বিভিন্ন প্রকার ফুলের ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - শুক্রবার

পহেলা বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ
১৪ এপ্রিল, ২০২২ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম



আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম




হ্যালো বন্ধুরা,

পবিত্র জুম্মা মোবারক! আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাই-বোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি ফুলের ফটোগ্রাফি পোস্ট। আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের মাঝে ফুলের ফটোগ্রাফি নিয়ে। বিভিন্ন প্রকার ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরবো এবং বিস্তারিত আলোচনা করবো এই পোস্টে।


'আমার বাংলা ব্লগ'
কোয়ালিটি সম্পন্ন পোস্ট


ফটোগ্রাফি সমূহ:



ফুল ভালোবাসে না এমন মানুষ দুনিয়াতে নেই বললেই চলে, আর যেখানেই ফুল দেখতে পাওয়া যায় সেখানে মানুষের চোখ আগে যায়। আর আমাদের মত ব্লগাররা অবশ্যই ফুল দেখলেই ফটোগ্রাফি করবে এটা স্বাভাবিক। যাইহোক আজ আমি আপনাদের মাঝে এই সমস্ত ফুলের ফটোগ্রাফি গুলো নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা অনেকেই জানেন যে আমার সবচেয়ে ভালো লাগা এবং প্রিয় ফুল সাদা জবা ফুল। তাই প্রথমে সাদা জবাব ফুলের ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমার এই প্রিয় ফুলের ফটোগ্রাফি গুলো। সাদা জবা ফুলের ফটোগ্রাফির মধ্যে আমি যেন সাদা কবুতরের অনুভূতি খুঁজে পাই। কারণ সাদা কবুতর পুষতে আমার খুব ভালোবাসি। তবে অনেকদিন সাদা কবুতর পোষা হয়। না। কিছুদিন আগে শ্বশুরবাড়িতে সাদা কবুতর দেখে আমি যেন আমার সে অতীত স্মৃতিগুলো খুজে পেয়েছিলাম। তাই সেই চিন্তাধারা মাথায় রেখে আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সাদা ফুলের ফটোগ্রাফি গুলো নিয়ে। আমি এই সাদা জবা ফুলের ফটোগ্রাফি গুলো করেছিলাম আমাদের পার্শ্ববর্তী একটি নার্সারি থেকে। যেখানে অনেক প্রকার ফুল গাছ রয়েছে এবং ফুটে রয়েছে অসংখ্য বিভিন্ন কালারের ফুল। তবে এই ফটোগ্রাফির মুহূর্তে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল সাদা জবা ফুলের বুকে বসে থাকা প্রজাপতি দেখে। তাই চেষ্টা করছিলাম তাৎক্ষণিকভাবে আপনাদের মাঝে ফটোগ্রাফি করে উপস্থিত করবো বলে।

IMG_20220823_131147_037.jpg

IMG_20220822_154728_406.jpg

Camera device: Infinix hot 11s
Location



নার্সারিতে ফুটে থাকা অন্যান্য ফুল গুলোর মধ্যে এই সাদা ফুল যেন মাথা খাড়া করে সবাইকে আকর্ষণ করেছিল। আমি খুব চেষ্টা করছিলাম এভাবে ফটোগ্রাফি করবো কিন্তু মোবাইলের সমস্যার কারণে ঠিকভাবে ফটোগ্রাফি যেন করতে পারছিলাম না তাই বিরক্ত বোধ করছিলাম। সবুজের বুকে সাদা ফুল ফুটে থাকার দৃশ্য দেখতে আমার খুবই ভালো লাগে এবং তার মাঝে যেন অন্যরকম একটি ভালো লাগা আমি খুজে পাই। আপনারা চাইলে সাদা ফুলের ফটোগ্রাফি করবেন দেখবেন সাদা ফুলের ফটো উঠানোর মুহূর্তে অনেক ভালো লাগবে। অবশ্য এই জাতীয় ফুল গুলো আমারও ইচ্ছে ছিল নিজের বাসায় লাগাবো কিন্তু তেমন একটা পরিবেশ তৈরি করতে না পারায় কেনা হয়নি। তাই ফটোগ্রাফি দেখে এই ফুলগুলোকে আমি আজও মিস করি।

IMG_20220823_132740_675.jpg

IMG_20220823_133224_832.jpg

Camera device: Infinix hot 11s
Location



এ পর্যায়ে আপনারা লক্ষ্য করছেন হলুদ রংয়ের ফুল। অবশ্যই এ রঙের ফুল গুলো বেগুনি কালার হয়ে থাকে। তবে এ পর্যায়ে ফুলগুলো বিভিন্ন প্রকার হয়ে থাকে। তাই সব প্রকার ফুল গুলো দেখতে বেশি ভালো লাগে। অনেকে বলে থাকে এই ফুলগুলো কলমি শাকের ফুলের জাত। আবার ঢোল কলোনি ফুলগুলো দেখতে এমন। এছাড়াও নার্সারিতে এই জাতীয় ফুলের চার-পাঁচটা রকম ভেরিয়েন্ট পেয়েছিলাম। যাইহোক চমৎকার একটি ফুল পাশাপাশি আরো অনেক সবুজ ফুল লক্ষণীয় ছিল নার্সারিতে।

IMG_20220823_132435_401.jpg

IMG_20220823_132453_335.jpg

Camera device: Infinix hot 11s
Location



এখানে আমি বিভিন্ন প্রকার ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থিত করছি যা কোন নাম সঠিকভাবে আমার স্মরণে নেই। তবে যে ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফুল কিন্তু অসাধারণ। আর আমিও প্রচন্ড রোদ গরমের মাঝ থেকে চেষ্টা করছিলাম আপনাদের জন্য এই ফটোগ্রাফি গুলো সুন্দর ভাবে উঠিয়ে আপনাদের মাঝে তুলে ধরব বলে। হয়তো দীর্ঘদিন আগে ফুল তবুও যেন ফুলগুলো সেদিনের কথা স্মরণ করে দিচ্ছি এবং সুন্দর মুহূর্তের কথা স্মরণ করে দিচ্ছে। যাই হোক সেই মুহূর্তের কথায় না গেলাম, তবে এ ফুলের ফটোগ্রাফি কিন্তু আমাকে মনমুগ্ধ করেছিল তাই সে ভালো লাগাটা আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য এবং আপনাদের সাথে উপভোগ করার জন্য উপস্থিত হয়েছিলাম এই ফটোগ্রাফি গুলো নিয়ে। আশা করি এভাবে আপনারা আমার ব্লগের পাশে থাকবেন এবং নিত্য নতুন ফুলের ফটোগ্রাফি গুলো উপভোগ করবেন এবং চেষ্টা করব এভাবে আরো অনেক ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য।

IMG_20220822_144113_316.jpg

IMG_20220823_131027_240.jpg

IMG_20220823_133127_959.jpg

IMG_20220823_132703_150.jpg

Camera device: Infinix hot 11s
Location

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png

💌আমার পরিচয়💌


আমি মোঃ নাজিদুল ইসলাম (সুমন)। বাংলা মাস্টার্স ফার্স্ট ক্লাস মেহেরপুর গভমেন্ট কলেজ। আমার বাসা গাংনী-মেহেরপুর। মড়কা বাজার, গাংনী,মেহেরপুর এ গ্রীনরেইন ল্যাবরেটরি স্কুল নামক ক্যাডেট মুখি স্কুলের সহকারি ইংরেজি শিক্ষক। ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি মেরামত ও সৌর প্যানেল নিয়ে রিসার্চ করতে পছন্দ করি। ফুলের ফটোগ্রাফি করা আমার সবচেয়ে বড় ভালোলাগা। দীর্ঘদিনের আমি পুকুর পাড়ে সবজি চাষ সহ পাঙ্গাস মাছ চাষী এবং বিরহের কবিতা লেখতে খুবই ভালোবাসি।




পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন ফুলের পোস্ট, ততক্ষণ ভালো থাকুন সকলে। আল্লাহ হাফেজ।

Sort:  
 3 years ago 

বিভিন্ন প্রকার ফুলের ফটোগ্রাফি নিয়ে অ্যালবামটি চমৎকার লাগছে ভাইয়া।ফুল গুলো ফটোগ্রাফি তে এতো সুন্দর লাগছে না জানি সামনে থেকে আরও কতো সুন্দর ছিল।আপনার ফটোগ্রাফির হাত বেশ ভালো।ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার ভালো লেগেছে যেন খুশি হলাম

 3 years ago 

সাদা জবা ফুল আমার ভীষণ ভালো লাগে। যে কোন সাদা ফুলের প্রতি আমার একটা অন্যরকম ভালোলাগা কাজ করে। আপনার ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারন লাগতেছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

আমারও খুব প্রিয়

 3 years ago 
অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি এবার আপনার মাধ্যমে দেখতে পেলাম ভাই। আসলে ফুলকে ভালবাসে না এমন লোক কমই আছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই

 3 years ago 

অপরূপ সৌন্দর্যময় ফুলের ফটোগ্রাফি করেছেন। ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম।ফুল আমার খুবই প্রিয়, তাই ফটোগ্রাফি গুলো অনেক বেশি ভালো লেগেছে।

 3 years ago 

খুব ভালো লাগলো আপনার মন্তব্য

 3 years ago 

বিভিন্ন ফুলের খুব দারুণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আমাদের মাঝে। ফুলের ফটোগ্রাফি দেখতে আমার ভীষণ ভালো লাগে ভাই। আমি নিজেও যে কোন কোথাও গেলে ফুলের ফটোগ্রাফি করে থাকি। আগামীতে আরও সুন্দর ফটোগ্রাফি দেখতে পারবো আশা করি।

 3 years ago 

ধন্যবাদ ভাই সাবলিল ভাষায় মন্তব্য করার জন্য

 3 years ago 

আপনার সুন্দর অনেকগুলো ফুলের ফটোগ্রাফি দেখে অনেক ভাল লেগেছে। আপনি ঠিক বলছেন ভাইয়া সাদা কবুতর আমারো অনেক ভালো লাগে। তবে শ্বশুর বাড়িতে সাদা কবুতর দেখে আপনি আপনার অতীতের অনুভূতি গুলো ফিরে পেয়েছেন জেনে অনেক ভালো লেগেছে।আপনার আজকের শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

সুন্দরবন মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

অনেক সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি আমাদের মাঝে। ফুল এমনিতেই আমার কাছে অনেক ভালো লাগে। সাদা জবা ফুলটি খুবই চমৎকার ভাবে তুলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য। ‌

 3 years ago 

অনেক খুশি হয়েছি আপু আপনার মন্তব্য পড়ে

 3 years ago 

বিভিন্ন ধরনের ফুল দিয়ে বেশ সুন্দর একটি পোস্ট করেছেন। ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে এবং বর্ণনা দিয়েছে অনেক সুন্দর। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর ফটোগ্রাফি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

ফুলগুলো অনেক সুন্দর ছিল তাই শেয়ার করেছি

 3 years ago 

বিভিন্ন প্রকার ফুলের ফটোগ্রাফি নিয়ে আপনি খুবই চমৎকার একটি অ্যালবাম আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে যাচ্ছেন এর আগেও আপনার ফটোগ্রাফি দেখেছিলাম। সুন্দর এই ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

এই জাতীয় ভিন্ন ভিন্ন ফুলের ফটোগ্রাফি প্রকাশ করতে ভালো লাগে

 3 years ago 

ভাইয়া আপনার করা ফুলের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। আমার কাছে সবগুলো ফটোগ্রাফি ভাল লেগেছে। আপনি বিবরন তুলে ধরেছেন এজন্য আরো বেশি ভাল লাগলো। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 3 years ago 

আশা করি পরবর্তীতে আরো অনেক ফটোগ্রাফি উপস্থাপন করব

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64311.55
ETH 1880.56
USDT 1.00
SBD 0.38