বিভিন্ন প্রকার ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - শুক্রবার

২৫ ফাল্গুন, ১৪২৯ বঙ্গাব্দ
১০ মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম


আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম



হ্যালো বন্ধুরা

পবিত্র জুম্মা মোবারক! আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাই-বোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি ফুলের ফটোগ্রাফি পোস্ট। আজ আমি আপনাদের মাঝে অনেকগুলো পরিচিত অপরিচিত ফুলের ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি সমস্ত ফুল গুলো আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে।


'আমার বাংলা ব্লগ'
কোয়ালিটি সম্পন্ন পোস্ট


ফুলের ফটোগ্রাফি

আপনারা জানেন আমি ফুলের ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি, তাই মাঝেমধ্যে ফুলের ফটোগ্রাফি করে থাকি হাই স্কুলের আঙিনা থেকে অথবা পাড়া-প্রতিবেশীদের গাছ থেকে না হয় যে কোন নার্সারিতে গিয়ে ফুলের ফটোগ্রাফি করে আসি। বিশেষ করে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করা শুরু করার পর থেকে আমার ফটোগ্রাফি করার চিন্তাধারা আরো বৃদ্ধি পেয়েছে। যাইহোক আমি এই ফটোগ্রাফি গুলো করেছিলাম পার্শ্ববর্তী একটি নার্সারি থেকে। আপনারা এ পর্যায়ে সেই ফুলের ফটোগ্রাফিটি দেখছেন এটা অসাধারণ একটা সুন্দর ফুলের দৃশ্য। এই ফুলের সঠিক নাম আমার জানা নেই তবে আমি একটি ছেলের কাছে জানতে চেয়েছিলাম এই ফুলটার নাম কি তারা বলেছিল এটা বিদেশি জবা ফুল। আমি চাইলে যেকোনো মুহূর্তে গুগল লেন্স থেকে এর নাম জেনে নিতে পারি কিন্তু তেমন একটা ভালোলাগা অনুভূতি আমার মধ্যে আসে না,সবচেয়ে বেশি ফিলিংস আসে সুন্দর ফুল দেখলে তার ফটোগ্রাফি করার জন্য। তবে আমার সম্ভাবনায় হতে পারে এটা একটি ভাল উন্নত মানের জবাব ফুল। ফুলটা বেশ দেখতে সুন্দর। আর এই সৌন্দর্য ধরে রাখার জন্যই আমি মূলত ফটোগ্রাফি টা করেছিলাম।
IMG_20221128_133206_240.jpg
Photography device: Infinix hot 11s
লোকেশন


ফুলের ফটোগ্রাফি

এটা শীতকালীন একটি ফুল। ফুলটা দেখতে বেশ বড়,তবে গাছটা দেখতে অতি ছোট। কিছুটা জাম কালার আকৃতির হলেও ফুটার দেখতে কিন্তু অসাধারণ সুন্দর। অনেকে আবার এর কালার নিয়ে তর্ক করে। আমাদের প্রধান শিক্ষক তো একদিন বলেছিল এটা কালো কলার নয় জাম কালার নয় কি জানি একটি কালারের নাম বলেছিল যা আমার এখন স্মরণে নেই এবং ফুলের নামটাও আমাকে মুস্তাফিজুর বলে দিয়েছিল ভাই এ ফুলের নাম অন্য একটি কিন্তু এই মুহূর্তে আমার ফুলের নামটাও স্মরণে নেই আমি শুধু জানি ফুলের সৌন্দর্য উপভোগ করতে এবং অন্যদের মাঝে বিলিয়ে দিতে। কারণ আমি জানি এই সমস্ত ফটোগ্রাফি গুলো অনেকেই ফুলের নাম জানান ইচ্ছুক হয়ে থাকে আবার অনেকেই রয়েছে যারা ফুল টাকে বেশি পছন্দ করে, নাম জানার চেষ্টাও তেমন একটা মোটেও করেনা। তবে আমি মনে করি একজন মানুষের যদি স্মার্টফোন হাতে থাকে অবশ্যই সে খুব সহজেই এর নাম অনলাইন থেকে বের করে নিতে পারবে।

IMG_20221128_125919_384.jpg
Photography device: Infinix hot 11s
লোকেশন


ফুলের ফটোগ্রাফি

এ পর্যায়ে আপনারা যে সমস্ত ফুলের ফটোগ্রাফিগুলো লক্ষ্য করছেন এগুলো কিন্তু গোলাপ ফুল। আমরা জানি গোলাপ ফুল অনেক রকমের হয়ে থাকে। তার মধ্য থেকে এখানে দুইটা প্রজাতির গোলাপ ফুল রয়েছে। আমি যখন এই গোলাপ ফুলের ফটোগ্রাফি করছিলাম তখনই লক্ষ্য করেছিলাম গাছের গায়ে অনেক কাটা রয়েছে অবশ্য একটি কাটা আবার আমার গায়ে লেগেছিল। তবে যাই হোক কথায় আছেনা ফুল তুলতে গেলে অবশ্যই কাটার আঘাত খেতে হবে বিশেষ করে গোলাপ ফুলের ক্ষেত্রে এ কথাটা বেশি গ্রহণযোগ্য। তবে আমি যখন এই ফটোগ্রাফিগুলো করছিলাম তখন খুবই সুন্দর একটা অনুভূতি নিয়ে ফটোগ্রাফি করেছিলাম তখন মনের মধ্যে বিশেষ কিছু গানের কথা ভেসে আসছিল এবং প্রিয়জনের কথা স্মরণ হয়েছিল বারবার। কারণ আমরা জানি প্রিয়জনকে বরণ করে নিতে অনেকেই গোলাপ ফুল বেশি ব্যবহার করে থাকে। আর ঠিক তেমনি প্রিয়জন বলতে আপনাদেরকে আমি স্মরণ করছি আপনাদেরকে মনে প্রাণে বেশি ভালোবাসি তাই আপনাদের মাঝে আজকের এই ফুলের ফটোগ্রাফি পোস্ট উপস্থাপন করলাম। দোয়া করি ফুলে ফুলে মুখরিত হয়ে উঠুক আমার বাংলা ব্লগ পরিবার।

IMG_20221128_131716_471.jpg

IMG_20221128_131804_846.jpg

IMG_20221128_131912_340.jpg

IMG_20221128_131923_510.jpg
Photography device: Infinix hot 11s
লোকেশন


ফুলের ফটোগ্রাফি

এ পর্যায়ে আপনারা লক্ষ্য করছেন সাদা জবা ফুলের ফটোগ্রাফি। আমি ছোট থেকে জেনে আসছিলাম জবা ফুল এক রকমের হয় তার লাল। তবে তারপরে হঠাৎ লক্ষ্য করেছিলাম জবা ফুল দুই রকমের হয় লাল তবে একটা ছোট একটা বড়, তবে ছোটটা দেখতে বেশ সুন্দর লাগতো। যখন বড় হয়েছি বিভিন্ন স্থানে যাওয়া শিখেছি তখন থেকে লক্ষ্য করেছি না জবাব হলো অনেক রকমের হয়ে থাকে তার মধ্যে আজকে আপনাদের মাঝে দুইটা সাদা জবা ফুলের ফটোগ্রাফি উপস্থাপন করলাম দেখুন দুইটার মধ্যে দুই রকমের পার্থক্য খুব সহজেই বোঝা যায়। তবে এর মধ্য থেকে একদম সাদা জবা ফুলটা আমার সবচেয়ে বেশি প্রিয়। এক কথায় বলতে পারেন আমি সবচেয়ে বেশি পছন্দ করি সাদা জবা। অন্যান্য কোন ফুলকে এত বেশি মন থেকে ভালো লাগেনা।

IMG_20221128_131620_794.jpg

IMG_20221128_131557_473.jpg
Photography device: Infinix hot 11s
লোকেশন


ফুলের ফটোগ্রাফি

এই ফুলটা আমাদের এলাকায় গেট ফুল নামে পরিচিত। অনেকে আবার কাগজ ফুল বলে থাকে। এ জাতীয় ফুল আমি অনেক রকমের দেখেছি। আমাদের স্কুলে একটি কাগজ ফুল অর্থাৎ গেট ফুল লাগিয়েছে যে গাছে বড় বড় কাঁটা। সেই গাছ থেকে এই গাছটা দেখতে একটু অন্যরকম। এটা গেট ফুল হতে পারে তবে এটা ভিন্ন ধরনের গেট ফুলের গাছ। এর আলাদা ভালো নাম রয়েছে তবে আমাদের এলাকায় এটা গেটফুল নামেই পরিচিত। এই ফুলের ফটোগ্রাফি করার সময় আমার মনে পড়েছিল ছোটবেলায় আমার বড় দাদাদের বাড়ির দোকানের উপর গেট ফুল দেখেছিলাম ঠিক সেই জাতের এটা।

IMG_20221128_131350_726.jpg
Photography device: Infinix hot 11s
লোকেশন


ফুলের ফটোগ্রাফি

আপনারা যে ফুলটা এখন আমাদের মাঝে দেখছেন এটা কিন্তু ফুল নয়, পাতা গুলো দেখতে এমন হয়ে যায়। অনেকে মনে করে গাছে ফুল ধরে আছে অনেক কিন্তু আমি নার্সারি থেকে নার্সারি মালিক আছে জানতে পারছিলাম এগুলো বিশেষ একটা সময়ে পাতা এমন হয়ে যায় এবং দেখতে বেশ সুন্দর লাগে যেহেতু দূর থেকে দেখতাম আমিও বিশ্বাস করতাম সব ফুল কিন্তু পরবর্তীতে জানতে পেরেছি না এগুলো পাতা। যাইহোক এই গাছের নামটা কি যেন বলেছিল আমার এই মুহূর্তে স্মরণে নেই উনারা যদি প্রয়োজন বোধ করেন অবশ্যই দেখে নিবেন গুগল লেন্স থেকে। তবে চাইলে আপনার আপনাদের বাসা বাড়ি অথবা বাগান সৌন্দর্য করতে একটি করে এই গাছ লাগিয়ে রাখতে পারেন দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি রাত্রে এই গাছের নিচে বসে থাকতে বেশি ভালো লাগে।

IMG_20221128_131210_862.jpg
Photography device: Infinix hot 11s
লোকেশন


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে আগামী শুক্রবার ফুলের পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সকলে। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 3 years ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে আমার কাছে জবা ফুলের ফটোগ্রাফি এবং বাগান বিলাস ফুলের ফটোগ্রাফিটি খুবই ভালো লেগেছে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি এভাবে সাথে থাকবেন

 3 years ago 

ভাইয়া আপনার প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। আপনার প্রধান শিক্ষক যে ফুলটির কালার নিয়ে তর্ক করেছে, সে ফুলের কালার টা সত্যিই অসাধারণ। ফুলের নামটা আমি সঠিক জানি না। যদি জানতাম তাহলে কমেন্ট করে জানিয়ে দিতাম। তা ছাড়া,জবা, গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলোও দারুন হয়েছে। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার মন্তব্য পড়ে আমার খুবই ভালো লেগেছে

 3 years ago 

শেষের ছবিটা মুসান্ডা ফুলের ছবি। এটা কোন পাতাবাহার না। অনেকখানি কাগজের মতো এই ফুল হয়ে থাকে। আপনি খুব সুন্দর করে কিছু ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি করতে আমারও খুব ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

সাথে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই

 3 years ago 

আপনার ফুলের ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো ভাই। আমাদের মাঝে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। বিশেষ করে বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। ফুল গুলো ফটোগ্রাফি বেশ চমৎকার। ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো

 3 years ago 

আমার কাছেও এখন ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। যখনই কোন নার্সারিতে যাওয়া হয় বা কোথাও কোন ফুল দেখা যায় তখনই ফটোগ্রাফি করে নেই। তবে আজকে আপনার প্রতিটি ফুলের ফটোগ্রাফি দেখতে অসাধারণ হয়েছে। আমার কাছে সবগুলো ফুল অনেক ভালো লেগেছে। আপনি প্রতিটি ফুলের খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। প্রতিটি ফটোগ্রাফি করার পেছনে কিছু না কিছু কারণ থাকে যা আপনার পোস্ট পড়ে জানতে পারলাম। ধন্যবাদ সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য ধন্যবাদ

 3 years ago 

খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলি ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আবারো অনেক সুন্দর ফুলের ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হব।

 3 years ago 

আপনার এই পোষ্টের মাধ্যমে সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি দেখতে পারলাম আপনার এই ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে অসাধারণ লেগেছে। আসলে কিছু কিছু ফটোগ্রাফি আছে যে ফটোগ্রাফি গুলো দেখলে মন ভালো হয়ে যায় আপনার এই ফটোগ্রাফি গুলো ঠিক তেমন। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও। অসংখ্য ধন্যবাদ জানাই

 3 years ago 

আপনি খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন যা দেখে আমি তো একেবারেই মুগ্ধ আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনার ফটোগ্রাফি গুলো। এরকম ফুলের মধ্যে সত্যি অন্যরকম একটা সৌন্দর্যতা লুকিয়ে থাকে যার কারণে আরো বেশি আকর্ষণীয় লাগে। আমার কাছে আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি ভালো লেগেছে। বর্ণনা সহকারে শেয়ার করেছেন দেখে একটু বেশি ভালো লেগেছে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনি অনেক ধরনের ফুলের ফটোগ্রাফি করেছেন। আমার কাছে ফটোগ্রাফি পোস্ট ভীষণ ভালো লাগে।বিশেষ করে ফুলের ফটোগ্রাফি একটু বেশি ভালোবাসি আমি।আমার কাছে আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি ভালো লেগেছে, কোনটা রেখে কোনটা দেখব ভেবে পাচ্ছিনা। ‌বর্ণনা সহকারে শেয়ার করেছেন দেখি একটু বেশি ভালো লেগেছে এবং খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে।

 3 years ago 

অনেক খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60990.63
ETH 1575.34
USDT 1.00
SBD 0.47