You are viewing a single comment's thread from:

RE: বৈকালিক ভ্রমণের অভিজ্ঞতা। ১০% সাইফক্স।

in আমার বাংলা ব্লগ4 years ago

খুব সুন্দর একটি বিকালের মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনি এবং আপনার বন্ধু একসাথে ট্রলারের খোঁজে গিয়েছিলেন যে ঈদের পরে ভ্রমণ করবেন। আসলে ঈদের সময় ভ্রমণ করতে খুবই ভালো লাগে। অনেক মানুষের সাথে দেখা শুনা হয়। অনেককে দেখা যায় ভ্রমণ করছে ঈদের আনন্দে বাইরে বের হয়েছে। তবে পদ্মার কথা বললেন ফরিদপুরের, এর সাথে আমার রাজশাহীর পদ্মার পাড় স্মরণে এসে গেল। যেখানে রয়েছে আমার মধুর স্মৃতি দিনগুলো। সব মিলিয়ে ভালো লাগলো আপনার পোস্টটি। তবে একটি পরামর্শ থাকবে এখন পথে-ঘাটে প্রচন্ড ধুলাবালি যেহেতু বলেছেন রাস্তায় খুব কম বের হন,এখন হয়তো দিনকাল খুবই গরম, তাই এখন পথে-ঘাটে কম চলাচল করাটাই উত্তম।

Sort:  

আপনাদের রাজশাহীর পদ্মা দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। বছর দুয়েক আগে একবার রাজশাহীতে গিয়েছিলাম। সেখানে পদ্মার পাড়ে গিয়ে দেখি কি তীব্র স্রোত। অবস্থা দেখে প্রচন্ড ভয় পেয়েছিলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.090
BTC 62869.35
ETH 1790.06
USDT 1.00
SBD 0.39