বিভিন্ন প্রকার গাঁদা ফুলের ফটোগ্রাফি
আজ - শুক্রবার
হ্যালো বন্ধুরা,
পবিত্র জুম্মা মোবারক! আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাই-বোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি ফুলের ফটোগ্রাফি পোস্ট। আজ আমি আপনাদের মাঝে নার্সারি থেকে গাঁদা ফুলের ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি এই ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের অনেক ভালো লাগবে এবং বিস্তারিত তথ্য পড়ে অনেক কিছু জানতে পারবেন।
আমরা জানি শীতকালে আমাদের দেশে বিভিন্ন স্থান জুড়ে অনেক প্রকার ফুল গাছ লক্ষ্য করা যায়। যে সমস্ত ফুল গাছগুলো আমরা শীতকালে লক্ষ্য করি তার মধ্যে গাঁদা ফুলের দৃশ্য সবচেয়ে বেশি। বিদেশি বিভিন্ন প্রকার গাঁদা ফুল আমাদের দেশে চাষ করা হয়ে থাকে শীতের সময়। এমন কিছু গাঁদা ফুল রয়েছে যেগুলোর নাম আমাদের জানা নেই। তবে সে সমস্ত গাঁদা ফুলগুলো আমাদের চারিপাশের সৌন্দর্য বৃদ্ধি করে। আর সেই সুন্দর জমে আছে আপনাদের মাঝে উপস্থাপন করেছি অসংখ্য গাঁদা ফুলের ফটোগ্রাফি নিয়ে। অনেকে এই গাঁদা ফুল গুলোকে রক্ত গাধা ফুল বলে থাকে। এই ফুলগুলো দেখতে একটু ছোট হলেও এর সৌন্দর্য অনেক বেশি। আমি নার্সারি থেকে যখন প্রথম এই গাঁদা ফুলের ফটোগ্রাফি করছিলাম তখন কিছুটা অভাব বোধ করেছিলাম এই জন্য যে রক্ত গাঁদা ফুল আমি বড় গাছ দেখেছি কিন্তু এতটুকু ছোট ছোট গাছে এত সুন্দর রক্ত গাঁদা ধরবে তা কখনো জানা ছিল না। নিজের বাসভবন বা প্রতিষ্ঠান সুন্দর করে সাজানোর জন্য এই ফুল গুলো খুবই উপযুক্ত। এই ফুলের সৌন্দর্য এতটাই বেশি যে অনেক দূর থেকে দেখতে বেশ ভালো লাগে। পাশাপাশি তার ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে।
Camera device: Infinix hot 11s
Location
আজ আমি আপনাদের মাঝে ফুলের ডালি নিয়ে উপস্থিত হয়েছে বললেই চলে। কারণ নার্সারিতে গেলে বিভিন্ন প্রকার ফুলের দেখা যায়। আর সবচেয়ে বেশি ভালোলাগা বিভিন্ন প্রকার ফুলের গাছগুলো বিভিন্ন সাইজের ছোট বড় হয়ে থাকে, তাই ফুলগুলো ছোট বড় হয়ে থাকে আর ইচ্ছেমতো ফটোগ্রাফি করা যায়। যেকোনো ব্যক্তি হঠাৎ নার্সারিতে যেয়ে যদি বিভিন্ন প্রকার ফুলের গাছে ফুল ধরে থাকা দেখে তাহলে খুবই আশ্চর্য বোধ করবে এবং মন চাইবে ফুলের মধ্যে নিজেকে অনেকক্ষণ হারিয়ে রাখি। আর সাথে যদি থাকে একটা সুন্দর ফটোগ্রাফি করা মোবাইল বা ক্যামেরা তাহলে তো মন চাইবে না সেখান থেকে উঠে আসছে। ঠিক এমন একটা অনুভূতি আমারও হয়েছিল ইচ্ছেমতো ফটোগ্রাফি করছিলাম এই ফুলগুলোর, যার জন্য আপনাদের মাঝে অনেকগুলো ফুল উপস্থাপন করতে পারছি।
Camera device: Infinix hot 11s
Location
আপনি যখন কোন ফুলের বনে অর্থাৎ নার্সারি বা পার্কের ফুল ফটোগ্রাফি করে বেড়াবেন, অবশ্যই সেখানে মন চাইবে মনের মত সেলফি উঠার জন্য। তবে সেলফি গুলো যখন নিজের মনের মত হবে না তখন সত্যি একটু হতাশ হবেন। এমন একটা পর্যায়ে আমাকে পড়তে হয়েছিল। আমি অনেকবার চেষ্টা করছিলাম মনের মত কিছু সেলফি উঠানোর জন্য ফুলের বন থেকে কিন্তু কিছুতেই যেন হচ্ছিল না। অন্যান্য সময় খুব সুন্দর সুন্দর সেলফি হয়ে থাকে কিন্তু তখন যে কেন হচ্ছিল না নিজেও বুঝতে পারছিলাম না। অবশ্য একটা কথা আছে, 'ভালো লাগার মধ্যে যদি একটু খারাপ লাগা না থাকে তাহলে বুঝবো কি করে ভালোলাগার অনুভূতি' এই কথাটা মনে করেই আমি সেলফি উঠার চেষ্টা করছিলাম কারণ তখন প্রচন্ড রোদ ছিল।
Camera device: Infinix hot 11s
Location
নার্সারির এই থানাগুলোতে লক্ষ্য করলাম হলুদ আর কমলা রঙের গাঁদা ফুলের অনেক চারা যে সমস্ত গাছগুলোতে ফুল ফুটে গেছে। আমি নার্সারীর কর্মীদের কাছে জানতে চেয়েছিলাম বড় ফুলের পাশাপাশি ছোট ফুলের চারা কেন। তারা উত্তর দিয়েছিল, অসংখ্য ফুলের চারা রোপন করা হয়েছিল তার মধ্য থেকে যে সমস্ত জায়গাগুলোতে ফুল গাছ বিক্রয় করা হয়ে গেছে সেখানে পুনরায় চারা দেওয়া হয়েছে। আর যেগুলো বিক্রয় হয়নি সেগুলো ফুল ফুটে গেছে। অবশ্য ফুল ফোটা চারা আপনাদের মত অসংখ্য মানুষ এসে নিয়ে যায়। তবে নার্সারিতে অনেক বড় তাই জায়গায় জায়গায় অনেক ফুল গাছ ফুল ফোটা অবস্থায় রয়ে গেছে। অবশ্য এ সমস্ত কথাগুলো শোনার পরে নতুন অভিজ্ঞতা অর্জন হল। আরেকটি প্রশ্ন করেছিলাম 'ফুল গাছের চারা দেওয়ার কত দিনের মধ্যে সেই স্থান থেকে চারা তুলে ফেলে আবার পুনরায় চারা দেয়া হয়? উত্তর পেয়েছিলাম বিশেষ করে শীতকালীন ফুলের চারা ১৫ থেকে ২০ দিনের মধ্যেই তুলে ফেলা হয়। শীতের ফুলের চারা বেচাকেনা শুরু হওয়ার মুহূর্তটা যেন আশ্বিন কার্তিক মাস থেকেই শুরু হয়ে যায়। কারণ এই মুহূর্তে জায়গা ঠিক করে ফুলের চারা দেয়া শুরু হয়ে যায় আর বাইরে থেকে মানুষ এসে চারার বায়না দিয়ে যায়। এক থেকে পাঁচ হাজার চারা পর্যন্ত অনেক প্রতিষ্ঠান কিনে থাকে। সত্যি শুধু ফুলের ফটোগ্রাফি নয়, অনেক তথ্য খুঁজে পেয়েছিলাম এখান থেকে । আর তার মধ্য থেকে কিছু অংশ আপনাদের মাঝে প্রকাশ করতে পারলাম এই পোস্টে।
Camera device: Infinix hot 11s
Location
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
| পুনরায় কথা হবে পরবর্তী কোন ফুলের পোস্ট, ততক্ষণ ভালো থাকুন সকলে। আল্লাহ হাফেজ। |
|---|
গাঁদা ফুলের চারা লাগানোর মাত্র ১৫-২০ দিনের মধ্যে এত সুন্দর ফুল ফোটে জানা ছিল না তো। তাছাড়া রক্ত গাঁদা ফুল খুব কম দেখা যায়। হলুদ গাঁদা ফুল টাই বেশি দেখা যায়। রক্ত গাঁদা ফুলের গাছগুলো খুব চমৎকার লাগছে দেখতে। আসলেই আপনি আজকে গাঁদা ফুলের ডালি নিয়ে এসেছেন এবং বিভিন্ন কিছু শেয়ার করেছেন যা আগে জানা ছিল না। আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।
শীতকালীন গাছ বলে কথা
ওয়াও আপনি তো দেখি গাদাঁ ফুলের অনেক ছবি শেয়ার করেছেন ৷ একসাথে এতো গুলো গাদাঁ ফুলের ফটোগ্রাফ দেখে মনটা ভরে গেলো ৷ অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ৷
হ্যাঁ ফুলের ফটোগ্রাফি দেখলে এমনিতেই মন ভরে যায়
মাঝে মাঝে বিভিন্ন নার্সারিতে যাই ফটোগ্রাফি করার জন্য। তখন বিভিন্ন জাতের গাঁদা ফুল দেখতে পাই। আর সেই রকম কিছু গাঁদা ফুল আজকে আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পেলাম। অনেক ধন্যবাদ ভাই আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।
ঠিক বলেছেন নার্সারিতে গেলে বিভিন্ন প্রকার ফুল দেখা যায়
শীতকালে বিভিন্ন প্রকারের ফুল দেখতে পাওয়া যায়। আর এর মাঝে গাঁদা ফুল অন্যতম। আমার কাছে ভীষণ ভালো লাগে। আর বিভিন্ন রকমের গাঁদা ফুল দেখতে সুন্দর হয়। আমিতো মাঝে মাঝে নার্সারি থেকে এই গাছগুলো কিনি। শীতের সময় এই গাঁদা ফুলগুলো ফুটে থাকতে দেখলে অনেক ভালো লাগে। ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে।
আপনার মন্তব্য পড়ে খুবই ভালো লাগলো।
সত্যি ভাইয়া শীতকাল মানে ফুলের সমারোহ। আসলে শীতকালে বিভিন্ন ধরনের ফুল দেখা যায়। তবে যত ধরনের ফুল দেখা যাক না কেনো গাদা ফুল তার মধ্যে অন্যতম। আপনি নার্সারিতে গিয়ে অসাধারণ গাদা ফুলের ফটোগ্রাফি করেছেন, বিশেষ করে রক্ত গাঁদাফুল গুলো। সত্যি ভাইয়া ছোট ছোট গাছে অনেক ফুল ধরেছে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।
রক্ত গাঁদা ফুল অনেক সুন্দর
বাহ আপনি অনেক সুন্দর কিছু গাঁদা ফুলের ফটোগ্রাফি করেছেন। আমার কাছে খুবই ভালো লাগে গাধা ফুল দেখতে ।আমি অনেক ভালোবাসি তাই মাঝে মাঝে করি আপনার ফটো গুলো ভালো লেগেছে।
এত সুন্দর প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ
নার্সারিতে গিয়ে খুব সুন্দর গাঁদা ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। গাঁদা ফুল আমার কাছে এমনিতেই খুবই ভালো লাগে। আজ আপনার ফটোগ্রাফি গুলো দেখে ভরে গেল। ধন্যবাদ আপনাকে, এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
হ্যাঁ গাঁদা ফুলের এত সুন্দর দৃশ্য সবারই ভালো লাগে
বিভিন্ন রকমের গাঁদা ফুলের ফটোগ্রাফি একসাথে দেখে আমি তো একেবারেই মুগ্ধ। আসলে গাঁদা ফুল আমাদের সবারই খুবই পছন্দের। গাঁদা ফুলের ঘ্রাণে মনটা একেবারে ভরে যায়। আপনি দেখছি বেশ ভালই মুহূর্ত অতিবাহিত করেছেন। এবং খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফিও করেছেন। বর্ণনা সহকারে শেয়ার করেছেন দেখে একটু বেশি ভালো লাগলো।
ঠিক বলেছেন সুন্দর একটা মুহূর্ত ছিল
ভাইয়া আপনি বিভিন্ন রকম গাঁদা ফুল দিয়ে অসাধারণ একটি ব্লগ সাজিয়েছেন। সারি সারি এরকম গাঁদা ফুল দেখতে খুবই ভালো লাগে। তাছাড়া লাল রঙ্গের গাধা ফুল দেখতে অনেক সুন্দর লাগে। ধন্যবাদ ভাইয়া।
অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য
আমার খুব পছন্দের ফুলের মধ্যে গাঁদা ফুল অন্যতম। আপনি খুবই সুন্দর গাঁদা ফুলের ফটোগ্রাফি করেছেন বিভিন্ন জাতের। যেগুলোর ভিন্ন ভিন্ন কালার। একসাথে এতগুলো গাঁদা ফুলের ফটোগ্রাফি দেখে তো আমি চোখ ফেরাতে পারছি না একেবারে ফুলের মাঝেই হারিয়ে গিয়েছিলাম। ফটোগ্রাফি করেছেন দেখে খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে বেশ ভালোই লাগলো দেখে।
এত সুন্দর করার জন্য অসংখ্য ধন্যবাদ।