নিরামিষ পদ্ধতিতে পনির মাসালা রেসিপি
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন। সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে নিরামিষ পদ্ধতিতে পনির মাসালা তৈরি করে দেখালাম।
বেশ কয়েকদিন পর আজকে আবার পোস্ট করছি।অনেকটা দিনের গ্যাপ হয়ে গেছে । এই কটা দিনে পোস্ট না করে বুঝতে পারছিলাম এখানে পোস্ট না করলে বা এখানে একটু একটিভ না থাকতে পারলে ভালো লাগে না। যাই হোক আজ আমারও পোস্ট করে খুব ভালো লাগছে । চলুন তাহলে আজকে একটা নতুন রেসিপি ভাগ করে নিচ্ছি। আশা করি সকলের খুব ভালো লাগবে।
চলুন তাহলে শুরু করা যাক আজকের নতুন রেসিপিটি।
নিরামিষ পদ্ধতিতে পনির মাসালা তৈরী করার পদ্ধতি:
| উপকরণের নাম | পরিমাণ |
|---|---|
| ১পনীর | ২৫০গ্রাম |
| ২. কাজু বাদাম | ৪-৫টা |
| ৩.পোস্ত | ১ চামচ |
| ৪. এলাচ | ২ টো |
| ৫.দারচিনি | ১টা |
| ৪. গোটা গোলমরিচ | ২-৩ টে |
| ৫. টমেটো | ১ টা কুচি |
| ৬. আদা | অল্প |
| ৭. কাঁচা লঙ্কা | ২-৩ টে |
| ৮. হলুদ গুঁড়ো | ১টেবিল চামচ |
| ৯. লঙ্কা গুঁড়ো | ১চামচ |
| ১০. ধনে গুঁড়ো | ১টেবিল চামচ |
| ১১. গরম মসলা গুঁড়ো | ১টেবিল চামচ |
| ১২. চিনি | ১টেবিল চামচ |
| ১৩. লবণ | ১টেবিল চামচ |
| ১৪.সাদা তেল | পরিমান মতো |
রন্ধন প্রণালী :
প্রথম ধাপ
• প্রথমে ২৫০ গ্রাম মতো পনির কেটে নিলাম ছোটো ছোটো করে।
দ্বিতীয় ধাপ
• এরপর মিক্সার এ অল্প পোস্ত ,অল্প কাজুবাদাম বেটে নিলাম ।তারপর একটা টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম ।তার সাথে অল্প আদা ও কাচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম।
তৃতীয় ধাপ
•এরপর যে পনির গুলো কেটে রেখেছিলাম সেগুলোতে ভালো করে নুন ,হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নিলাম।
চতুর্থ ধাপ
• এরপর একটি কড়াইতে অল্প তেল নিয়ে তেল গরম করে পনির গুলো হালকা হালকা করে ভেজে নিলাম।
পঞ্চম ধাপ
• পনির গুলো হালকা ভাজা হয়ে গেলে একটি পাত্রে উঠিয়ে সেই তেলের মধ্যেই একটা দারচিনি, লবঙ্গ ,গোটা গোল মরিচ দিয়ে দিলাম।
ষষ্ঠ ধাপ
•সাথে সাথে আগে যে টমেটো পেস্টটা তৈরি করেছিলাম সেটা ঢেলে দিলাম।
সপ্তম ধাপ
• এরপর ভালো করে কষিয়ে নেওয়ার পর এক চামচ করে হলুদ গুঁড়ো,লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো ও গরম মসলা গুঁড়ো দিয়ে দিলাম।
অষ্টম ধাপ
•এরপর এই মিশ্রণটি ভালো করে টানিয়ে নিলাম। ।
নবম ধাপ
• এরপর ভালো করে পেস্ট করে নেওয়ার পর হালকা হালকা তেল উপরে ভেসে উঠলে ভেজে রাখা পনির গুলো দিয়ে দিলাম। তার সাথে অল্প জল দিয়ে দিলাম।
দশম ধাপ
•এরপর অল্প চিনি এবং লবণ দিয়ে দিলাম।
একাদশ ধাপ
•তারপর অল্প ঘি আর সবশেষে এক চামচ গরম মসলা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম।
দ্বাদশ ধাপ
•আর সবশেষে অল্প ধনেপাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তৈরি করে ফেললাম নিরামিষ পদ্ধতিতে পনির মাসালা রেসিপি ।
ত্রয়োদশ ধাপ
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


ঠিকই বলেছেন যদি কোন কারনে পোস্ট করতে না পারি বা একটিভ থাকতে না পারি আমার কাছেও খুবই খারাপ লাগে। আসলে পনির কখনো খাওয়া হয়নি। তবে আপনার রেসিপিতে দেখে লোভনীয় লাগছে। খেতেও নিশ্চয়ই খুবই সুস্বাদু ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুস্বাদু ও লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য।
দেখতে তো অসাধারণ হয়েছে।টেস্ট ও খুব হয়েছিলো বুঝতে পারছি।
মানে কি দাদা বউদি কি এত স্বাদের খাবার আপনাকে খেতে দেয় নি। হি হি হি
এত বুঝতে হবে না🫣
জি দিদি, ঠিক বলেছেন। কোনো কারণে যদি পোস্ট করতে না পারি তাহলে অনেকটাই খারাপ লাগে কারন আমার বাংলা ব্লগ শুধু একটি কমিউনিটি নয় বরং একটি পরিবার। আপনার রেসিপি দেখে তো জিভে জল চলে আসলো দিদি, অনেক চমৎকার পদ্ধতিতে তৈরি করেছেন রেসিপিটি।
Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server
Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia
আপু আপনি আজকে আমাদের মাঝে নিরামিষ পদ্ধতিতে পনির মাসালা রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। পনির খুব একটা খাওয়া হয় না। তবে এই রেসিপি গুলো খেতে বেশি সুন্দর লাগে। আপু আপনি একদম ঠিক বলেছেন যদি কোন কারনে আমরা একদিন পোস্ট না করতে পারি নিজের কাছে অনেক খারাপ লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
পনির দিয়ে কখনো কোনো রেসিপি তৈরি করা হয়নি আর খাওয়াও হয়নি। আপনার রেসিপি দেখে বুঝতে পারছি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। রেসিপি দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে। এভাবে পনির দিয়ে নিরামিষের স্বাদ মনে হয় মাংসের স্বাদকেও হার মানায়। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
আমারও মাঝে মাঝে সেটাই মনে হয় যখন খুব ব্যস্ত থাকি আর এখানে একটিভ থাকতে পারিনা তখন অনেক বেশি খারাপ লাগে। খুব দ্রুত একটিভ হওয়ার চেষ্টা করি, যাইহোক অবশেষে আপনি নিরামিষ পদ্ধতিতে পনির মাসালা রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখেই বোঝা যাচ্ছে রেসিপিটি অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয় ছিল। ্য শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
দিদি যতটা জানি যে আপনি অসুস্থ তাই কয়দিন একটিভ নেই ৷ তবে আপনাকে প্রতিনিয়ত মিস করছিলাম ৷ যা হোক আশা করি এখনো প্রতিনিয়ত থাকবেন ৷
দিদি যদিও পনির কি তা জানি না বা কখনো খাওয়া ও হয় নি ৷ তবে আপনার পোষ্টের মাধ্যমে দেখে খুব ইচ্ছে করছে ৷ আপনি দেখি বেশ সুন্দর করে অনেক উপাদান দিয়ে রান্না করেছেন ৷ দেখে তো মনে হয় অনেক সুস্বাদু হয়েছে ৷ যা হোক অনেক ধন্যবাদ দিদি এমন সুন্দর একটি রেসেপি শেয়ার করার জন্য ৷
পরিবার থেকে দূরে থাকলে আমাদের যেমন কষ্ট হয় তেমনি আমার বাংলা ব্লগ হচ্ছে আমাদের আরও একটি পরিবার। তাইতো এই পরিবার থেকে দূরে থাকলেও অনেকটা কষ্ট হয়। যাই হোক আপনি আবারও আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন এবং মজার একটি রেসিপি শেয়ার করেছেন দেখে ভালো লাগলো দিদি। তবে পনির কোনদিন খাইনি। বাংলাদেশে পনির খুব একটা পাওয়া যায় বলে মনে হয় না। যদি কোনদিন সুযোগ হয় তাহলে এভাবে রান্না করে খেয়ে দেখব।
পনির খুব একটা বেশি খাওয়া হয়না তবে আজ আপনার এই রেসিপি দেখে খুবই সুস্বাদু হয়েছে বলে মনে হচ্ছে। তবে এর মাঝেই পনির তৈরি করে একটি রেসিপি দেবো ভাবছিলাম। আপনার উপস্থাপনা অনেক চমৎকার ছিল দিদি।