নাটক রিভিউ || চ্যাম্পিয়ন চোর

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। বিনোদন জগতের সকলকে স্বাগতম। নিজেকে ভালো রাখতে, মন প্রফুল্ল রাখতে অবশ্যই এই প্রচন্ড গরমে বিনোদন একান্ত প্রয়োজন। যদি সে বিনোদন হয়ে থাকে হাসি আনন্দ তাহলে তো কোন কথাই নেই। ঠিক তেমনি একটি নাটক রিভিউ নিয়ে আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। চলুন আর দেরি না করে এখনই নাটকের মূল পর্বে যাওয়া যাক।


Screenshot_20230514-124012.jpg

স্ক্রিনশট: ইউটিউব


🤔নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ🤔
নামচ্যাম্পিয়ন চোর
রচনারুহুল আমিন প্রতীক
পরিচালকনাজমুল রনি
চিত্রগ্রহণনাঈম ফুয়াদ
সম্পাদনা ও বর্ণবিন্যাসরাশেদ রাব্বি
অভিনয়েনিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, মাসুম বাশার, মিলি বাশার, রকি খান সহ আরো অনেকে।
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
দৈর্ঘ্য৪৮.৪৭ মিনিট
ধরণনাটক
প্রচার২৫ এপ্রিল ২০২৩ ইং
প্ল্যাটফর্মইউটিউব চ্যানেল


চরিত্রেঃ

  • নিলয় আলমগীর
  • জান্নাতুল সুমাইয়া হিমি


কাহিনীর সারসংক্ষেপ

নাটকের নাম দেখে আপনারা বুঝতে পারছেন নাটক টা কেমন হতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা নিলয় আহমেদের নাটকগুলো সব সময় হাসির এবং আনন্দদায়ক হয়ে থাকে যার মধ্যে রয়েছে অন্যরকম ভালোলাগা। চ্যাম্পিয়ন চোর নাটকটির মূল পাত্রীপাদ্য বিষয় হচ্ছে নিলয় আহমেদের নাম এই নাটকে মানিক । তারা বাপ বেটা উভয়ে চোর। মানিক তার আব্বার সাথে প্রথম চুরি করতে গেছে। তার আব্বাকে একটি তাল গাছের নিচে দাঁড়িয়ে চুরি করতে গিয়েছিল নতুন বউয়ের গয়না কিন্তু শেষ পর্যন্ত সে নতুন বউকে চুরি করে নিয়ে আসে তাই তার বাবা তাকে বউ ফেরত দিয়ে গয়না রেখে দিতে বলে। এই মুহূর্তে নতুন বউ বলে আমাকে চুরি করে আনা হয়েছে আমি আর ফেরত যাবো না। যেহেতু বাসর ঘর থেকে তাকে চুরি করে আনা হয়েছে তাই মানিক তার ভার প্রাপ্ত স্বামী এইজন্য মানিকের আব্বাকে সেও আব্বু বলে। যাই হোক নতুন বউকে তাদের বাড়িতে নিয়ে আসা হয়।

Screenshot_20230901-113811.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


এবার মানিকের মা বিলকিস বেগম ঘুমিয়ে রয়েছে। মানিকের বাবা তাকে ডেকে তোলে। রাত্রিকালীন মুহূর্তে খালি হাতে ফিরতে দেখে মানিকের মা বলে খালি হাতে ফিরে এসেছো মানিকের বাবা বলে জিনিসপত্র মানিকের হাতে। মানিকের মা বলে সে ছোট মানুষ জিনিসপত্র হারিয়ে ফেলবে না। এবার বিস্তারিত মানিকের মাঠে সব বলা হয় তার ছেলে চুরি করতে গিয়ে নতুন বউ চুরি করে এনেছে। এত রাত পোহালে পুলিশের সমস্যা হতে পারে তাই দ্রুত কোন একটা সমাধান করতে হবে।

Screenshot_20230901-114315.jpg
🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


মানিকের মা মানিকের ঘরে আসলো, মেয়েটা দেখে অবাক হল মনে হল তার কাছে যেন একটি পরী। সে নিশ্চিত হলো মানিক তাকে উঠিয়ে আনি নাই মেয়েটা তার সাথে চলে এসেছে। মেয়েটা এই বাড়ির বেটার বউ হয়ে থাকতে চাই তাই মানিকের মা যথেষ্ট খুশি হল। তাকে যেন ফেরত দিয়ে না আসা হয় সে বিষয়টা তারা অনুরোধ করলো তার মানিকের মা এই বিষয়টা তার বাপের কাছে আলোচনা করতে গেল।

Screenshot_20230901-114520.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


মানিকের মা মানিকের বাবার কাছে গেল কিন্তু তাদের দুইজনার মতামতে মিল হলো না। মানিকের বাবা জেল হাজতের ভয় পাড়া-প্রতিবেশীদের বদনামের ভয় করতে থাকলো। মানিকের মা রাগ দেখালো। সে সবকিছু সামলিয়ে নেবে এমনটা বলে স্বামীর কাছ থেকে রাগ দেখিয়ে সরে গেল।

Screenshot_20230901-114836_1.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


মানিক ঘর থেকে বের হচ্ছে এই মুহূর্তে ওর আব্বা বারান্দায় বসে ছিল তাকে ডাক দিল মানিক বলে। মানিক তার বাবার পাশে গেল এই মুহূর্তে তাদের মধ্যে কিছুটা তর্ক হলো মানিকের আব্বা চুরি করা বউকে ভরণপোষণ দিয়ে রাখতে পারবে না এমনটাই বলছিল কিন্তু মানিক বলল কেন পারবে না। যাইহোক শেষ মুহূর্তে মানিকের আব্বা তাকে পরামর্শ দিল তার চুরি করা বউকে যত্ন করে ঘরে রাখতে হবে,যেন খাটের নিচে ঘুমাতে দেই কেউ যেন দেখতে না পারে কারণ লোকজন জেনে গেলে জেল জরিমানার ভয় রয়েছে। লোকজন যদি তাকে প্রশ্ন করে মেয়েটাকে? মানিক বলল লোকজনকে বলবো এটা আমার মামাতো বউ। মানিক তার বাবাকে বুঝিয়ে বললো তাই মানিকের বাবা খুশি হল। চোর হল ছেলের বুদ্ধি আছে।

Screenshot_20230901-115202.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


মানিক চোরের মা চুরি করা বউকে জামা কাপড় দিতে এসে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করল। মেয়েটার বাবা মা জানে নাকি তবে এই বিষয়ে মেয়েটা নিশ্চিত করে দিল মানিকের মাকে সে এখান থেকে কোথাও যাচ্ছে না চুরি করা জিনিস কি কখনো কাউকে ফোন দিয়ে জানাই আমি চুরি হয়েছি। এরপর সে মানিকের মাকে পরিবারে কি কাজ করতে হবে এমন বিষয়ে জানতে চাইলো। মানিকের মতো নতুন বউদের কাজ করাতে মোটেও রাজি নয়।

Screenshot_20230901-115724.jpg
🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


মানিক একটি তেলের বোতল নিয়ে নতুন বউ এর কাছে আসলো এখন থেকে তার প্রতিনিয়ত চুরি করতে হবে যেহেতু বউ পালতে হবে তাই চুরি করে যেন ধরা না পড়ে এজন্য তার গায়ে তেল মাখিয়ে দিতে বলল। চুরি করা বউটা তাদের চুরি করা পেশা বাদ দিয়ে নতুন কোন পেশার কথা বলল। এতে কোন কাজ হলো না শেষমেষ বউটা তার গায়ে তেল মাখিয়ে দিল। এরপর বাপ বেটা চুরি করতে যাবে। বাবা অপেক্ষা করছে মানিকের আসতে দেরি হওয়ায় দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হলো গেল। মানিক বোঝালো নতুন বউ ঘরে রেখে চুরি করতে যেতে একটু দেরি হতে পারে মানিকের বাপ বলল ও কি তোর বিয়ে করাবো সে তো চুরি করা বউ। তবে মানিকের বাবা বুঝিয়ে দিল যেন নতুন বাড়িতে চুরি করতে যে সুন্দরী বউকে চুরি না করে। মানিক পালটা বুঝিয়ে দিল আমাদের বউ আছে আর বউ কি হবে।

Screenshot_20230901-120537.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


একটা বাড়িতে তারা সিন কেটে চুরি করতে যায় বাবা বাইরে পাহারা দেয় মানিক ভিতরে প্রবেশ করে। বাড়িওয়ালা মহিলা ঘুমাচ্ছিল এমন মুহূর্তে মানিক যখন তার গায়ে থেকে গয়না খুলতে যায় তখন সে মহিলা তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পাড়ে আর বলতে থাকে তুমি তো আজকে রাত্রে ফিরবে না বলছিলা চলে এসেছো ভালো হয়েছে ঘুমাও। এভাবে তাকে ঘুমের মধ্যে জড়িয়ে ধরে রাখে। বাইরে মানিকের বাবা মশার কামড় আর ছেলে আসছে না তাই ছটফট করছে বিভিন্ন চিন্তায়। এদিকে মানিক অনেক চিন্তা করে মহিলা ভালোভাবে না ঘুমালে তার রেকে ফিরে আসতে গেলে টের পেয়ে যাবে। অনেকক্ষণ দেরি হওয়া মানিকের বাবা সিন কাটা দিয়ে ভিতরে প্রবেশ করল। দেখলো ছেলে চুরি করতে এসে ঘুমিয়ে গেছে পরের বউয়ের সাথে। তাড়াতাড়ি করে ছেলেকে ডেকে বের হয়ে আসলো।

Screenshot_20230901-120854.jpg

Screenshot_20230901-121031.jpg

Screenshot_20230901-121703.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


মানিকের বাবা রাতের ঘটনা তার মায়ের কাছে ডেকে বলল এদিকে মানিকের মা প্রথমে একটু ভুল বুঝলেও পরে মানিক বুঝিয়ে বলায় মানিকের মা বিষয়টা বুঝতে পারলো রাতের ঘটনা কিন্তু মানিকের বাবা মানিককে বিশ্বাস করতে পারছে না। এমন একটা পর্যায়ে এরপরে চুরি করা বউ মানিককে অবিশ্বাস করল। পরবর্তীতে মানিক কে সে বোঝালো সে কতটা মানিককে ভালোবেসে ফেলেছে। তাই সে যেন উল্টাপাল্টা কোন কিছু না করে কারণ মানিক কে অনেক ভালোবাসে। মানিককে ছাড়া তার থাকা অসম্ভব। এরপর মালিকের মা বাবার মধ্যে মানিককে কেন্দ্র করে তর্ক বিতর্ক হয়। মা বলল ওদের মধ্যে বিয়ের দেওয়া হোক। কিন্তু মানিকের বাবা সহজে রাজি হলেন না। এরপর চুরি করা বউ এসে দেখলো মানিক ঘুমাচ্ছে। মানিককে বলল সে দিনে বা রাতে তাকে সময় দেয় না কখন সে তাকে সময় দেবে। অন্য চোর এসে যদি তাকে চুরি করে নেই সে কিন্তু সাথে চলে যাবে। বিভিন্ন কথার মাঝে মানিক রাজি হলে তাকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার। তারা ঘুরতে গেল আনন্দ করল।

Screenshot_20230901-122813.jpg

Screenshot_20230901-124148.jpg

Screenshot_20230901-130458.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


এরপর মানিককে নিয়ে মানিকের বাপ মা অনেক কিছু শলা পরামর্শ করে। এদিকে মানিক চুরি করার জন্য গায়ে তেল মাখছে। এই মুহূর্তে চুরি করা বউ বলে বসলো আমিও তাদের সাথে চুরি করতে যাব! মানিক ও মহিলার মধ্যে কথা কাটাকাটি হলো। চুরি করাবো মানিককে বিশ্বাস করতে পারছে না তাই তার সাথে চুরি করতে যাবে। অবশেষে মানিক তেল মাখিয়ে নিল, সাথে চুরি করা বউ গায়ে তেল মাখল। তারা চুরি করতে যেয়ে মানিক ধরা খেলো। মানিকের বাবা পালিয়ে বাড়ি আসলো। মালিকের বাপ মা কথা বলার মধ্যে হঠাৎ করে মানিক আর চুরি করাবো পালিয়ে আসলো বাড়িতে। তারা কিভাবে ছাড়া পেয়েছে সেই বিষয়টা জানতে পারলো চুরি করা বৌয়ের মুখে। মহিলাটা গেরস্থ বাড়ির সাথে ডাকাতি করে সব লুট করে নিল। এরপর এই বিষয়টা তারা তাদের বাড়িতে সে সম্পূর্ণ খুলে বলল এবং মেয়েটা অনুরোধ করলো এরপর থেকে যেন তারা আর চুরি না করে। এ থেকে সবাই সিদ্ধান্ত নিল যদি তারা ধরা পড়ে যেত তাহলে তাদের কি অবস্থা হত,তাই আর তারা চুরি করবে না এখন থেকে কর্ম করে খাবে।

Screenshot_20230901-130918_1.jpg

Screenshot_20230901-130958_1.jpg

Screenshot_20230901-193708.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


এরপর রাত পোহালে সকালবেলায় তাদের বাড়িতে পুলিশ এসে হাজির। তারা যে মেয়েটাকে চুরি করে এনেছে এই বিষয়ে পুলিশ এসেছে। এরপর মেয়েটা তার বাবাকে সমস্ত কিছু খুলে বলল এই ছেলেটা চোর নয় বরঞ্চ সে তাকে বাঁচিয়েছে ডাকাতের হাত থেকে। এতদিন তাদের বাড়িতে থাকায় ভুল করে তার দিকে কোনজরে তাকায়নি। এ থেকে বুঝতে পারলো সবাই ছেলেটা চ্যাম্পিয়ন চোর। তাই পুলিশ মেয়ের বাবাকে বলল আপনি ওনাকে বিশেষ পুরস্কার দিবেন কারণ সে আপনার মেয়ের মান ইজ্জত বাঁচিয়েছে ডাকাতের হাত থেকে। সে বাসর ঘর থেকে আপনার মেয়েটাকে তুলে নিয়ে যায়নি বরং মেয়েটা তার সাথে চলে আসছিল। আর এ থেকে মানিকের বাবা ও বুঝতে পারল তার ছেলেটা বড় একটি ভালো কাজ করেছে।

Screenshot_20230901-194224.jpg

Screenshot_20230901-194258_1.jpg

Screenshot_20230901-194334.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


ব্যক্তিগত মতামত:

দর্শক নন্দিত সুন্দর একটি নাটক 'চ্যাম্পিয়ন চোর' নিঃসন্দেহে বলতে পারি অনেক মানুষ এই নাটকটি পছন্দ করেছে এবং বেশ লাইক দিয়েছে ও দেখেছে। নাটকটা দেখতে বেশ আমারও ভালো লেগেছে কারণ আমি নাটক পছন্দ করে থাকি আর এখানে বেশ আনন্দ রয়েছে। তবে ধর্মীয় অনুভূতি দৃষ্টিকোণ থেকে বলতে পারি যেখানে একটি রুমের মধ্যে পরপুরুষের পরের বউয়ের ওঠা বসা থাকার বিষয় এসেছে সেটা কখনোই গ্রহণযোগ্য নয় মেয়েটা ছেলেটার মায়ের সাথে থাকতে পারতো। লাস্টের একটি বিষয় তুলে ধরেছে মেয়েটা সে চোরের বাচ্চা চোর হতে পারে কিন্তু তার গায়ে খারাপ দৃষ্টিতে হাত লাগায়নি। তবে মেয়েটার মধ্যে সবচেয়ে ভালো গুণ এটাই একটি চোরের ফ্যামিলিকে ভালোর পথে নিয়ে যাওয়ার জন্য মাঝে মাঝে বোঝানোর চেষ্টা করেছে। অন্যদিকে মানিকের চুরি করতে গিয়ে অন্যের ফ্যামিলিতে অন্যের বউয়ের সাথে ঘুমিয়ে পড়ার দৃশ্যপটা মোটেও গ্রহণযোগ্য নয় আমার কাছে কারণ দুনিয়ার মানুষ এতটা বোকা নয় যে ঘুমের মধ্যে অন্য কাউকে জড়িয়ে ঘুমিয়ে পড়বে। হতে পারে নাটক বা আনন্দ প্রদান করা কিন্তু দুইটা বিষয় আমার কাছে একটু অশ্লীল মনে হয়েছে যা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কখনো গ্রহণযোগ্য ছিল না। তবে হাস্যরস আনন্দ প্রদানের দিক থেকে নাটকটা পারফেক্ট। নামের সাথে অভিনয়ের যথেষ্ট মিল খুঁজে পেয়েছি।
ব্যক্তিগত রেটিং:

৮.৭৫/১০

নাটকের লিংক

চ্যাম্পিয়ন চোর


সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন নাটক রিভিউতে, ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 3 years ago 

নিলয় এবং হিমি দুজন কিন্তু খুব ভালো মানিয়েছে। তারা একসাথে বেশ অনেকগুলো নাটক করছেন, এই নাটকটি আমার দেখা হয়নি কিন্তু ফেসবুকে এর অনেকগুলো ছোট ছোট ভিডিও দেখেছেন। আপনার রিভিউ পরে আরো ভালো লাগলো গল্পের অনেকটাই বুঝে গেলাম সময় পেলে চেষ্টা করব দেখার।

 3 years ago 

হ্যাঁ ভাই এরা দুইজন অনেক নাটক করেছে

 3 years ago 

ভাইয়া আপনার সব পোস্ট গুলোর মতই আজকের পোস্টটাও আমার কাছে অনেক ভালো লাগলো। আমার কাছে নাটকের রিভিউগুলো দেখলে অনেক ভালো লাগে। কারণ আমি রিভিউগুলো পড়ে তারপরে গিয়ে নাটকগুলো দেখি। আপনার লেখা এই নাটক টি ও আমার দেখা হয়নি। তাই ভাবতেছি আজকে রাতেই এই নাটকটি দেখে ফেলব। নাটকটি দেখে এবং পড়ে ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ এত চমৎকার একটি নাটক আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

এই নাটকটি দেখা হয়নি। তবে আপনার করা রিভিউ পোস্টটি পড়ে দেখেতে মন চাইছে।কোন এক সময় দেখে দেখবো।অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর একটি নাটকের রিভিউ পোস্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

নাটকটির নাম শুনে মনে হচ্ছে নাটকটি খুবই হাসির নাটক। পরে রিভিউ পড়ে বুঝলাম আসলে নাটকটা অনেক হাসির। এর ভেতরে একটু খারাপ দৃশ্য দেখা গেছে যেটা আমার কাছে পছন্দ হয় নাই। সব মিলে নাটকটি অনেক ভালো ছিল ধন্যবাদ এত সুন্দর একটি নাটক আমাদের শেয়ার করার জন্য।

 3 years ago 

নিলয় আলমগীরের চ্যাম্পিয়ন চোর নাটক টা দেখেছিলাম ভাল লেখা ছিলো।আপনার রিভিউ টা অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ভাই নাটকটা মোটামুটি ভালই

 3 years ago 

আপনার নাটক উপস্থাপন খুবই দুর্দান্ত হয়েছে। খুব সুন্দর একটি নাটক আমাদের মাঝে শেয়ার করেছেন‌। যদিও নাটকটি আমি দেখি নি তবে আপনার পোস্টের মাধ্যমে দেখে খুব ভালো লাগলো‌। নিশ্চয়ই সময় পেলে নাটকটি দেখে নেবো। ‌নিলয় আলমগীরের অভিনয় খুবই চমৎকার হয়ে থাকে। এত সুন্দর নাটক রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

অনেক অনেক খুশি হলাম আপনার মন্তব্য পেয়ে।

 3 years ago 

চ্যাম্পিয়ন চোর নাটকটি এখনো আমার দেখা হয়নি।তবে আজকে আপনার রিভিউ দেখে মনে হচ্ছে নাটকটি খুবই ইন্টারেস্টিং।এত সুন্দর ভাবে চ্যাম্পিয়ন চোর নাটকের রাখা রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

খুবই সুন্দর একটি নাটকের রিভিউ করেছেন আপনি৷ এরকম সুন্দর নাটক আমি আগে কখনো দেখিনি৷ আপনার নাটকের মধ্যে যে ধাপগুলো আপনি প্রকাশ করেছেন প্রত্যেকটি ধাপ আমি ভালোভাবেই পড়ে নিয়েছি৷ আপনার দেওয়া এই লিংক থেকে আমি নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব। তখন আমার অনেকটাই সুবিধা হবে এই নাটকটি দেখতে। অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি নাটকের রিভিউ দেওয়ার জন্য৷

 3 years ago 

আচ্ছা সুযোগ হলে দেখে নিও

 3 years ago 

খুবই চমৎকার একটা নাটক আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। যদিও আপনার শেয়ার করা এই নাটকটি এর আগে আমি দেখিনি কিন্তু নাটকের নাম শুনেই মনে হচ্ছে এটা অনেক হাসির নাটক। দেখা যাক যত দ্রুত সম্ভব এটা দেখতে হবে।

 3 years ago 

যথেষ্ট হাসি আনন্দ আছে এর মাঝে

 3 years ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি নাটক রিভিউ এর মাধ্যমে শেয়ার করেছেন। আসলে নাটকের নাম চ্যাম্পিয়ন চোর শুনে আমি অনেক হেসেছিলাম। কিন্তু নাটকটা এখনো আমার দেখা হয়নি তবে সময় পেলে অবশ্যই চেষ্টা করব আপনার শেয়ার করা এই নাটকটি দেখার জন্য। ধন্যবাদ মামা এত সুন্দর একটি নাটক রিভিউ এর মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুযোগ করে দেখে না উ ভালো লাগবে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64670.05
ETH 1868.19
USDT 1.00
SBD 0.38