হস্তশিল্প মেলার এলোমেলো ফটোগ্রাফি
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আমি কিছুদিন ধরেই হস্তশিল্প মেলার কয়েকটি পর্ব আপনাদের সাথে ভাগ করে নিয়েছিলাম। আজকে সেই হস্তশিল্প মেলারই কিছু ছবি ফটোগ্রাফির মাধ্যমে ভাগ করে নিলাম। আশা করি সকলের ভাল লাগবে।
হস্তশিল্প মেলাটি এতটাই বড় ছিল যে অনেক ছবি তুললেও সেটা দিয়ে পোস্ট করলে অনেক পর্ব হয়ে যাবে কিন্তু আমার এত পর্ব করে কোনো পোস্ট করতে খুব একটা ভালো লাগে না। তাই যে ছবিগুলো আমি আপনাদের পর্ব গুলোর মাঝখানে ভাগ করিনি সেই ছবিগুলো আজ আমি ফটোগ্রাফির মাধ্যমে ভাগ করে নিলাম। এখানে হস্তশিল্প অর্থাৎ হাতে বানানো শিল্পের মধ্যে হাতে আঁকা কিছু ছবি ছিল যেই ছবিগুলোর মধ্যে জীবন্ত ব্যাপারটা ফুটে উঠেছিল। এবং প্রত্যেকটি ছবি তেল রঙে আঁকা ছিল। আমি নিজেও ওয়েল পেইন্টিং শিখেছি এবং আমার কাছে অয়েল পেইন্টিং এর আঁকা খুব ভালো লাগে। তারই মধ্যে কিছু আঁকা দেখাচ্ছি আপনাদেরকে ।যেগুলো আমার কাছে খুব ভালো লেগেছিল।
এছাড়াও এখানে হাতে বানানো অর্থাৎ বেতের তৈরি কানের দুল ,গলার হার এই সকল জুয়েলারি ছিল যেগুলো মেয়েদের শাড়ির সাথে পড়লে খুব সুন্দর দেখতে লাগে ।হাতে বানানো কানের দুল বা জুয়েলারি সেট আমার এত ভালো লাগে যদি এরকম কোনো জিনিস দেখি সেটা সাথে সাথে কিনে নিই এমনকি ,এই মেলা থেকেও আমি প্রচুর হাতে বানানো জুয়েলারি কিনেছি ।
এছাড়াও আরেকটা জিনিস যেটা খুবই ইউনিক, সেটা হলো শুকনো পাতা দিয়ে কোনো কিছু বানানো ।তার মধ্যে যেমন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো পাখি zতারপর টাওয়ার, কোনো মানুষের ছবি এছাড়াও জাহাজ ।সমস্ত জিনিস বানানো কতটা ধৈর্য ধরে বানালে এতটা সুন্দর হয় ।আমি শুধু সেটাই ভাবি আর তারই ছবি আমি আপনাদেরকে দেখালাম।
| ডিভাইস | Vivo v21 |
|---|---|
| লোকেশন | (নিউ টাউন ) |
| ক্রেডিট | @swagata21 |
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

উফ মেলাতে যদি স্বচক্ষে পর্যবেক্ষণ করতে পারতাম আরো কতই না ভালো লাগতো। যাইহোক আপনার এ ফটো গুলোর মাধ্যমে অনেকে উপভোগ করলাম আপু। আর মনে হচ্ছে এই পাখিগুলো একদম জীবন্ত।
আপু, আপনার কাছে অয়েল পেইন্টিং আঁকা খুবই ভালো লাগে জানতে পেরে আমারও খুব ভালো লাগলো। যাহোক আপু, আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা তৃতীয় ফটোগ্রাফিটি এবং পাঁচ নাম্বার ফটোগ্রাফিতে আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। দারুন একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি ঠিকই বলেছেন আপু এই ধরনের কিছু তৈরি করতে হলে অনেক ধৈর্য দক্ষতা অভিজ্ঞতা সবই প্রয়োজন। আর এগুলো সম্পূর্ণ আপনার মধ্যে আছে তাই এত সুন্দর করে তৈরি করতে পেরেছেন। প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ ছিল আপু।হস্তশিল্প মেলার এলোমেলো ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
ফটোগ্রাফি গুলো একদম নিখুঁত হয়েছে দিদি। নিখুঁত ফটোগ্রাফির মাধ্যমে পেইন্টিং গুলোর দৃশ্য পুরোপুরি তুলে ধরেছেন। আর যেটা শুনে একটু অবাক হয়েছি সেটা হচ্ছে বেতের তৈরি কানের দুলের কথা। বেত দিয়ে যে সকল রকমের জুয়েলারি তৈরি করা যায় সেটা জানা ছিল না।
সত্যি ই দিদি হস্ত শিল্প মেলায় গিয়ে অনেক ফটোগ্রাফির মাঝ থেকে যে ফটোগ্রাফিগুলো শেয়ার করেছেন তা সত্যি প্রশংসনীয়।আমার কাছে খুব ভালো লেগেছে।শুকনো পাতা দিয়ে কি সুন্দর কাজ করেছে।সত্যি ই অসাধারণ হয়েছে। শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তাইতো দেখার সুযোগ হলো।শুভকামনা রইলো দিদি।
দিদি নমস্কার
হস্তশিল্প মেলার দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ৷ পাখির আর্ট গুলো সত্যি মনোমুগ্ধকর লাগছে ৷ আসলে কিছু শিল্পী তাদের হাতের কারুকাজ সত্যি অসাধারণ ৷ প্রতিটি পাখি দেখতে দারুন লাগছে ৷অসংখ্য ধন্যবাদ দিদি সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ৷
হস্তশিল্প মেলার এই সৌন্দর্যময় ফটোগ্রাফি গুলো আমার মন ছুঁয়ে গেছে। সত্যিই কি অপরূপ সৌন্দর্যময় দৃশ্যগুলো আপনি ফুটিয়ে তুলেছেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল অসাধারণ।দেখে খুবই ভালো লাগলো।
ওয়েল পেইন্টিং যদিও কখনো করা হয়নি। তবে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি ওয়েল পেইন্টিং শিখেছেন জেনে সত্যিই ভালো লাগলো দিদি। যদিও এর আগে আপনার শেয়ার করা পেইন্টিং এর ফটোগ্রাফি দেখেছিলাম। আপনিও কিন্তু দারুন পেইন্টিং করেন। যাই হোক হস্তশিল্পের মেলায় গিয়ে দারুন সব ফটোগ্রাফি করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
দিদি এর আগেও হস্তশিল্প মেলা নিয়ে আপনার একটি পোস্ট পড়েছিলাম। তখনই মনে হয়েছিল যে হস্তশিল্প মেলাটি বেশ বড়। হয়তো আপনি আগামী আরো পোস্ট করবেন। আজ তাই দেখলাম। মেলা হতে বেশ কিছু পেইন্টিং আমাদের জন্য ফটোগ্রাফি করে নিয়ে আসলেন। পেইন্টিং এর আঁকা খুব ভালো লাগে আমার কাছেও। অসাধারণ ছিল প্রতিটি ফটোগ্রাফি দিদি।
ওয়েল পেইন্টিং এই জন্য বেশি ভালো লাগে যে, এই ছবি গুলো একদম জীবন্ত মনে হয়। এক কথায় চোখ সরাতে পারছিলাম না দিদি ছবি গুলো থেকে। আর শুকনো পাতা দিয়ে তৈরি কাজ গুলো পুরো অবিশ্বাস্য। প্রতিটা ছবি এমন যে বারবার দেখলেও যেন ভালো লাগার এতটুকু কমতি হবে না।