ফুড ফোটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে আমার কিছু প্রিয় খাবারের ছবি ভাগ করে নিচ্ছি।আশা করি সকলের ভালো লাগবে।


আলোকচিত্র: ১

WhatsApp Image 2024-02-28 at 17.47.46.jpeg

এগ বার্গার
বার্গার খেতে কম বেশি অনেকেই ভালোবাসে। আমি বার্গার খেতে মোটামুটি পছন্দ করি ।আর এই বার্গারটি হল বার্গার কিং এর স্পেশাল এগ বার্গার ।আমরা প্রায় সময় চিকেন বার্গার খেয়ে থাকি ।কিন্তু এইভাবে এগ দিয়ে এত সুন্দর করে বার্গার আমার মনে হয় একমাত্র বার্গার কিং এই বানায় ।এবং এর টেস্ট জাস্ট দারুন ।


আলোকচিত্র: ২

WhatsApp Image 2024-02-28 at 17.47.45 (3).jpeg

হোয়াইট সস পাস্তা
পাস্তা খেতে বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করে ।আর বিকেলবেলা অনেকেই নাস্তা হিসেবে এই পাস্তা খেয়ে থাকে। আর এটি ছিল চিকেন হোয়াইট সস পাস্তা ।খেতে খুবই সুন্দর । আমরা যখন নিয়েছিলাম এই পাস্তা আমাদের কাছে খুব ভালো লেগেছিল ।কারণ বেশি সসে টস করা পাস্তা আমাদের খুব একটা ভালো লাগে না ।তাই বেশিরভাগ সময় পাস্তা নিলে হোয়াইট সস পাস্তাই খাই ।


আলোকচিত্র: ৩

WhatsApp Image 2024-02-28 at 17.47.45 (2).jpeg

চিকেন তন্দুরি
চিকেন তন্দুরি নিয়ে কি আর বলবো ।চিকেন তন্দুরি আমার খুব প্রিয়।চিকেন গুলো এত সুন্দর গ্রিল করা থাকে খেতে আলাদাই লাগে। আমরা চাঁদনী চকের একটি রেস্টুরেন্ট থেকে খেয়েছিলাম ।যেখানে খুব সুন্দর চিকেন তন্দুরি বানায় এবং সেখানকার স্পেশাল খাবারই হল এই চিকেন তন্দুরি।


আলোকচিত্র: ৪

WhatsApp Image 2024-02-28 at 17.47.44.jpeg

চিকেন ভর্তা
এই চিকেন ভর্তাটি আমরা আর্সেলানে অর্ডার করেছিলাম। তন্দুরি রুটির সাথে চিকেন ভর্তা খেতে দারুন লাগে এবং এর টেস্ট খুব সুন্দর ছিল।


আলোকচিত্র: ৫

WhatsApp Image 2024-02-28 at 17.47.45.jpeg

ফিরনি
ফিরনি হল উত্তর ভারতের খুব জনপ্রিয় একটি মিষ্টি ।এবং এটি চালের গুঁড়ো দুধ এবং চিনি দিয়ে তৈরি করা হয়। খুব হালকা খেতে হয়, আর ভীষণ সুন্দর টেস্ট হয় । আর্সালানে গেলে অনেকেই এই ফিরনি নিয়ে ট্রাই করে থাকে। কারণ মিষ্টির পরিমাণ খুব হালকা হয়। তাই খাবার শেষে এরম একটি খাবার খেতে ভালোও লাগে।


ডিভাইসVivo v23
লোকেশন(কলকাতা )
ক্রেডিট@swagata21

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আপু আপনি অত্যন্ত সুস্বাদু এবং লোভনীয় কিছু খাবারের চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটি সুস্বাদু খাবারের সুন্দর বর্ণনা গুলো পড়ে আমার অনেক ভালো লেগেছে। বিশেষ করে চিকেন তন্দুরির ফটোগ্রাফিটি দেখে এবং বর্ণনাগুলো পড়ে আমার সব থেকে বেশি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দিদি এমন মজার খাবার কেউ দেয়। আপনার খাবার গুলো দেখে লোভ সামলানো মুশকিল। সত্যি দিদি এই সকল খাবারের তুলনা হয় না। আর চিকেন তন্দুরি সেটা তো অনেক মজার খাবার।প্রতিটি খাবারের পাশাপাশি সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ দিদি সুন্দর কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বাহ্! বেশ লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন বৌদি। চিকেন বার্গার এবং চিংড়ির বার্গার অনেক খেয়েছি, তবে এগ বার্গার কখনো খাওয়া হয়নি আমার। যদিও বার্গার আমি ততটা পছন্দ করি না, তবে আমি পিজ্জা খেতে খুবই পছন্দ করি। বিকেলের নাস্তায় মাঝেমধ্যে হোয়াইট সস পাস্তা খেতে বেশ ভালোই লাগে। তবে চিকেন তন্দুরি আমার ভীষণ পছন্দ। ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো বৌদি। যাইহোক এতো মজাদার খাবারের ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দিদি অনেক সুন্দর সুন্দর খাবারের ফটোগ্রাফি করেছেন তো দেখছি। তবে আমার কিন্তু চিকেন তান্দরী আর বার্গার দেখেই খেতে মন চাইছে। আসলে আমিও বাহিরে কোথাও খেতে গেলে চেষ্টা করি লোভনীয় খাবার গুলোর ফটোগ্রাপি করতে। দারুন ছিল আজকে ফটোগ্রাফি গুলো দিদি।

 2 years ago 

লোভনীয় সব খাবারের ছবিগুলো দেখে অনেক ভালো লাগলো দিদি। চিকেন ভর্তা কখনো খাওয়া হয়নি। তবে মনে হচ্ছে খেতে অনেক ভালো লেগেছিল। দারুণ সব লোভনীয় খাবারের ছবিগুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি দিদি।

 2 years ago 

দিদি দারুন সব ফুড ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার এত মজাদার খাবারের ফটোগ্রাফি দেখে তো লোভ সামলাতে পারছি না। এগ বার্গার কখনো খাওয়া হয়নি,হোয়াইট সস পাস্তা,চিকেন ভর্তা এই খাবারগুলো খুবই ইউনিক লেগেছে। সবশেষের ফিরনি দেখে তো খুব খেতে ইচ্ছে করছে। খাবারের শেষে এমন ফিরনি হলে খাবার বেশ জমে উঠে। দিদি আপনার মতো আমিও চিকেন তন্দুরি খেতে খুব পছন্দ করি। রেস্টুরেন্টে গেলে প্রায় সময় চিকেন তন্দুরি খাওয়া হয়। যাই হোক ধন্যবাদ দিদি এত লোভনীয় ও মজাদার ফুড ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ চমৎকার ফটোগ্রাফি শেয়ার করলেন দিদি। আপনার ফুড ফটোগ্রাফি গুলো আমার কাছে সব সময় ভালো লাগে। আপনি চেষ্টা করেন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার। চিকেন ভর্তা বেশ ভালোই লেগেছে দেখে। তাছাড়া ও চিকেন তন্দুরি অনেক লোভনীয় ছিল। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি দেখেই জিভে জল চলে এসেছে।

 2 years ago 

প্রত্যকটি খাবারই লোভনীয় অনেক দিদি। ফিরনি আমাদের দেশে আগে বিয়ে বাড়িতে খুব দেয়া হতো। সেটা এখন নেই বললেই চলে। পাস্তা আর চিকেন এর গ্রীল আমার খুব প্রিয়।

 2 years ago 

ফুড ফোটোগ্রাফি গুলো দিয়ে তো লোভ লাগিয়ে দিলেন দিদি। তান্দুরি চিকেন আমার অনেক বেশি পছন্দের। খেতে ভীষণ মজা লাগে। মজার মজার ফুড ফোটোগ্রাফি শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে দিদি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

লোভনীয় বেশ কিছু খাবারের ফটোগ্রাফ আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার এই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে আমার অনেক ভালো লাগলো। প্রত্যেকটা খাবার ছিল লোভনীয়। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 65492.51
ETH 1899.29
USDT 1.00
SBD 0.38