কিছুটা সময় প্রকৃতির সাথে

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে ক্যানিংয়ে তোলা কিছু প্রকৃতির ফটো ভাগ করে নিচ্ছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে ।


বেশ কয়েকটা দিন এত ব্যস্ততার মধ্যে দিয়ে সময় যাচ্ছে, কিছুই সেই ভাবে কাজ শেষ করে উঠতে পারছি না যত কাজই করছি না কেন মনে হচ্ছে আরো কাজ বাকি রয়ে গেছে ।আর তার মধ্যে তিন দিন এত জ্বর ছিল যে বিছানা থেকেই উঠতে পারিনি ।তিনদিন পর আজকে একটু সুস্থ বোধ করাতে পোস্ট লেখা শুরু করছি। এখন আগের থেকে কিছুটা হলেও ভালো আছি ,আর এর থেকে বেশি মনে হয় রেস্ট নিলে আমার বাকি কাজগুলো আর হবেনা ।সামনে একটা বড় অনুষ্ঠান রয়েছে তার মধ্যে পুজো ,জানিনা কিভাবে সব কাজ শেষ করে উঠবো তবুও করতে হবে ।তাই মনে জোর রেখেই আজ থেকে আবার কাজ শুরু করছি।

WhatsApp Image 2023-10-02 at 5.31.38 PM.jpeg



আর কিছুদিন আগে ক্যানিং গিয়েছিলাম ।সেই অনুষ্ঠানটি আগের একটি পর্বে আপনাদের সাথে ভাগ করে নিয়েছিলাম। আজকে সেই ক্যানিংয়ে আশীর্বাদ উপলক্ষে যে বাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল সেই বাড়িটির আশেপাশটা এত সুন্দর ভিউ ছিল ,এত গাছপালা এত ঘেরা ছিল যে খুব সুন্দর লাগছিল দেখতে। ক্যানিংয়ের আশেপাশেই সুন্দরবন রয়েছে। তাই এই জায়গাটি আরোই সবুজ গাছপালা দিয়ে ঘেরা ।যেখানে তাকাই না কেন শুধু গাছ আর গাছ। তাছাড়াও এরকম একটা বাড়িতে অনুষ্ঠান হয়েছিল যেন মনে হচ্ছিল কয়েকটা দিন থেকে যাই।


WhatsApp Image 2023-10-02 at 5.31.38 PM (4).jpeg

WhatsApp Image 2023-10-02 at 5.31.38 PM (3).jpeg

WhatsApp Image 2023-10-02 at 5.31.38 PM (2).jpeg



ক্যানিং জায়গাটা বড্ড সুন্দর তাই পাঁচ বছর পর যখন এখানে এসেছি,মনে হচ্ছিল কোথাও কোনো কিছু একটুও বদলাইনি। যা দেখে গেছি তাই রয়েছে ।তাই জন্য আরো বেশি করে এই জায়গাটি আমার খুব ভালো লেগেছিল ।আর এরকম নিরিবিলি পরিবেশে থাকা তো হয় না ।তাই যখনই এরকম পরিবেশে যাই।তখনই যেন আলাদা ভালো লাগা কাজ করে। আজ আমি সেই পরিবেশের ছবিগুলোই আপনাদের সাথে ভাগ করে নিলাম এবং সেখানে গিয়েও আমার খুব ভালো লেগেছিল যেটুকু সময় থেকে ছিলাম সেটুকু সময় খুব সুন্দর ভাবে উপভোগ করেছিলাম।

WhatsApp Image 2023-10-02 at 5.31.39 PM (2).jpeg

WhatsApp Image 2023-10-02 at 5.31.39 PM (1).jpeg

WhatsApp Image 2023-10-02 at 5.31.39 PM.jpeg




VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

ক‍্যানিং জায়গা টা যে এখনো বদলায়নি বিষয়টি শুনে ভালো লাগল। প্রায় পাঁচ বছর পর গিয়েছেন ক‍্যানিং এ। আর আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখেই ক‍্যানিং এর প্রাকৃতিক সৌন্দর্য টা বুঝতে পারছি। আপনার অসুস্থ‍্যতার কথাটা শুনে খারাপ লাগল দিদি। আশাকরি খুব দ্রুতই পুরোপুরি সুস্থ‍্য হয়ে যাবেন আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

প্রকৃতির মাস থেকে বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি ধারণ করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার সুন্দর সুন্দর এই সমস্ত ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। পাঁচ বছর পরে এসেও জায়গাটা এখনো চেঞ্জ হয়নি দেখেছেন আপনি। পাশাপাশি এখানে নয়নতারা ফুলের ফটোগ্রাফি খুজে পেয়েছি। খুব ভালো লাগলো ফটোগ্রাফি।

 3 years ago 

বর্তমানে অনেকেই জ্বর ঠান্ডায় ভুগছে। তবে আপনি কিছুটা সুস্থ হয়েছেন, জেনে খুব ভালো লাগলো দিদি। আশা করি খুব দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। যাইহোক চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আমাদের সাথে। এমন নিরিবিলি জায়গায় সময় কাটাতে সত্যিই খুব ভালো লাগে। চারিদিকে সবুজের সমারোহ দেখে চোখ দুটি একেবারে জুড়িয়ে গেল। যাইহোক এতো মনোমুগ্ধকর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমাদের মানবজীবন চলমান বিরামহীন। কিছু কিছু সময় চলতে চলতে আমরা হাপিয়ে উঠি। তাই একটু প্রাকৃতিক মাঝে নিজেকে সময় দিলে বেশ ভালো লাগে। প্রকৃতির সৌন্দর্য সব সময় আমাদেরকে মুগ্ধ করে। এত সুন্দর পরিবেশের প্রাকৃতিক দৃশ্যগুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ আপু আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আশা করি দিদি ভালো আছেন? বেশ চমৎকার মুহূর্ত কাটিয়েছেন প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে। ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো । কিছু প্রাকৃতিক সৌন্দর্য এবং ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সময় কাটাতে পারলে সত্যি বেশ অন্যরকম অনুভূতি হৃদয়ের মাঝে কাজ করে। প্রকৃতির মাঝে মুহূর্ত গুলো বেশ দারুন হয়ে থাকে। এত চমৎকার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন দিদি।

 3 years ago 

আপনি অসুস্থ ছিলেন জেনে খারাপ লাগলো। যাক এখন সুস্থ হয়েছেন জেনে ভালো লাগলো। প্রথমেই আপনার সুস্বাস্থ্য কামনা করছি। প্রকৃতির সাথে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন সবসময়ই এই কামনাই করি।

 3 years ago 

দিদিভাই, আপনার জ্বরের কথাটা শুনে বেশ ব্যথিত হলাম। প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি । তাছাড়া ছবিগুলোও বেশ ভালই উপভোগ করলাম, আপনার দাদার আশীর্বাদে গিয়ে, সেখানে যে বেশ ভালই প্রকৃতির মাঝে সময় কাটিয়েছেন, এই ছবিগুলোই যেন তার প্রমাণ।

শুভেচ্ছা রইল 🙏

 3 years ago 

শুরুতেই আপনার সুস্থতা কামনা করছি দিদি।বর্তমান আবহওয়ার পরিস্থিতি অনেক খারাপ তাই চারোদিকে অসুস্থতা বেড়ে যাচ্ছে।দিদি আপনি অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটিয়ে ছিলেন,তাই হয়তোবা নিজের যত্ন নিতে পারেননি সেজন্য অসুস্থ হয়ে পড়েছেন।শরীরের অসুস্থতা কাটিয়ে মনের জোরে কাজগুলো সারতে হবে। তার কারণ সামনে আপনাকে আরো অনেক ব্যস্ততম দিন পার করতে হবে।ক্যানিং এর প্রাকৃতিক দৃশ্য দেখে চোখ জুড়িয়ে গেলো।মাঝে মাঝে এরকম প্রকৃতিতে সময় কাটাতে বেশ ভালোই লাগে।দিদি আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।❤️

 3 years ago 

আসলে ব্যস্ততা গুলো যখন আসে সব গুলো এক সাথে চলে আসে দিদি। তো আপনি অসুস্থ ছিলেন আপনার জন্য সুস্থতা কামনা করছি। আপনার বাড়তি কাজ গুলো যাতে শেষ করতে পারেন তার জন্য শুভকামনা রইল। ক্যানিং এ গিয়েছিলেন দাদার আশীর্বাদে আমাদের সাথে শেয়ার করেছিলেন। আজকে সেখানকার কিছু প্রাকৃতিক দৃশ্য শেয়ার করলেন অসাধারণ ছিল।

 3 years ago 

দিদি আপনি অসুস্থ তাইতো আপনার পোস্ট দেখতে পাইনি।প্রথমে আপনার সুস্থতা কামন করছি।আসলে কাজ সময় মতো করতে না পারলে অনেক কাজ জমে যায়।আপনি আপনার দাদার আশীর্বাদে গিয়ে খুব সুন্দর প্রকৃতির ফটোগ্রাফি শেয়ার করলেন। এমন প্রকৃতির মাঝে থাকতে আমার ও ভীষণ ভালো লাগে।আপনি ৫ বছর পরে গিয়েও জায়গাটা একই রকম সুন্দর দেখলেন।ধন্যবাদ দিদি আপনাকে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65282.73
ETH 1887.94
USDT 1.00
SBD 0.39