বোনের জন্য নতুন ফোন কেনার কিছু মুহূর্ত

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজকে আমি বোনের জন্য নতুন ফোন কেনার কিছু মুহূর্ত ভাগ করে নিলাম। আশা করি সকলের ভালো লাগবে।

বেশ কয়েকদিন ধরেই বোন নতুন ফোন কিনবে কিনবে করছিল। ওর অলরেডি একটা poco X2 ফোন রয়েছে ।খুবই ভালো ফিচারস, বলতে গেলে খুবই ভালো ফোন। কিন্তু এক সপ্তাহ ধরে ওর ফোনের ক্যামেরাটা কাজ করছে না। মনে হয় সফটওয়্যার কোনো প্রবলেম হতে পারে ।কিন্তু সেটা ঠিক করতেও নিয়ে যাওয়া হচ্ছে না ।আবার একেবারেই ক্যামেরা বন্ধ হয়ে গেছে। বাদবাকি ফোন ঠিকই চলছিল। কিন্তু যেহেতু ক্যামেরাটা ফোনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ এখন। তাই নতুন ফোন কিনবে বলে ভীষণ উৎসাহী ছিল। রোজই একবার করে আমাকে বলছে যে যেতে ফোন কিনতে নিয়ে যাওয়ার জন্য ,এদিকে আমার যাবো যাবো করে কিছুতেই আর যাওয়া হয়ে উঠছিল না। তাই আজকে ভাবলাম যে আজকাল ক্যামেরাটা কতটা দরকার আর সেখানে সাত দিন ধরে ক্যামেরা বন্ধ মানে অনেকটাই খারাপ লাগে। যাই হোক আজকে সন্ধ্যে সন্ধ্যে নাগাদ বেরিয়ে গেলাম ফোন কেনার জন্য।


IMG_20230510_194414.jpg

বাড়ি থেকে ভেবেই গিয়েছিলাম vivo বা oneplus এর ফোন কিনবো।তাছাড়া এর মধ্যে যেটা ভালো মনে হবে সেটাই কিনে নেবো এই দুটোর মধ্যে। আমরা গিয়েছিলাম ডালহৌসি থেকে ফোন কিনতে। ওখানে অনেকগুলো ফোনের দোকান রয়েছে ।সেই হিসেবে ওখানে গিয়েছিলাম ।আমরা প্রায় ছটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে মেট্রো ধরে সেখান থেকে বাসে করে ডালহৌসি পৌছালাম। আর ওখানেরই একটি দোকানে ঢুকলাম যেখান থেকে প্রচুর ফোন বিক্রি হয় এবং দোকানটা খুবই ভালো ,তার জন্য সেখানে যাওয়া।

IMG_20230510_190627.jpg

IMG_20230510_190617.jpg

IMG_20230510_190605.jpg


দোকানে ঢুকেই ওয়ান প্লাসের মডেল দেখলাম আর vivo v27 এর একটি মডেল দেখলাম ।সেখান থেকে আমার vivo v27 one plus 10rএর থেকে বেশি ভালো লাগলো। যেহেতু আমাদের ফোন কেনার রেঞ্জ ৩৫০০০ এর মতোই ছিল। আর vivo v27 আমরা 35,500 এ পেয়ে গিয়েছি ।তাই ওটাই নিলাম। যেহেতু OnePlus 11 বেরিয়ে গেছে তাই 10 কিনলাম না ,।আর ইলেভেনের দাম ছিল ৪৫ হাজার টাকা ,সো আমাদের বাজেটের বাইরে ছিল।


IMG_20230510_193330.jpg

IMG_20230510_193336.jpg

IMG_20230510_193302.jpg

IMG_20230511_024058.jpg

তাই vivo V27 ই বোনের জন্য কিনে নিলাম। খুবই ভালো ফিচারস আর খুবই ভালো ক্যামেরা ।এমনকি এটাও শুনেছি যে ভিভোর ফোন হ্যাং করে না। সেই দেখতে গিয়ে আমাদের কাছে সব মিলিয়ে খুবই ভালো লেগেছে আর একটা ফোন মোটামুটি তিন বছর চললেই মনে হয় অনেক ।যাইহোক ফোন কিনতে কিন্তু আমাদের বেশিক্ষণ সময় লাগেনি, প্রায় এক ঘন্টার মধ্যে ফোন কিনে ওখানে সমস্ত কিছু সেটিং করে বেরিয়ে এলাম ,আর বোনও vivo v27 এর ফোনটা কিনে বেশ খুশি খুশি মনে বাড়ি চলে এলো।



IMG_20230510_194353.jpg

IMG_20230510_193601.jpg

IMG_20230510_192851.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Sort:  
 3 years ago 

Vivo 27 ওয়াও আমার প্রিয় একটি ফোন বর্তমান সময়ে ৷ আপনার বোনের জন্য নিয়েছেন ৷ দারুন একটি ফোন আপনাদের দেশে তো অনেক কম দাম ৷আমাদের এই দিকে তো ৪০০০০ হাজারের উপরে ৷ ফোনের ডিজাইন টা সত্যি অসাধারণ ৷ ভালো হয়েছে বোনের জন্য ৷

 3 years ago 

সবকিছু ঠিক থাকলেও ফোনের ক্যামেরা ছাড়া আসলে কেমন অসম্পুর্ন লাগে। যাক বোনকে নিয়ে এতো সুন্দর একটি মোবাইল কিনে দিলেন দিদি খুশী না হয়ে উপায় আছে।খুব সুন্দর হয়েছে। ব্লগটি পড়ে খুব ভালো লাগলো। দুজনকেই খুব মিষ্টি লাগছে।ধন্যবাদ দিদি।💕

 3 years ago 

একটা সময় নতুন ফোন নিয়ে খুব উৎসাহ কাজ করতো। কিন্তু এখন একটা হলেই হলো। কাজ চললেই মিটে গেল। ভিভো এমনিতে বেশ ভালই, তবে আমার আগের ফোন টা ভিভো ছিল। খুব একটা ভালো সার্ভিস পাই নি। বাধ্য হয়ে চেঞ্জ করতে হয়েছে। তবে এখনকার ফোন গুলো বেশ কোয়ালিটি সম্পন্ন। আশা করি সার্ভিসটাও যথা যথ হবে।

 3 years ago 

ওয়ান প্লাস ইলেভেন যদি আমাদের বাংলাদেশ ৪৫ হাজার টাকায় পাওয়া যেত তাহলে কতই না ভালো হতো। vivo v27 এই ফোনটা রিভিউ আমি দেখেছি ফোনটা মোটামুটি ভালোই আছে। আর ক্যামেরাটা ভালো বিশেষ করে এর ফ্লাশ লাইট এর জন্য রাতে খুব ভালো ছবি পাওয়া যায়। তবে হ্যাঁ ভিভোর ফোন যে হ্যাং করে না এটা সম্পূর্ণ ভুল ধারণা। তবে রেগুলার কাজ করতে আশা করা যায় এই ফোনটাতে কোন ল্যাগ এর দেখা পাওয়া যাবে না।

 3 years ago 

ফোনটা দেখেছিলাম বেশ ভালো, কিনে ভালোই করেছেন।আসলে ফোন এর সমস্যা হলে একটু বিরক্তিই লাগে।

 3 years ago 

ঠিক বলেছেন দিদি, ফোনের ক্যামেরা খুব গুরুত্বপূর্ণ। কারণ কোথাও গেলে বা সুন্দর কিছু চোখে পড়লে আমরা ক্যাপচার করার চেষ্টা করি। আপনার বোনের ফোনের ক্যামেরা তে সমস্যা হওয়ার কারণে নতুন ফোন কিনলেন বোনের জন্য। দেখে খুব ভালো লাগলো। ভিভো ফোন শুনেছি বেশ ভালো। যদিও ভিভো ফোন আমি কখনও ব্যবহার করিনি। কারণ আমি স্যামসাং ফোন লাভার। যাইহোক পোস্টটি পড়ে খুব ভালো লাগলো দিদি। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলে ফোনে এখন অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ক্যামেরা । আর ক্যামেরা ছাড়া ফোন কল্পনাই করা যায় না। যেহেতু সাতদিন ধরে ক্যামেরা অফ, তাহলে তো বোনের একটু কষ্টই হয়েছে। তবে, নতুন ফোন কেনার পর আপনাদের দুই বোনের হাস্যজ্জল মুখ দেখে খুব ভালো লাগলো। দুজনের জন্য অনেক অনেক শুভকামনা প্রিয় দিদি মনি।♥♥

 3 years ago 

দিদি ভাই, আপনার বোন নতুন মোবাইল পেয়ে যে বেশ ভালোই খুশি হয়েছে, তা তার মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে। ভালো লাগলো আপনাদের মুহুর্তটা পড়ে।

শুভেচ্ছা রইল 🙏

 3 years ago 

আপু, বর্তমান সময়ে vivo V27 মোবাইল ফোনটি বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। আপনি এই ফোনটি কিনে বেশ ভালোই করেছেন। কারণ এই ফোনটি দিয়ে সব রকমের কাজ করা সম্ভব। বোনের মোবাইল ফোন কিনার মুহূর্তটুকু আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64382.26
ETH 1883.01
USDT 1.00
SBD 0.37