মাধবীলতা ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - শুক্রবার

১৫ বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ
২৮ এপ্রিল, ২০২৩ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম



আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম




হ্যালো বন্ধুরা,

পবিত্র জুম্মা মোবারক! আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাই-বোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি ফুলের ফটোগ্রাফি পোস্ট। বরাবরের ন্যায় আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম মাধবীলতা ফুলের ফটোগ্রাফি নিয়ে। ইতপূর্বে আপনারা আমার পোস্ট পড়ে বুঝে ফেলেছেন যে প্রত্যেক শুক্রবার আমি ফুলের ফটোগ্রাফি করে থাকি। তাই সে চিন্তা ধারাকে মাথায় রেখে আজকের এই মাধবীলতা ফুলের ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হোলাম। আশা করি খুব মনোযোগ সহকারে বিস্তারিত পড়বেন এবং জানবেন।


'আমার বাংলা ব্লগ'
কোয়ালিটি সম্পন্ন পোস্ট


ফটোগ্রাফি সমূহ:



মাধবীলতা, আমার অতি প্রিয় একটি ফুল। এই ফুলটা কেন জানি আমার খুব ছোটবেলা থেকে খুব প্রিয়। আমি যখন খুবই ছোট ছিলাম তখন আমাদের পাশের বাড়ি দাদার একটি দোকান ছিল সেই দোকানের চালের ওপর এই মাধবীলতা ফুল গাছ তুলে দেওয়া হতো এবং সারা দোকানের চারিপাশ জুড়ে শুধু মাধবীলতা ফুল ঝুলত। আমরা জানি মাধবীলতা ফুল ফাল্গুন মাসের পর থেকে ফোটা শুরু করে তবে বৈশাখ মাস থেকে বেশি দেখা যায়। আর এই সময় লক্ষ্য করা যায় মাঝেমধ্যে ঝিরিঝিরি বাতাস বয়ে চলে আর এই ঝিরিঝিরি বাতাসে ফুলগুলো সুন্দরভাবে দোল খেতে থাকে, তাই আরো মনোমুক্ত কর দৃষ্টি আকর্ষণ করে থাকে এই ফুল। ভেবে দেখলাম মাধবীলতা ফুল আমাদের বিদ্যালয় এর বাগানে আমি আর মোস্তাফিজুর অনেক পরিশ্রমের পর তৈরি করতে সক্ষম হয়েছি। এখন গাছে অনেক ফুল ফোটা শুরু হয়েছে তাই নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম।

IMG_20230405_090732_704.jpg

IMG_20230405_090725_697.jpg

IMG_20230405_090718_103.jpg
Camera device: Infinix hot 11s
Location



মাধবীলতা ফুলের সৌন্দর্য আমি অনেক আগ থেকেই লক্ষ্য করে আসছি যার জন্য এই ফুলের প্রতি আমার অনেক বেশি টান। তবে প্রায় বাড়িতে লক্ষ্য করা যায় মাধবীলতা ফুল গাছগুলো তাদের গেটের উপর তুলে দেয় বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার লক্ষ্যে। আজ যে ফটোগ্রাফি গুলো আমি আপনাদের মাঝে উপস্থিত করেছি এই ফটোগ্রাফিগুলো আমাদের বিদ্যালয়ের বাগান থেকে তোলা। সবেমাত্র মাধবীলতা ফুল ফোটা শুরু হয়েছে। আর এই ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদের বিদ্যালয়ের অনেক ছাত্র-ছাত্রী মাঝেমধ্যে ভিড় করে ছবি তোলার জন্য। আমরা যখন এই ফুলের নিকটে উপস্থিত হয়ে অনেক ছাত্র-ছাত্রী এসে ভিড় করে স্যার আমাদের ছবি উঠান। তবে তাদের এমন সুন্দর অনুরোধগুলো আমার খুবই ভালো লাগে এবং চেষ্টা করে থাকি ফুলের মধ্যে থাকে ফটোগ্রাফি করার। তবে আমি যে মুহূর্তে ফটোগ্রাফি গুলো করেছিলাম তখন অ্যাসেম্বলি ক্লাস হয়েছিল যার জন্য অনেক ছাত্রছাত্রী আমার পাশে এসে দেখছিল কিন্তু বলতে পারছি না অ্যাসেম্বলি ক্লাস থেকে ফিরে এসে ছবি উঠানোর। আমি মাঝে মাঝে তাদের দিকে লক্ষ্য করছিলাম তারা নিজের কাজে মনোযোগী না হয়ে আমার দিকে লক্ষ্য করছিল বারবার। যাই হোক মাধবীলতার সৌন্দর্য অনেক বেশি। আমি যেমন ছোটবেলা থেকে এই মাধবীলতা ফুলগুলো বেশি পছন্দ করে থাকি আমি মনে করি আমার ছাত্র-ছাত্রীরা এই ফুলগুলো দেখা দেখি লেখাপড়ার পাশাপাশি অন্যরকম ভালোবাসা ও আস্থা তৈরি করবে মনের মধ্যে।

IMG_20230405_090952_3.jpg

IMG_20230405_090714_786.jpg

Camera device: Infinix hot 11s
Location



এই মাধবীলতা ফুল গাছগুলো যেহেতু নতুন এক বছরের মধ্যে এত সুন্দর গাছে রুপান্তরিত হয়েছে তাই গাছে অনেক ফুল আসা শুরু হয়েছে। এখানে মোট ছয়টি মাধবীলতা গাছ রয়েছে। লক্ষ্য করে দেখলাম প্রত্যেকটা ফুল গাছে কমবেশি ফুলের কলি এসেছে। আরো সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার অনেক প্রজাপতি এই ফুল গাছগুলোর মধ্যে ঘুরে বেড়াতে চেষ্টা করছিল। যা হোক বর্তমানে আমাদের বিদ্যালয় এর ফুল বাগানে সবচেয়ে বেশি আকর্ষণীয় ফুল এই মাধবীলতা। তাই বর্তমান সময়ে আমাদের বিদ্যালয়ে সবচেয়ে আকর্ষণীয় ফুল হচ্ছে মাধবীলতা। এই ফুলের এত সুন্দর আকর্ষণ ফুলের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশা করি এখন থেকে প্রতিবছর অনেক বেশি ফুল ফুটবে মাধবীলতা গাছে। যেহেতু এই ফুল একবার লাগালে দীর্ঘদিন থেকে যায়। তাই ফুলকে বেশি ভালোবাসি বলেই নিজের বাড়ি থেকে এই ফুল গাছগুলো স্কুলে নিয়ে গেছিলাম এবং লাগিয়েছিলাম। আজকে দারুন দারুন ফুল ফুটছে দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। আশা করি পরবর্তীতে এভাবে আরো অনেক ফুল ফুটবে এবং আমি আপনাদের মাঝে উপস্থিত হব এই ফুল নিয়ে। আর আমার এই ফুল গাছ গুলার মাধ্যমে অনেকের সুযোগ হয়ে যাবে মাধবীলতা ফুল গাছের ফটোকপি করা এবং তার সুন্দর ঘ্রান গ্রহণ করার।</p

IMG_20230327_141519_895.jpg

IMG_20230327_141511_851.jpg

IMG_20230327_141502_549.jpg
Camera device: Infinix hot 11s
Location

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png

💌আমার পরিচয়💌


আমি মোঃ নাজিদুল ইসলাম (সুমন)। বাংলা মাস্টার্স ফার্স্ট ক্লাস মেহেরপুর গভমেন্ট কলেজ। আমার বাসা গাংনী-মেহেরপুর। মড়কা বাজার, গাংনী,মেহেরপুর এ গ্রীনরেইন ল্যাবরেটরি স্কুল নামক ক্যাডেট মুখি স্কুলের সহকারি ইংরেজি শিক্ষক। ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি মেরামত ও সৌর প্যানেল নিয়ে রিসার্চ করতে পছন্দ করি। ফুলের ফটোগ্রাফি করা আমার সবচেয়ে বড় ভালোলাগা। দীর্ঘদিনের আমি পুকুর পাড়ে সবজি চাষ সহ পাঙ্গাস মাছ চাষী এবং বিরহের কবিতা লেখতে খুবই ভালোবাসি।




পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন ফুলের পোস্ট, ততক্ষণ ভালো থাকুন সকলে। আল্লাহ হাফেজ।

Sort:  
 3 years ago 

বিদ্যালয়ে এরকম মাধবীলতা ফুল গাছ থাকলে পরিবেশ অনেক সুন্দর লাগে। আসলে মোস্তাফিজ ভাইকে ধন্যবাদ দিতে হয়। সে বিদ্যালয় অনেক ধরনের ফুল গাছ লাগানোর চেষ্টা করেছে। যদিও ওই বিদ্যালয়ে মাধবীলতা ফুলের ছয়টি গাছ লাগিয়েছিল। আপনার ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে এই গাছের মধ্যে ফুল এবং কুলি যেভাবে ফুটেছে সত্যিই সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে।মাধবীলতা ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর করে করেছেন।

 3 years ago 

সাবলীল ভাষার মন্তব্য করেছেন দেখে খুশি হলাম

 3 years ago 

ভাই এই ফুলকে চিনি কিন্তু এর নাম জানি না ৷ ভালো লাগলো দেখে মাধবীলতা ফুলের ফটোগ্রাফি দেখে ৷ অনেক কিছু লিখেছেন এই ফুল নিয়ে ৷ সর্বোপরি অনেক ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

এ ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তবে এগুলোর নাম যে মাধবীলতা তাই জানা ছিল না । এই মাধবীলতা গাছ কি অনেক বড় হয় নাকি অন্য আরেকটা গাছের উপরেই এটা বেড়ে উঠেছে? এভাবে দেখতে খুব ভালো লাগছে ফুলগুলো।

 3 years ago 

মাধবীলতা ফুল খুব চমৎকার একটা সুন্দর ফুলের নাম, বাগানে কিংবা বাড়ির গেটে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই ফুল গাছ নিঃসন্দেহে চমৎকার ভূমিকা পালন করে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু

 3 years ago 

মাধবীলতা ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে বেশ সুন্দর লাগছে। আসলে আপনারা অনেক সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করেছেন। স্কুলের মধ্যে ফুলের বাগান তৈরি করেছেন নিজেদের পরিশ্রমে। খুবই সুন্দর মাধবীলতা গাছটি রোপন করেছেন এবং এই গাছের মধ্যে খুবই সুন্দর ফুল ফুটেছে। ফুলগুলো দেখতে আপনাদের স্কুলের ছেলেমেয়েরা ভিড় জমায় তাদের। লেখাপড়ার কারণে স্কুলের প্রতি যাতে তাদের একঘেয়েমি না আসে সেজন্য বিভিন্ন ধরনের ফুল গাছ করে ফুল বাগান করে তাদের উৎসাহ দিচ্ছেন। খুবই ভালো লাগলো বিষয়টি।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনাদের বিদ্যালয়ের বাগান থেকে সুন্দর সুন্দর মাধবীলতা ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করেছেন। আমার বাংলা ব্লগে ব্লগিং করতে না আসলে হয়তো এত ফুলের নাম জানতাম না কোনদিন। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

চেষ্টা করেছি ভাই আপনাদের মনের মত একটি পোস্ট করার জন্য

 3 years ago 

মাধবীলতা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লেগেছে। অসাধারণ ফটোগ্রাফি করেছেন ভাই। প্রতিটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম।

 3 years ago 

খুবই ভালো লাগলো আপনার কমেন্ট দেখে

 3 years ago 

মোস্তাফিজ ভাই সব সময় বিদ্যালয়ে ফুল গাছ লাগানোর চেষ্টা করে। আজকে আপনি যেই ফুলের ফটোগ্রাফি করেছেন।মাধবীলতা ফুল গাছগুলো বিদ্যালয় থাকলে পরিবেশ অনেক সুন্দর লাগে। এই ছয়টি গাছের কারণে বিদ্যালয় দেখতে আমার মনে হয় অনেক চমৎকার লাগতেছে। বিশেষ করে ফুল এবং কুলি থাকার কারণে অনেক সুন্দর দেখাচ্ছে মনে হয় বিদ্যালয়। তবে আপনার ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দর সময় পার করেছেন। এরকম ফুলের পরিবেশ সামনে থেকে দেখতে কার না ভালো না লাগে।

 3 years ago 

আমরা দুইজন মিলে ই ফুলের বাগান তৈরি করেছিলাম

 3 years ago 

অনেকদিন পর মধুমিতা ফুলের ফটোগ্রাফি দেখতে পেলাম। সত্যিই এই ফুল আমার খুবই প্রিয়। আর ফুলের ফটোগ্রাফি আপনি খুবই সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করলেন। আজকে ফুল দেখতে পেয়ে অনেক আনন্দিত।

 3 years ago 

অনেকদিন পর আমার মাধ্যমে এই ফুল দেখতে পারছেন জেনে খুশি হলাম

 3 years ago 

এই ফুলগুলো একটা সময় আমাদের পুকুর পাড়ে ছিল যদিও এখন নেই। তবে হাসনাহেনা ফুল রয়েছে যদিও দুটোই দেখতে কিছুটা সমান হলেও কালার ব্যতিক্রম। যাই হোক খুব চমৎকার কিছু ফটোগ্রাফি ছিল এবং আশা করছি আগামীতে মুস্তাফিজ ভাইয়ের লাগানো অন্য কোন ফুলের ফটোগ্রাফি দেখতে পারব।

 3 years ago 

খুবই ভালো লাগে ভাই এই ফুল দেখতে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65315.47
ETH 1953.41
USDT 1.00
SBD 0.37