স্বরচিত প্রেম অনুভূতিমূলক কবিতা 'আপন ঠিকানা'

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম

IMG_20230727_160748533_3.jpg


হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোন বন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আমার আজকের পোষ্টের বিষয় কবিতা। পূর্ব দিনের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমি আপনাদের মাঝে প্রেম অনুভূতিমূলক একটি কবিতা শেয়ার করতে চলেছি। যেই কবিতার মধ্যে আপনারা ভালোবাসার এক অন্যরকম অনুভূতি খুঁজে পাবেন।আশা করি আমার এই কবিতা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাই চলুন আর দেরি না করে এখনি কবিতাটি আবৃত্তি করি একাধিকবার।

কবিতা

নাম: আপন ঠিকানা

রচয়িতা:
নাজিদুল ইসলাম (সুমন)


সুখের ঠিকানা আমি খুঁজে পেয়েছি

যখনই দেখেছি তোমার মুখ।

কেটে গেছে মনের নিঃসঙ্গতা
ভরে উঠেছে এই বুক।

ভুলেছি সকল দুঃখ বেদনা
এক নিমেষে আমি।

তোমার স্নেহ ভালবাসায় যেন
ফিরে পেয়েছি পাগলামি।

মেতেছি যেন গভীর ভালোবাসায়
ফিরেছি সুখের নীড়ে।

খুঁজে পেয়েছি আপন ঠিকানা
অনেক লোকের ভিড়ে।

দেখেছি তোমার দুই নয়নে
আমার সুখের পাখি।

বড় যতন করে এই বুকেতে
তোমায় ধরে রাখি।

গড়েছি স্বপ্ন হৃদয় মাজারে
মেলে দুই আঁখি।

অনেক ভালোবাসি তোমায়
তাইতো চোখে চোখে রাখি।

হয়ে তুমি নীল নয়না
আমার নয়ন মনিকোঠায়

চিরজীবন থাকবে আপন
অন্তরে অন্তর দিয়ে ঠাই।

কেটে গেছে মনের নিঃসঙ্গতা
জেগে উঠেছে মন দরিয়া ভোরের আলো।

যখন তুমি এই দুহাত ধরে বলেছিলে
তোমায় বাসি অনেক অনেক ভালো।

প্রেমের উচ্ছ্বাসে মন যেন উঠেছিল কেঁপে
শক্তি খুঁজে পেয়েছিল হৃদয় নীড়ে।

তুমি আমার! ভাবতেই লাগে অনেক ভালো
হৃদয় নীড়ে তুমি আমার স্বপ্ন আশার আলো।




সমা
প্ত


বিশেষ্য মন্তব্য

ভালোবাসার মানুষ যখন মনের মত হয় তখন তাকে নিয়ে মন স্বপ্ন দেখে অনেক। ভালোবাসার মানুষকে ঘিরে বেঁচে থাকতে মন চায় খুঁজে পায় সুখের ঠিকানা। প্রত্যেকটা ভালোবাসার মানুষটিকে এভাবেই বাঁচতে চায় আপনজনের মুখ পানে চেয়ে। ভালোবাসার মানুষ যখন বুঝতে পারে তার প্রিয়জনের ভালবাসার অনুভূতি হয়তো তখনই দুইটি মনের মধ্যে ব্যাকুলতা সৃষ্টি হয় আর সেখানেই ভালোবাসা তার সার্থকতা খুঁজে পায়। তাই একে অপরের প্রতি শ্রদ্ধাভাজন প্রেম প্রীতি ভালবাসাকে সার্থক করতে পারে।


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 3 years ago 

প্রেমের অনুভূতিগুলো কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। কবিতাটি পড়ে খুবই ভালো লাগলোম অসাধারণ কবিতা ছিল শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

একদম ঠিক বলেছেন

 3 years ago 

দারুন লিখেছেন ভাই।খুবই রোমান্টিক হয়েছে। এটা পড়লে ভাবি আবার নতুন করে আপনার প্রেমে পড়বে। ধন্যবাদ ভাইয়া রোমান্টিক কবিতাটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইজান

 3 years ago 

আপনার লেখা আপন ঠিকানা কবিতাটি পড়ে সত্যিই আমার অনেক ভালো লেগেছে। আপনার কবিতার প্রতিটি লাইনে এক অকৃত্রিম ভালবাসার বঃহির প্রকাশ ঘটেছে। দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক অনেক খুশি হলাম আপনার মন্তব্য পড়ে

 3 years ago 

আপনার কবিতা টি পরে অনেক ভালো লাগলো। আপনার কবিতার মাঝে প্রেমের অনুভূতি গুলো ফুটে উঠেছে। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

ভাই আপনি তো ভাবির প্রেমে পড়েই নিত্য নতুন কবিতা গুলো দারুন ভাবে ফুটিয়ে তুলছেন। ভাবির ভালোবাসায় সিক্ত হয়ে আপনার কবিতা দিন দিন আরো সুন্দর হয়ে উঠছে। এই ভালোবাসা অটুট থাকুক এই কবিতার মত। সত্যিই অনেক ভালো লেগেছে আপনার কবিতাটি।

 3 years ago 

দোয়া করবেন আপু এই প্রেম ভালোবাসা যেন বিদ্যমান থাকে সর্বদা

 3 years ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে দারুণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি আমার কাছে পড়তে বেশ দারুন লেগেছে। প্রতিটি লাইনের মধ্যে আপনি ভালোবাসার অনুভূতি প্রকাশ করেছেন। মামীকে নিয়ে এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ মামা।

 3 years ago 

সাবলীল ভাষায় মন্তব্য করেছে দেখে খুশি হলাম

 3 years ago 

ভাইয়া আপনি প্রতিনিয়তই দারুন কবিতা লিখেন। আপনার লেখা কবিতাগুলো যতই পড়ি ততই ভালো লাগে। সত্যি ভাইয়া আজকেও কিন্তু দারুণ লিখেছেন। দারুন একটি কবিতা লিখে আমাদের সবার মাঝে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

 3 years ago 

পাশে থাকলে আরো দারুণ দারুণ কবিতা পাবেন ইনশাআল্লাহ

 3 years ago 

"আপন ঠিকানা" নামক এই কবিতাটি আপনি খুব সুন্দর ও সাবলীল ভাষায় লিখেছেন ভাই। এটি পড়ে সত্যিই অনেক ভালো লাগলো । এই কবিতার বিষয়বস্তু আমার কাছে দারুণ লেগেছে। ভালোবাসার মানুষ যদি মনের মত হয় তাহলে তার জীবন তো স্বর্গের সমান হয়ে যায়, সে এক অন্যরকম অনুভূতি। আপন মানুষ খুঁজে পাওয়ার মধ্যেই ভালোবাসার সার্থকতা।

 3 years ago 

চেষ্টা করেছি ভালবাসার মাধুরী মিশিয়ে কবিতাটা লিখতে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64611.11
ETH 1868.29
USDT 1.00
SBD 0.38