স্বরচিত বিরহ অনুভূতিমূলক কবিতা 'হৃদয় ভাঙ্গা পাখি'

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - বুধবার

১৪ আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ
২৮ জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ




আসসালামু আলাইকুম

IMG_20230528_181854199_7.jpg


হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোন বন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আমার আজকের পোষ্টের বিষয় কবিতা। পূর্ব দিনের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি বিরহমূলক একটি কবিতা। আশা করি আপনারা কবিতাটি বারবার আবৃত্তি করবেন।

কবিতা

নাম: হৃদয় ভাঙ্গা পাখি

রচয়িতা:
নাজিদুল ইসলাম (সুমন)


সোনালী বরণ একটা পাখি

দিয়েছে আমার ফাকি।

কেমন করে দুই নয়নে
অশ্রু ধরে রাখি।

উড়িয়া গেছে অন্তর থেকে
হৃদয় করে ক্ষত।

যাকে নিয়ে মনের গহীনে
স্বপ্ন সাজিয়েছি শত।

যাবার সময় সেই আমার
পিঞ্জর ভেঙে গেছে।

স্বপ্ন দেখিয়েছে যতগুলা
সবই ছিল মিছে।

মিথ্যা ছিল তার অনুভূতি
মিথ্যা ছিল আশা।

স্বপ্ন দেখিয়েছে এই বুকেতে
বাধবে সুখের বাসা।

অন্তর দিয়ে ভালবেসেও
মানলো না মোর পোষ।

একলা রেখে চলে গেল
জানিনা কি দোষ।

ছিলাম শুধু পথ চেয়ে
তার আশায় আমি।

বলতো সে যে স্বর্গের চেয়ে
তুমি অনেক দামি।

সবই ছিল তার সাজানো নাটক
মিথ্যা প্রতি শ্রুতি।

অন্তর ভেঙে সেই পাষানী
নিয়ে গেছে অনুভূতি।




সমা
প্ত


বিশেষ্য মন্তব্য

ভালোবাসার মানুষ যখন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভালবাসার অভিনয় করতে থাকে তখন প্রেমিক কখনোই বুঝতে পারে না তার মনের গহীনে লুকিয়ে থাকা ছলনাময়ী চিন্তাধারা। হয়তো ভালোবাসার নামে নাটক করে সে একদিন নিজের চাহিদা পূরণ করে প্রেমিককে ছেড়ে চলে যায়। ঠিক এই মুহূর্তে প্রেমিক তার সত্যিকারে ভালোবাসা স্বপ্ন আশা-আকাঙ্ক্ষা ভেঙ্গে যাওয়ার ফলে হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং বিরহের অনুভূতি তার বুকের মধ্যে বাসা বাঁধে। ব্যক্ত করতে পারেনা তার মনের সমস্ত কথাগুলো কারোর কাছে ঠিক সেই মুহূর্তে ভেতরের কষ্ট লাগা অনুভূতিটা ঠিক এভাবেই কবিতার ছলে প্রত্যেকটা লাইনে লাইনে প্রকাশ পায়। ঠিক তেমনি বাস্তবতার একটি প্রতিচ্ছবি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে আজকের এই কবিতায়। আশা করি কবিতাটি আবৃতি করার মাধ্যমে হৃদয় ভাঙ্গা একটি অনুভূতি বুঝতে পেরেছেন। আশা করি পরবর্তীতে নতুন কোন কবিতা পাওয়ার প্রত্যাশা থাকবে।


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

Sort:  
 3 years ago 

আপনি অনেক সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আমাদের মাঝে। তবে ভাবি থাকতে কিসের এত বিরহ। কবিতার প্রতিটি লাইন কিন্তু খুবই দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ কবিতাটি শেয়ার করার জন্য

 3 years ago 

ভাবি থাকলেই যে বিরহ থাকবেনা তা কি হয়

 3 years ago 

হৃদয় ভাঙ্গা পাখি কবিতাটি দারুন ছিল আপনার মনের কষ্টের অনুভূতি প্রকাশ করেছেন। এই কবিতার মধ্যে আসলে যে পাখিটি আপনার সাথে এরকম করেছে ঠিক করেনি। সত্যিই দারুণভাবে ফুঠিয়ে তুলেছেন কবিতার মাধ্যমে।

 3 years ago (edited)

আপনাদের অনুপ্রেরণা আমার জন্য একান্ত কাম্য

 3 years ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে দারুণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে আপনার কবিতার প্রতিটি লাইন আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ মামা এত সুন্দর ভাবে কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

মামা কবিতাটি তোমার ভালো লেগেছে জেনে খুশি হলাম

 3 years ago 

আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া। কবিতা টা আসলেই খুবই কষ্টের বিরহের একটি কবিতা। মনে হচ্ছে যেন আপনার ভিতরে লুকিয়ে থাকা কষ্ট এই কবিতাটিতে ফুটে উঠেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপনি তো অবশ্যই জানবেন পূর্ব কাহিনী

 3 years ago 

বুঝলাম না বাপু, আপনি আবার হঠাৎ করে বিরহের কবিতা লিখতে গেলেন কেন। বউকে নিয়ে প্রেমের কবিতা লিখুন না। শুধু শুধু বিরহের কবিতা লিখে মনটাকে নাড়া দিচ্ছেন। যাই হোক ভাই মজা করলাম, আপনার লেখা "হৃদয় ভাঙ্গা পাখি" কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। ছন্দের তালে তালে মনের ভাষা গুলো কত সুন্দর করে উপস্থাপন করতে পারেন।যা আমার দ্বারা কখনোই সম্ভব নয়। চমৎকার একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

বউকে নিয়ে শুধু প্রেমের কবিতা লিখলে হবে বিরহের কবিতা তো মনের মধ্যে এমনিতেই থাকে

 3 years ago 

আজকে আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন সেটি হচ্ছে হৃদয় ভাঙ্গা পাখি।আসলে কবিতাটি অসাধারণ ছিল ভাই। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। খুব ভালো লেগেছে কবিতাটি পড়ে। আরো সুন্দর সুন্দর কবিতার আশায় রইলাম।

 3 years ago 

আপনিও চাইলে এমন কবিতা লিখতে পারেন

 3 years ago 

বাহ খুব সুন্দর কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো। আপনি ঠিক বলেছেন যখন প্রিয় মানুষ হারিয়ে যায় তখন এই কষ্ট মেনে নেওয়া যায় না। প্রিয় মানুষকে নিয়ে অনেক স্বপ্ন অনেক আশা বুকে লালন করা হয়। যখন প্রিয় মানুষটি সবকিছু ছেড়ে উড়া দেয় অচিন দেশে তখন সত্যি ই নিজের মন ভেঙে যায়। এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য ধন্যবাদ

 3 years ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার ভাষাগুলোও ছিল অসাধারণ।

 3 years ago 

আমার কবিতাটি ভালো লেগেছে জেনে খুশি হলাম

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64827.97
ETH 1922.06
USDT 1.00
SBD 0.39