🎧গান কভারঃ পূর্ণিমা চাঁদ আর তারার মেলা আকাশে🎧

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম



🎧বিনোদন পর্বের স্বাগতম🎧

আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভাল আছেন সবাই। পূর্ব দিনের মতো আজকেও বিনোদন নিয়ে উপস্থিত হলাম আমি আপনাদের সকলের সুপরিচিত এবং প্রিয় সুমন ভাই। আশা করি আমার কন্ঠে গান শুনতে আপনাদের অনেক ভালো লাগবে। তাই চলুন আর দেরি না করে মনের আনন্দে উপভোগ করি আমার এই ভালোলাগার গানটি। আজকে আমি আপনাদের মাঝে পরিবেশন করব সনু নিগামের জনপ্রিয় একটি গান।

Picsart_23-12-25_22-24-24-783.jpg

Editing the picture with picsart

গানের লিরিক্স

নাম:
পূর্ণিমা চাঁদ আর তারার মেলা আকাশে

প্রধান শিল্পীঃ সনু নিগম

কন্ঠ:
নাজিদুল ইসলাম (সুমন)

গান

পূর্ণিমা চাঁদ আর তাঁরার মেলা আকাশে
শুধু তুমি নেই এ সময়ে আমারই পাশে
পূর্ণিমা চাঁদ আর তাঁরার মেলা আকাশে
শুধু তুমি নেই এ সময়ে আমারই পাশে
পূর্ণিমা চাঁদ আর তাঁরার মেলা আকাশে

তুমি ছাড়া এই জীবন ধু ধু মরুভূমি
তুমি পাশে থাকলে শুধু মৌসুমী
তুমি ছাড়া এই জীবন ধু ধু মরুভূমি
তুমি পাশে থাকলে শুধু মৌসুমী

এখন অনেক রাত, দু'টি চোখে ঘুম নেই
তোমাকেই ভাবছি বসে বসে

পূর্ণিমা চাঁদ আর তাঁরার মেলা আকাশে
শুধু তুমি নেই এ সময়ে আমারই পাশে
পূর্ণিমা চাঁদ আর তাঁরার মেলা আকাশে

কত কিছু আসে যায়, আসো না তো তুমি
তুমি কাছে আসলেই সুখী হবো আমি
কত কিছু আসে যায়, আসো না তো তুমি
তুমি কাছে আসলেই সুখী হবো আমি

এখন অনেক রাত, আশেপাশে কেউ নেই
তোমাকেই ভাবছি বসে বসে

পূর্ণিমা চাঁদ আর তাঁরার মেলা আকাশে
শুধু তুমি নেই এ সময়ে আমারই পাশে
পূর্ণিমা চাঁদ আর তাঁরার মেলা আকাশে
শুধু তুমি নেই এ সময়ে আমারই পাশে
পূর্ণিমা চাঁদ আর তাঁরার মেলা আকাশে

গানের লিঙ্কঃ সোর্স



সনু নিগমের এই গানটা আমার খুবই প্রিয়। আজ থেকে প্রায় ১০ অথবা ১২ বছর ধরে এই গানটা শুনে আসছি কিন্তু আজ পর্যন্ত যেন গানটা শুনে মন ভরে না। আর পাশাপাশি যখন তখন যে কোন স্থানে হঠাৎ মুখ থেকে বের হয়ে আসে এই প্রিয় গানটা। আমি স্কুল সহ বিভিন্ন জায়গায় এই গানটা অনেকবার বলেছি। পাশাপাশি আমার পরিবারকেও মাঝে মধ্যে গানটা শুনিয়ে থাকি। যখন মন ভাল থাকে না একাকী রুমের মধ্যে অথবা বাইরে থাকি তখনও গানটা মুখ ফসকে বের হয়ে আসে মনের গহীন থেকে। বেশ কয়েকটা দিন ধরে বারবার মনে হচ্ছে গানটা আমি আপনাদের মাঝে শেয়ার করব নিজ কন্ঠে। তবে বিশেষ সুবিধা করতে না পারায় একটু দেরি হয়ে গেল। যেহেতু বিভিন্ন সফটওয়্যার দিয়ে এডিট করা বিষয়ে তেমন বেশি একটা ধারণা ছিল না পাশাপাশি অন্যান্য ব্যস্ততার ফলে দেরি হওয়াটাই স্বাভাবিক ছিল আমার জন্য। যাইহোক সবকিছু অতিক্রম করে গান কভার করে আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম তাই বেশ ভালো লাগলো আমার। আশা করি এখন থেকে এজাতীয় অনেক গান আপনাদের মাঝে পরিবেশন করব নিজ কণ্ঠে। তবে আপনারা কে কেমন গান আমার কন্ঠে শুনতে চান সে বিষয়টা অবশ্যই জানাবেন কমেন্টে। পাশাপাশি গানটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।


পোস্টের বিবরণ
গুরুত্বপূর্ণতথ্য
পোস্টগান কভার
ভিডিও ডিভাইসমোবাইল ফোন
ক্যামেরাInfinix Hot 11s-50mp
Editing appsInShot & picsart
লোকেশনগাংনী-মেহেরপুর


গানটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় উপস্থিত হব ভাললাগার কোন গান নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 3 years ago 

অসাধারণ একটি গান, অত্যন্ত নিখুঁত কন্ঠে আমার পছন্দের গানটি শুনতে পেরে আমি খুবই আনন্দিত। গভীর প্রেমের অনুভূতি নিয়ে চমৎকার একটি গানের কভার আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

একদম ঠিক ধরেছেন তাই না

 3 years ago 

বাহ্ চমৎকার তো ভাইয়া। আপনি তো দেখছি চমৎকার সুন্দর একটি গান কভার করেছেন। আপনার এত সুন্দর দারাজ কণ্ঠে তো গানটি বেশ দারুন লাগছে। অবশ্য এর আগে আমি গানটি শুনিনি। আজ আপনার গান কভার শুনে কিন্তু মনটাই ভরে গেল। ধন্যবাদ সুন্দর একটি গান কভার করার জন্য।

 3 years ago 

ভালো লেগেছে জেনে খুশি হয়েছি

 3 years ago 

আপনার কণ্ঠে প্রিয় গান শোনতে পেরে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া বিরহের গান গুলো সব সময় আমার কাছে ভালো লাগে। তবে সময়ের অভাবে এখন তেমন গান শোনতে পারি না। তবে আমার বাংলা ব্লগে গান দেখলে শোনতে মিস করি না। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

বিরহের সুরের গানগুলো আমার খুব প্রিয়

 3 years ago 

গানটি এর আগে কখনো শোনা হয়নি। আপনার কন্ঠে প্রথম বার শুনলাম অনেক ভালো গেয়েছেন ভাইয়া। খুব ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ সুন্দর একটি গান কভার করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এখন থেকে শুনতে পারবেন

 3 years ago 

সনু নিগমের গান আমার অনেক বেশি পছন্দের ছোটবেলা থেকেই আমি তার গান শুনি আর এই গানটা আমার কাছে সব থেকে বেশি পছন্দের। আপনি দারুণভাবে এই গানটা কভার করে আমাদের মাঝে শেয়ার করেছেন গানটা শুনে খুবই ভালো লাগলো। এত চমৎকার একটি গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ওর গানগুলো আমার খুব ভালো লাগে

 3 years ago 

চমৎকার একটি গানের কভার করেছেন ভাই। এই গানটি আগে কখনো শুনিনি। ভিন্ন রকম গান গুলো শুনতে ভীষণ ভালো লাগে। আপনার কন্ঠে গানটি শুনে ভীষণ ভালো লাগলো।‌ ভালো আছি ধন্যবাদ আপনাকে ভাই।

 3 years ago 

এই অ্যালবামের গান গুলো আমার খুবই ভালো লাগে

 3 years ago 

অনেকদিন পর আপনার কন্ঠে একটা পুরনো দিনের গান শুনতে পেলাম। আপনার কন্ঠে সনু নিগমের গানগুলো আসলেই অনেক সুন্দর লাগে। আমি লক্ষ্য করে দেখেছি বিশেষ করে কষ্টের গানগুলো আপনার কন্ঠে শুনতে সব থেকে বেশি ভালো লাগে।

 3 years ago 

বিরহের গান সুন্দর হয়ে থাকে

 3 years ago 

সনু নিগম এর গাওয়া খুবই চমৎকার একটা গান কভার করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। অনেকদিন পরে আপনার কন্ঠে কোন একটা গান শুনতে পেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

এখন থেকে নিয়মিত শুনতে পারবে

 3 years ago 

বাহ! চমৎকার একটি গান কভার করলেন। আপনার কন্ঠে গান কয়েক বার শুনা হয়ছে শুনতে বেশ ভালই লাগে। আজকের গানটি আমার খুব প্রিয় একটি গান। কভার করে শেয়ার করলেন শুনার সুযোগ করে দিলেন। অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আমারও খুব প্রিয়

 3 years ago 

এই গান আমার শুনা হয়নি তবে আপনার কণ্ঠে শুনে খুব ভালো লাগলো। গান শুনতে কম বেশি আমরা সবাই পছন্দ করি। তবে আমি ভালো গাইতে পারিনা বলে কখনো গান কভার করা হয়নি। তবে আপনাদের গান শুনতে আমি খুব পছন্দ করি। ধন্যবাদ এত সুন্দর গান কভার করার জন্য।

 3 years ago 

এটাতো বেশ জনপ্রিয় একটি গান

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64796.00
ETH 1876.83
USDT 1.00
SBD 0.38