আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বিবাহের পর বউয়ের সাথে ঈদ শপিং করার বিশেষ এক মুহূর্ত উপস্থাপন করার জন্য। তাই চলুন দেরি না করে এখনই বিস্তারিত আলোচনা শুরু করা যাক।
'আমার বাংলা ব্লগ' কোয়ালিটি সম্পন্ন পোস্ট |
এটা গাংনী বাজার। আপনার আমার অতি সুপরিচিত একটি স্থান যা বাংলাদেশের মানচিত্রে খোঁজ করলে পাওয়া যায় গাংনী উপজেলা। মেহেরপুর জেলার অন্তর্গত গাংনী থানা। এই থানা অতি ছোট্ট একটি শহর। তবে এখানে বেশ অনেক দোকানপাট রয়েছে যেখানে ঈদ শপিং এর জন্য উপযুক্ত একটি স্থান। তাই এই থানার অন্তর্গত বিভিন্ন গ্রামের মানুষ ঈদ আসার পূর্বে কেনাকাটা করতে গাংনী-বাজের দিকে ছুটে আসে। বিয়ের পর ঈদ শপিং এর জন্য বউয়ের সাথে ছুটে গেছিলাম আমাদের ছোট্ট এই গাংনী বাজারের দিকে। রমজান মাস, অতি তাপদাহ চলছিল তখন। সবকিছু উপেক্ষা করে প্রিয় মানুষটির সাথে ছুটে গেছিলাম এই বাজারে কিছু কেনাকাটা করার জন্য। বিভিন্ন কিছু কেনাকাটা ছিল উদ্দেশ্য তার মধ্যে কসমেটিক সামগ্রী অন্যতম। কসমেটিক সামগ্রী কেনার জন্য তার সুপরিচিত একটি দোকানে উঠলাম। যার পথে অনেক কসমেটিক সামগ্রীর দোকান দেখতে পারলাম বিভিন্ন দোকানগুলোতে, যা পূর্বে কখনো কেনার প্রয়োজন বোধ করে নিয়ে এবং আসিনি আমি। তবে আজ প্রিয় মানুষটির জন্য অনেক দোকানের সাথে পরিচিত হতে চলেছি, অনেক ভালো লাগলো এই মুহূর্তে। দোকানে প্রবেশ করার পূর্বে সামনে ঝুলে থাকা এই কৃত্রিম ফুল গুলো দেখে আমি মুগ্ধ হয়েছিলাম এবং ফটোগ্রাফি করতে উৎসাহিত হয়েছিলাম।



Photography device: Infinix hot 11s
Location
কসমেটিকসের ঘরে ঢুকে পোরা দেখলাম অনেক প্রকার জিনিস এই দোকানের মধ্যে পাওয়া যায়। কিছুক্ষণ পর আমার পরিবার 'সিমরান' দোকানদারের সাথে হয় পরিচিত করে দিল,সে নাকি তাদের ফুফাতো ভাই। আমার শশুর তাকে দেখে তো অনেক গল্প শুরু করে দিল। এদিকে আমার পরিবার তার প্রয়োজনমতো জিনিস বের করতে থাকো এবং দাম দর করতে থাকে। আমি কসমেটিক্সের দোকানগুলো চারিপাশ ঘুরে ঘুরে দেখতে থাকি কত জিনিস এই দোকানের মধ্যে রয়েছে। কসমেটিকসের দোকানে যে এত কিছু থাকে তা আমার পূর্বে ধারণাই ছিল না। হয়তো বিয়ের পর বউয়ের সাথে কেনাকাটা করতে এসে দেখতে পারলাম। হয়তো অনেক কসমেটিকসের দোকানের পাশ দিয়ে চলাচল করি কিন্তু কখনো ভালোভাবে তাকিয়ে দেখা হয় না আর কোনদিন যে কেনাকাটা করেছি তাও নয়। যার জন্য ধারণা ছিল না আমার। সে সেখান থেকে তার একটি ঘারে ঝুলিয়ে রাখা ভেনটি ব্যাগ না কি বলে জানি সেই কিনলো।



Photography device: Infinix hot 11s
Location
এরপর আসলাম বউ এর জন্য চুড়ি কিনতে। কিন্তু এখানে তেমন ভালোমতো চুড়ি দেখা গেল না। চোখের কি জানি নিলো।আর আমি চেয়ে চেয়ে দেখলাম এত কিছু ব্যবহার করতে হয় মেয়েদের। এদিকে পকেটের টাকা যেন ফাঁকা হতে থাকলো ধীরে ধীরে।



Photography device: Infinix hot 11s
Location
এরপর পেয়ে গেলাম বিভিন্ন রকমের চুরি। সে বলল শুধু কয়েক দিন সাজুগুজু করার জন্য ব্যবহার করব। কারণ এ জাতীয় চুড়িগুলো সব সময় তো পরা যায় না। যাইহোক তার এত কিছু আমার শোনার সময় ছিল না। আমি শুধু আমার কাজে ব্যস্ত ছিলাম। আর প্রয়োজনের সময় তার টাকা দিয়েছিলাম। সে তার প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পেরে অনেক খুশি হয়েছিল। এভাবে আনন্দঘন একটা মুহূর্ত অতিবাহিত হয়েছিল আমাদের।




Photography device: Infinix hot 11s
Location
💌আমার পরিচয়💌
| আমি মোঃ নাজিদুল ইসলাম (সুমন)। বাংলা মাস্টার্স ফার্স্ট ক্লাস মেহেরপুর গভমেন্ট কলেজ। আমার বাসা গাংনী-মেহেরপুর। মড়কা বাজার, গাংনী,মেহেরপুর এ গ্রীনরেইন ল্যাবরেটরি স্কুল নামক প্রি-ক্যাডেট স্কুলের সহকারি শিক্ষক । ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি মেরামত ও সৌর প্যানেল নিয়ে রিসার্চ করতে পছন্দ করি। প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি করা আমার সবচেয়ে বড় ভালোলাগা। দীর্ঘদিনের আমি পাঙ্গাস মাছ চাষী এবং বিরহের কবিতা লেখতে খুবই ভালোবাসি। |
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

| পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ। |

ভাবিকে নিয়ে ইদের শপিং করেছেন আপনাদের বাড়ির নিকট গাংনী বাজার থেকে ।অর্থাৎ গাংনী উপজেলা।আগে যেসকল জিনিস কেনার প্রয়োজন ছিলনা,কিন্তু এখন কিনতে গিয়ে অনেক দোকানের সাথে পরিচিত হতে হচ্ছে।এটা হওয়ারই কথা ছেলেদের এবং মেয়েদের আলাদা প্রয়োজনীয় জিনিস।সব মিলিয়ে ভাবিকে নিয়ে বেশ সুন্দর সময় উপভোগ করেছেন।ধন্যবাদ শেয়ার করার জন্য সুন্দর পোস্টটি।আপনার পোস্টটি পড়ে ভালো লেগেছে।
উনার জন্য অনেক নতুন কিছু জানতে পেরেছি
আপনারা তো দেখছি অনেক কিছুই কেনাকাটা করে ফেলেছেন। আর ভাবি তো দেখছি অনেক কিছুই কিনিছে আপনার পোস্ট পড়ে যা বুঝলাম। আপনি এবং ভাবি দুজনে মিলে বেশ ভালোই মুহূর্ত অতিবাহিত করেছিলেন তাহলে। অনেক রংবেরঙের চুড়ি জিনিসপত্র দেখে ভালো লাগলো। সবার মাঝে এই বিষয়টি ভাগ করে নিয়েছেন দেখে ভীষণ ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য।
তার লাগবে তাই তো কিনতে হয়েছে আপু
ভাইয়া ভাবিকে নিয়ে অনেক কিছু কেনাকাটা করেছেন আমাদের গ্রামেরই পাশে গাংনী বাজার থেকে।বিয়ের পর বউয়ের সাথে ঈদ শপিং ভাইয়া আপনি দেখছি ঈদ ভাবীর জন্য । ভাবির জন্য কসমেটিকের জিনিস কিনেছেন দেখে অনেক ভালো লাগলো আমিও কিনে দিয়েছি আপনার ভাবীর জন্য অল্প কিছু। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
অল্প কিনে দিলে কিন্তু মন ভরবে না এরা মেয়ে মানুষ
বিয়ের পর ভাবিকে নিয়ে দেখছি শপিং করতে গিয়ে বেশ ভালোই মুহূর্ত কাটিয়েছেন। ভাবিতো বিভিন্ন রকমের জিনিস কিনতেই লাগলো। আর আপনার কাছে মনে হল আপনার পকেটের টাকা যেন শেষ হতে লাগছে হা হা হা। আসলে মেয়েরা অনেক কিছুই ব্যবহার করে তাদের জিনিসপত্র কেনাই লাগে। আপনাদের দুজনের শপিং করার মুহূর্তটা বেশ ভালোই কেটেছে দেখে বুঝতে পারলাম। অসম্ভব ভালো লাগলো পড়ে।
করা যায় ভাই এদিকে লক্ষ্য রাখতেই হবে