মানুষের কথা শুনুন।নিজের পরিবার এর কথা শুনুন।আর নিজের লক্ষ্যে অবিচল থাকুন।আর তাহলেই সাফল্য একপ্রকার সুনিশ্চিত।
আজকে এই পর্যন্ত আলোচনা হবে অন্য কোনো বিষয় নিয়ে।সবাই ভালো থাকেন।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

সমাজে বসবাস করতে হলে অনেক দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে এগোতে হয়। এই সমাজে চলছে মতবিরোধী থাকতেই পারে আর এই মত বিরোধী থাকলে অবশ্যই গঠনমূলক সমালোচনা করাটাই অবশ্যক। আর সমালোচনা না করলে যা না বা শেখা যায়না। দিদি মানুষের কাজই হল সমালোচনা করা, ভালো করলেও সমালোচনা করে খারাপ করলেও সমালোচনা করে। যারা এই সমালোচনা করে তাদেরকে নিন্দুক বলা হয়। আর তাই নিন্দুকের কথায় কান না দিয়ে নিজের সামনে দিকে এগিয়ে যাওয়াটাই হলো বুদ্ধিমানের পরিচয়। দিদি অল্প লেখার মধ্যে খুব সুন্দর কিছু জিনিস তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
অনেক সুন্দর একটি বিষয় নিয়ে লিখলেন দিদি।খুব ভালো লাগলো। এটা খুব সত্যি মানুষ কি বলবে? এটা নিয়ে আমরা আর বেশীদূর এগুতে পারিনা।মানুষের কথা ভাবা বন্ধ করে আমার এগিয়ে যেতে হয়ে।
সদা লাজ, সদা ভয় পাছে লোকে কিছু বলে। এমন একটি কবিতা পড়েছিলাম ছেলেবেলায়। আর আজ আপনার পোস্ট পড়ে মনে পড়ে গেল। যাই হোক এই পাচ্ছে লোকে কিছু বলের কবলে পড়ে কত মানুষের কত স্বপ্ন যে আমাদের হাত থেকে অনেক দূল চলে গেছে তার কোন হিসেবনেই। আমরা যদি এই থিওরি থেকে বেরিয়ে এসে নিজেকে এগিয়ে নিতে পারি তবেই আমাদের স্বপ্নগুলো নিমিষেই পূরন হয়ে যাবে। এত সুন্দর বিষয় নিয়ে পোস্ট করার জন্য ধন্যবাদ।
না দিদি আপনার ভাবনার সাথে মোটেও দ্বিমত পোষণ করছি না আমি, আপনি সঠিক কথাই বলেছেন। মানুষ তার কাজ যেমন করবে ঠিক আমাকে আমার কাজ করে যেতে হবে তারা কথা না ভেবে। আমাকে আমার দৃষ্টিভঙ্গির উপর অবিচল থাকতে হবে।
একদম ঠিক বলেছেন দিদি ভাই
অনুপ্রেরণা পেলাম দিদিভাই ☺️🙏