স্বরচিত বিরহ অনুভূতিমূলক কবিতা 'তোমার অভাবে শূন্য হৃদয়'

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম

IMG_20221118_184942_538.jpg


হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোন বন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আমার আজকের পোষ্টের বিষয় কবিতা। পূর্ব দিনের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। পূর্ব দিনের নয় আজকেও আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম স্বরচিত বিরহ অনুভূতিমূলক একটি কবিতা নিয়ে। যেই কবিতার মধ্যে খুঁজে পাবেন ভালবাসার মানুষ মনে আঘাত দিয়ে চলে যায়। একাকীত্ব করে স্বপ্ন ভঙ্গ করে থুয়ে যাওয়ার করুন অনুভূতিমূলক কবিতা দেরি না করে এখনি আবৃত্তি করি।

কবিতা

নাম: তোমার অভাবে শূন্য হৃদয়

রচয়িতা:
নাজিদুল ইসলাম (সুমন)


হৃদয় কারাগারে রেখেছি বন্দি

আমার ভালোবাসা
তোমার চলে যাওয়ায় হৃদয় মাজারে
অপূর্ণ রয়ে গেছে সকল আশা।

পারিনি আজও ভুলতে আমি
তোমার দেওয়া স্মৃতি
ভাবতে পারিনি এমন করে
দিয়ে যাবে ভালোবাসার ইতি।

মন জমিনের ফুলের বাগান
হয়ে আছে আজ শূন্য
তুমি ছিলে তাই এ বাগানে
ফুলে ফুলে ছিল পরিপূর্ণ।

কামনা করিনি কখনো আমি
এভাবে চলে যাও
জানিনা আজ কার আদরে
কতটা সুখ পাও।

সুখের মোহনা খুঁজে নিয়েছো
অন্য কারোর বুকে
দোয়া করি সর্বসময়
থাকো যেন তুমি অনেক অনেক সুখে।

আমায় নিয়ে ভেবো নাকো
ভালো আমি আছি
যখনই শুনবো ভালো আছো
তোমার সুখেই বাঁচি।

হয়তো আমি দিতে পারিনি
পরিপূর্ণ তোমায় সুখ
আগুনে পুড়িয়া ছারখার করে
শূন্য করে দিয়েছো বুক।

হয়তো আর হবে না কখনো
একসাথে বসে চাঁদ দেখা
তবুও আমি আকাশ পানে
চেয়ে থাকি একা একা।

ভালো লাগে না আগের মত
জোসনা সভিতো রাত
আগের মত আমার হাতে
পায়না তোমার হাত।

কত কিছুতেই ছিল ভালোলাগা
যখন তুমি ছিলে
আজ সবকিছু যেন অসহ্য নিও লাগে
পোড়াই তিলে তিলে।




সমা
প্ত


বিশেষ্য মন্তব্য

যে যত বেশি ভালবাসবে সে তত বেশি আঘাত পাবে এটাই স্বাভাবিক। কারণ ভালোবাসার মানুষকে ছাড়া সে অন্য কিছু বুঝতে পারে না। তাকে ঘিরেই স্বপ্ন দেখে তাকে নিয়ে জীবন সাজানোর সাধনা করে থাকে কিন্তু সেই ভালোবাসার মানুষ যদি স্বপ্ন ভঙ্গ করে দূরে কোথাও সরে যায় অচেনা মানুষের বুকে আশ্রয় খুঁজে নেয় তখন এই শূন্য হৃদয় পড়ে থাকে এক জনশূন্য কবরস্থানের মত। হয়তো সেই আনন্দঘন মুহূর্তটা বারবার তিলে তিলে কান্দাতে থাকে অতীতের মধুর স্মৃতিগুলো স্মরণ করিয়ে। বারবার পুড়িয়ে দেয় বুকের পাঁজড়। তবুও সত্যিকারের ভালোবাসা তার জন্য প্রার্থনা করে সে যেন ভালো থাকে। সে মানুষ হৃদয় থেকে দূরে সরে যায় সে কখনো তার ছিল না। সেগুলো সবেমাত্র মরীচিকা কিন্তু মনকে কিভাবে বুঝ দেওয়া যায় থামিয়ে রাখতে হয় হয়তো দিন চলে গেলে অনেকটা পুরনো হয়ে যায় বলে থাকে না সে আবেগ অনুভূতি তার পরেও হৃদয়ের থেকে যায় একটি ছাপ। যাকে ঘিরে ছিল এত আশা আকাঙ্ক্ষা ও আয়োজন সে চলে যাওয়ার পরেই যেন সবকিছু কাচের মত ভেঙে যায়,পড়ে থাকে শূন্য হৃদয় অসহায়ের মতো।


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

Sort:  

Congratulations...!!! Your comment Selected Got Upvote %
By: Urdu Community cruated by @yousafharoonkhan


image.png

Subscribe URDU COMMUNITY

Quick Delegation Links

50SP100SP150SP200SP500SP1000SP1500SP2000SP

Our mission to promote Steemit in Urdu Community to all over the world
Stay together
Join the Urdu Community with more confidence.
Steem On

 3 years ago 

দারুন একটি কবিতা উপহার দিয়েছেন ভাইয়া। নিজের অনুভূতি ও ক্রিয়েটিভিটি কবিতা লেখার মাধ্যমে প্রকাশ করেছেন।এটা সত্যি বলেছেন যে যত ভালবাসবে তত ব্যথা পাবে।ভালোবাসার মানুষটিকে জীবনসঙ্গিনী হিসেবে যদি না পাওয়া হয়।তখনই জীবন মৃত ব্যক্তিদের মতোই লাগে। সুন্দর একটি কবিতা আমার বাংলা পরিবারের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়।

পারিনি আজও ভুলতে আমি
তোমার দেওয়া স্মৃতি
ভাবতে পারিনি এমন করে
দিয়ে যাবে ভালোবাসার ইতি।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে দারুণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি সত্যি আমাকে মুগ্ধ করেছেন। আসলে মামা আপনি কবিতার মাঝে ভালোবাসার কিছু দিক নিদর্শন ফুটিয়ে তুলেছেন। আসলে ভালোবাসার মানুষের আদর না পেলে মানুষ কখনো সুখ অনুভব করতে পারে না। ঠিক মামা ভালোবাসার মানুষ যখন পাশে থাকে তখন সবকিছুই ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক খুশি হলাম মামা তোমার সুন্দর মন্তব্য দেখে।

 3 years ago 

অনেক সুন্দর বির হের একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন, আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার প্রতিটি লাইনে বিরহের ছাপ স্পষ্ট। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

তা অবশ্য ঠিক বলেছেন

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65120.31
ETH 1941.58
USDT 1.00
SBD 0.37