।।কোলাঘাট এ গিয়ে কয়েকটি ফটোগ্রাফি।।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

নমস্কার বন্ধুরা,


IMG20230216115843.jpg

অসাধারণ একটি ফুলের ছবি


আশা করি সবাই ভালো আছেন। সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করে নেবো।



দু মাস আগে আমি কোলাঘাট গেছিলাম বোনের সাথে দেখা করতে।আমি আগেই পোস্টের মাধ্যমে জানিয়েছি যে আমার বোন কোলাঘাট এ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে।আর কোলাঘাট আমাদের বাড়ি থেকে বেশ দূরে।তাই ওকে ওখানে থেকেই পড়াশোনা করতে হয়।মাঝে মাঝে বাড়ি আসে।তাই যেহেতু অনেকদিন ওর সাথে দেখা হয় না তাই চলে গেলাম।আর ছোট ভাই কিংবা বোন দূরে কোথাও থেকে পড়াশোনা করলে মাঝে মাঝে গিয়ে দেখা ও ভালো সবকিছু ঠিকঠাক আছে কিনা।কারণ অনেক সময় দূরে থাকে অনেক অসুবিধা হলেও বাড়ির কথা ভেবে জানায় না। যাই হোক বোনের কলেজে ও যাওয়া হলো।



আলোকচিত্র: ১

IMG20230216115847.jpg

ফুলের নাম:Dianthus chinensis
কোলাঘাট এর শের - ই - পাঞ্জাব এর প্রাঙ্গণ থেকে তোলা।
ফুলের সৌন্দর্য্য গাছের মোহনীয়।



আলোকচিত্র: ২

IMG20230216114528.jpg

ফুলের নাম:Ipomoea nil
কোলাঘাট এর শের - ই - পাঞ্জাব এর প্রাঙ্গণ থেকে তোলা।
ফুলের সৌন্দর্য্য গাছের মোহনীয়।


আলোকচিত্র: ৩

IMG20230216114541.jpg

ফুলের নাম:pitunia pink
কোলাঘাট এর শের - ই - পাঞ্জাব এর প্রাঙ্গণ থেকে তোলা।
ফুলের সৌন্দর্য্য গাছের মোহনীয়।


আলোকচিত্র: ৪

IMG20230216114548.jpg

ফুলের নাম:Purple Pitunia
কোলাঘাট এর শের - ই - পাঞ্জাব এর প্রাঙ্গণ থেকে তোলা।
ফুলের সৌন্দর্য্য গাছের মোহনীয়।


আলোকচিত্র: ৫

IMG20230216115409.jpg

একটি অসাধারণ ভাস্কর্য
কোলাঘাট এর শের - ই - পাঞ্জাব এর প্রাঙ্গণ থেকে তোলা।
শিল্প একটা জাতির মনের পরিচয়


আলোকচিত্র: ৬

IMG20230216115432.jpg

ফুলের নাম:Plumeria obtusa
কোলাঘাট এর শের - ই - পাঞ্জাব এর প্রাঙ্গণ থেকে তোলা।
ফুলের সৌন্দর্য্য গাছের মোহনীয়।


আলোকচিত্র: ৭

IMG20230216115836.jpg

ফুলের নাম:China pink
কোলাঘাট এর শের - ই - পাঞ্জাব এর প্রাঙ্গণ থেকে তোলা।
ফুলের সৌন্দর্য্য গাছের মোহনীয়।

ওদের কলেজে ক্যাম্পাস সবুজ আর চারিদিকটা খোলামেলা।বেশ বড় আর নিঃসন্দেহে খুবই সুন্দর কলেজের ক্যাম্পাসটা।দূরে হলে ও কলেজটা খুব ভালো তাই ওকে যেতে দেওয়া হয়েছে।

বোনের কলেজের ক্যাম্পাস সংলগ্ন কয়েকটি জায়গা থেকে আমি কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি করেছিলাম।আজ সেই গুলোই শেয়ার করেছি।


ডিভাইসOne plus
লোকেশনকোলাঘাট
ক্রেডিট@swagata21

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Sort:  
 3 years ago 

এর আগে কয়েকটি পোষ্টের মাধ্যমে জানতে পেরেছিলাম যে আপনার বোন কোলাঘাটে থেকে লেখাপড়া করছে। ছোট ভাই বোন বাহিরে থেকে লেখাপড়া করলে অবশ্যই বড়দের উচিত তাদের খোঁজখবর নেওয়া এটা তাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব থেকে আপনি বরাবরই আপনার বোনের খোঁজ খবর রাখেন এটা জেনে খুবই ভালো লাগলো দিদি। সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমিও ছোট সেজন্য এটা আমি ভালো জানি। মাঝে মাঝে অনেক বিষয় অনেক সমস্যা পরিবারের থেকে গোপন করতে হয়। আপনার বোনের সঙ্গে কোলাঘাট দেখা করতে যাওয়া স্বাভাবিক। আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল দিদি। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি গুলো সুন্দর হয়েছে। আপনার ফটোগ্রাফিতে অবজেক্ট টা একেবারে ক্লিয়ার ছিল।

 3 years ago 

ঠিক বলেছেন দিদি ছোট বোনরা যদি বাইরে থেকে পড়াশোনা করে তাহলে ভীষণ চিন্তা হয়। হয়তো অনেক সময় সমস্যার মধ্যে পড়লেও জানাতে চায় না। হয়তো ভাবে বাড়ির সবাই টেনশন করবে। মাঝে মাঝে গিয়ে খোঁজ দেওয়াই ভালো। দিদি আপনার ছোট বোন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে জেনে সত্যিই ভালো লাগলো। যদিও এর আগে কোন একটি পোস্টের মাধ্যমে জেনেছিলাম। যাইহোক একদিকে যেমন বোনের সাথে দেখা করা হয়ে গেছে অন্যদিকে দারুন সব ফটোগ্রাফি গুলোও করেছেন। ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে দিদি।

 3 years ago 

বিগত সময়ে আপনার পোস্টের মাধ্যমেই জেনেছিলাম যে, আপনার বোন কম্পিউটার সায়েন্সে পড়ে এবং হোস্টেলে থাকে। তাছাড়াও আপনাদের জয়েন পরিবার, সবাই একসঙ্গে থাকেন। এটাও বেশ ভালো একটা দিক। সবগুলো ফুলের ছবি বেশ ভালোই তুলেছেন, তবে বেশি ভালো লেগেছে বেগুনি রংয়ের ফুলটা।

আপনার জন্য শুভেচ্ছা রইল দিদি ভাই 🙏

 3 years ago 

অতি চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আজ আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে আমার তো খুবই ভালো লেগেছে। অসাধারণ হয়েছে এই ফটোগ্রাফি গুলো আমাদের এদিকে তেমন একটা এই ফুল দেখা যায় না বললেই চলে। যাই হোক খুব ভালো লাগলো প্রত্যেকটা ফটোগ্রাফি।

 3 years ago 

আপু কোলাঘাট স্থানের অনেক সুন্দর সুন্দর বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেছি। দুই নাম্বার ফুলের ফটোগ্রাফিটি এবং ৭ নাম্বার ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। দারুন একটি ফুলের ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ছোট বোনের পড়াশোনার জন্য সে কোলাঘাট থাকেন। আর আপনি সেখানে বোনকে দেখতে গিয়ে বেশ সুন্দর সুন্দর অনেক ফটোগ্রাফি করে নিলেন। আপনার প্রতিটি ফটোগ্রাফি ছিল নজর কারা। ধন্যবাদ দিদি এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63437.66
ETH 1881.67
USDT 1.00
SBD 0.37