স্বরচিত আবেগ অনুভূতিমূলক কবিতা 'সেই তুমি, আজ অচেনা'
আজ - বুধবার
Photography device: Infinix hot 11s
Lake View
আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোন বন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আমার আজকের পোষ্টের বিষয় কবিতা। পূর্ব দিনের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আমার এই কবিতাটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং আপনাদের ভাল লাগানোর জন্য আমি আপনাদের মাঝে কবিতা নিয়ে উপস্থিত হয়ে থাকি। পূর্বে ন্যায় আজকে আবেগ অনুভূতিমূলক এক বিরহের কবিতা নিয়ে উপস্থিত হলাম, আশা করি আপনারা সকলে মনোযোগ সহকারে পড়বেন। |
|---|
কবিতা
ভালোলাগা আবেগ অনুভূতি।
ভালোবাসার নামে ছলনা করে
সবই ছিল মিথ্যা প্রতিশ্রুতি।
আগের অনুভূতিগুলো
সেই কোথায় হারিয়ে গেছে।
আছে শুধু ফাল্গুনী হাওয়া
স্মৃতি মনে করে দেয় শীতের শেষে এসে।
ঝিরিঝিরি বয়ে চলছে বাতাস
আমার চারিপাশ ঘিরে।
তুমি নেই তাই শূন্য হৃদয়
নেই দখিনা হাওয়া আমার ছোট্ট নীড়ে।
আজো আমি সেথায়
যেন তোমারি প্রতীক্ষায়।
অনুভবে তোমাতে হারিয়ে
যন্ত্রণার প্রহর গুণে ফিরে ফিরে চায়।
তবু তুমি নেই আমার হৃদয় জুড়ে
একদিন ছিলে এই শূন্য হৃদয় ঘিরে।
ছিল আশা নতুন স্বপ্নেরে জাল
একা করে রেখে গেছ শক্ত বাধন ছিড়ে।
মন থেকে চাইবো থেকো তুমি সুখে
অভিশাপ দেব না থাকি যদি দুঃখে।
শুভকামনা তোমার জন্য সর্বদা করবো আমি
তুমি ছিলে এই হৃদয়ে প্রাণের চেয়েও দামি।
সমা প্ত |
|---|
ভাই বিয়ের পরেও এমন অনুভুতি ব্যাপার কি ৷ যদি ভাবি জানে তাহলে বুঝে নিবে আগে কোনো প্রিয় মানুষ ছিল ৷ হিহিহিহ!!!!
যাই হোক সুন্দর কবিতা লিখেছেন ৷ আর আমিও বলতে চাই আমার প্রিয় মানুষটিও আজ অচেনা ৷ হুম পুরনো ভালোবাসা কে ভুলে যাওয়া যায় না ৷
সিঙ্গেল লাইফ না থাকলেও এমন কবিতা আসবে ভাই এটা মনের আবে
আপনি খুবই সুন্দর একটা টপিক নিয়ে কবিতা লিখেছেন যা পড়তে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। এরকম অনুভূতিমূলক কবিতা গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে পড়তে। আপনার কবিতার প্রত্যেকটা লাইনে একেবারে সাজানো ছিল। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে আপনি কবিতাটি সম্পূর্ণ করেছেন দেখে ভালো লাগলো। এক কথায় অসাধারণ ছিল আপনার কবিতা লেখার টপিক।
কবিতা লিখতে হলে এমন দক্ষতা থাকা প্রয়োজন ভাই।
হাজারো চেনা মুখগুলো হঠাৎ করে অচেনা হয়ে যায়। হয়তো সম্পর্ক বদলে যায়। কিংবা মানুষটি বদলে যায়। এভাবেই হয়তো চিরচেনা মানুষগুলোর রূপ বদলায়। আসলে সময় সবকিছু বদলে দেয়। ভাইয়া আপনার লেখা কবিতা কিন্তু চমৎকার হয়েছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। দারুন একটি কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
একদম মনের কথা বলেছেন আপু
দারুণ লিখেছেন ভাইয়া ৷ আপনার কবিতা পড়ে ভীষণ ভালো লাগলো আমার ৷ অনেক সুন্দর হয়েছে ৷ কবিতার প্রতিটি লাইন দারুণ ছিলো ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷
আপনাকেও জানাই অসংখ্য ধন্যবাদ
আসলে কিছু বিরহ কিছু বেদনা কখনো মুছে যায় না ।যা শুধু নিজের হৃদয়ে গেঁথে থাকে কিছু কিছু মানুষ আমাদের হৃদয়কে ভেঙ্গে চুরমার দিয়ে চলে যায় অচিনপুরে। আর আমরা সেই ব্যথা বহন করতে হয় যুগ যুগ ধরে। ভালো লাগলো আপনার কবিতাটি।
ঠিক বলেছেন আপনি