You are viewing a single comment's thread from:

RE: সমাজের অসহায় মানুষের শপিংমল

in আমার বাংলা ব্লগ3 years ago

সত্যি বলতে কি মানুষ কোন না কোন দিক থেকে অসহায়। তাই সর্ব শ্রেণীর মানুষকে সম্মান জানানো আমাদের উচিত। হয়তো আমাদের হাতে টাকা থাকলে দাঁতের সাথে বড় কোন শপিংমলে উঠে কেনাকাটা করতে চাই। আবার অনেকেই রয়েছে যে শ্রেণীর মানুষ না তার চেয়ে বড় কিছু ভান ধরে। তবে ধনী পর্যায়ের ব্যবসায়ীদের পাশাপাশি নিম্ন পর্যায়ের ব্যবসায়ীদের কাছে গেলে পারে ই বাস্তবতার এক দৃষ্টান্ত রূপ খুঁজে পাওয়া যায়। আপনি যে রেল স্টেশনের পাশে দোকান ঈদের কাছে প্রয়োজনীয় দ্রব্য কিনতে গিয়েছিলেন বড় শপিংমলে যা পাওয়া যায় এখানেও তাই পাওয়া যায় তবে বড় শপিংমলে গেলে নিজের মনে হয় যেন মান থাকে আর এখানে গেলে মান থাকে না এমনটা অনেকে ভেবে বসে কিন্তু সেটা পুরোটাই ভুল। যাইহোক এমন জায়গা থেকে আমিও কেনাকাটা করি এবং তারা খুব সুন্দর ব্যবহার করে থাকে এমনকি শপিংমলে প্রত্যেকটা দ্রব্যের মূল্য বেশি বলে বসে আর এরা কিন্তু অল্প লাভেই দ্রব্য বিক্রি করে থাকে। আর এদের মাঝে যেন নিজের প্রাণ ফিরে পাওয়া যায় সুন্দর ব্যবহার ও কথাবার্তার মধ্যে।

Sort:  
 3 years ago 

ঠিক কথা এখানে অনেক কম দামে ভাল কিছু পাওয়া যায়

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64048.81
ETH 1857.67
USDT 1.00
SBD 0.36