স্বরচিত প্রেম অনুভূতিমূলক কবিতা 'তোমার জন্য বেঁচে থাকা'
আজ - শনিবার
Selfie device: Infinix hot 11s
Lake View
| আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোন বন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আমার আজকের পোষ্টের বিষয় কবিতা। আজ আমি আপনাদের মাঝে আমার কবিতা ঝুড়ি থেকে একটি প্রেম অনুভূতিমূলক কবিতা শেয়ার করতে চলেছি। যে কবিতা পাঠ করে আপনাদের মনের মধ্যে অন্যরকম ভালোলাগা ও ভালোবাসা জাগ্রত হবে এবং ইচ্ছে করবে প্রিয়জনকে নিয়ে বহুদিন ভালোবাসার রাজ্যে বসবাস করি সুখে শান্তিতে। তাই চলুন এমন সুন্দর কবিতাটি বারবার আবৃত্তি করে এমনকি আবৃত্তি করে প্রিয়জনদের শোনায়। তাই আর দেডরি না করে এখনই আবৃত্তি করা যাক। |
|---|
কবিতা
তোমার হাসি মাখা মুখ।
ভেসে আসো কল্পো-লোকে
খুঁজে পাই যে সুখ।
খুঁজে ফিরি তোমায় নিয়ে
রঙিন স্বপ্নের ডানা।
ইচ্ছে করে হারিয়ে যেতে
যেথায় নাইকো মানা।
তুমি পাশে থাকলে আমার
নেইকো কোন ভয়।
নেমে আসুক জীবন যুদ্ধ
করব এক নিমেষে জয়।
তোমায় নিয়ে স্বপ্ন বুনি
মনের উঠোন জোরে।
আরো কাছে ডাকি তোমায়
মনের বোবা সুরে।
মনের ভাষা বুঝো তুমি
চেয়ে নয়ন পানে।
কত ভালো বাসি তোমায়
মনটাই শুধু জানে।
আঁধার ঘরে তুমি জেনো
নতুন স্বপ্নের আলো।
নিরাশাকে দূর করে
সুখের স্বপ্ন জ্বালো।
জোসনা রাতের রানী তুমি
আমার ছোট্ট নিড়ে।
তোমায় দেখে সুখের পাখি
আসে ফিরে ফিরে।
ফুলের কলি ফুটে ওঠে
দেখতে তোমার মুখ।
সূর্য মামা তোমায় দেখে
পায় যেন খুঁজে সুখ।
থেকো তুমি আমায় হয়ে
সারা জীবন ভর।
তুমি আমার আমি তোমার
হবোনা কভু পর।
সমা প্ত |
|---|
প্রিয়জনকে ঘিরেই হয়তো আমাদের সব কল্পনা। প্রিয় জনকে ঘিরেই হয়তো সুখে থাকার ক্ষুদ্র প্রচেষ্টা। ভাইয়া আপনি আপনার প্রিয়জনকে নিয়ে দারুন একটি কবিতা লিখেছেন। আমার অনেক ভালো লেগেছে ভাইয়া। দারুন একটি কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
একদম মনের কথা বলেছেন আপু
আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আসলে অনেক বড় এবং অনেক সুন্দর একটি কবিতা পেলাম আপনার কাছ থেকে। এ ধরনের কবিতা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এভাবে প্রতিনিয়ত আপনার কাছ থেকে কবিতা দেখতে চাই।
আশা করি পরবর্তীতে এমন কবিতা পাবেন
ভাইয়া আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। প্রিয়জনকে নিয়ে লেখা কবিতা পড়তে অনেক ভালো লাগে। আপনার কবিতার প্রতিটা লাইন খুব সুন্দর হয়েছে। কবিতার নামের সাথে মিলিয়ে কবিতার প্রতিটা ছন্দ খুব সুন্দরভাবে লিখেছেন। ধন্যবাদ সুন্দর কবিতা শেয়ার করার জন্য।
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম
ভালোবাসার মানুষটাকে নিয়ে খুবই সুন্দর একটা কবিতা লিখে ফেলেছেন আপনি যা পড়ে মনটা একেবারে ভরে গেল আমার। এরকম টপিক নিয়ে অনেকেই কবিতা লিখে ভীষণ ভালো লাগে কবিতা গুলো পড়তে আমার কাছে। কবিতার প্রত্যেকটা লাইন একেবারে মন ছোঁয়া ছিল। জাস্ট অসাধারণভাবে আপনি খুবই সুন্দর একটা টপিক নিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছেন। ছন্দের সাথে ছন্দ খুবই সুন্দরভাবে মিলেছে। সম্পূর্ণটা দেখে ভীষণ ভালো লাগলো আমার কাছে।
চেষ্টা করেছি আর কি তবে এভাবে অনেক কবিতায় পাবেন
ছন্দের সাথে ছন্দ মিলিয়ে বেশ অসাধারন একটি কবিতা উপহার দিলেন আমাদের কে। কবিতার প্রতিটি লাইনে প্রেমের ছোঁয়ায় ভরপুর। তবে আমাকে মুগ্ধ করেছে নিচের কয়েকটি লাইন-
এই সমস্ত লাইনগুলো মনের ভেতর থেকে এমনিতেই চলে আসে
ভালোবাসার মানুষকে নিয়ে চমৎকার একটি কবিতা উপস্থাপন করেছেন ভাইয়া। কবিতার প্রতিটি লাইন অনেক সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত কবিতাটি পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভেচ্ছা রইল।
আপনার ভালো লেগেছে যেন অনেক খুশি হয়েছি
কবিতা লিখতে যেমন পছন্দ করি তেমনি কবিতা পড়তেও আমি ভীষণ পছন্দ করি এবং ভালোবাসি। আপনি খুবই সুন্দর একটা টপিক তুলে ধরেছেন এবং এই কবিতা লিখেছেন। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে সাজিয়ে গুছিয়ে খুবই সুন্দর ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কবিতাটি লিখেছেন।
কবিতার এই লাইনগুলো পড়তে আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। জাস্ট অসাধারণ ছিল আপনার কবিতাটি। এরকম কবিতা আরো পাওয়ার অপেক্ষায় থাকলাম।
আশা করি আবারও এমন অনুভূতিমূলক কবিতা পাবেন