জীবনটা সংগ্রামী

in আমার বাংলা ব্লগ9 hours ago

আজ - শুক্রবার

২৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম



আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সকলকে জানাই স্বাগতম


IMG_20260526_195903299_BURST0002.jpg


হ্যালো বন্ধুরা

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। দীর্ঘদিন আমার বাংলা ব্লগ কমিউনিটির ব্লগ থেকে দূরে রয়েছি, মার্কেটের খারাপ অবস্থা। পাশাপাশি পারিবারিক কোনো ঝামেলার জন্য। তবে বৃষ্টিময় শুক্রবারের এই দিনে যখন বেডে শুয়ে ছিলাম এমন মুহূর্তে হঠাৎ মনে পড়ল বাংলা ব্লগের কথা। তাই কিছু লিখার জন্য উপস্থিত হলাম।

IMG_20260707_165104221_BURST0001_COVER.jpg


'আমার বাংলা ব্লগ'
কোয়ালিটি সম্পন্ন পোস্ট



ফটোগ্রাফি সমূহ:


অ্যাসেম্বলি ক্লাসের ফটোগ্রাফি

IMG_20260705_083430_628.jpg

IMG_20260621_083725_897.jpg


আমি আমার পূর্ব কিছু ব্লগ গুলোতে প্রায় লিখতাম 'দুনিয়াটা সংগ্রামের জায়গা, জীবন মানেই সংগ্রাম"। হয়তো সবাই কমবেশি বিভিন্ন সংগ্রামের মধ্য দিয়ে জীবন টিকিয়ে রেখেছি দুনিয়ার বুকে। মাঝে মাঝে স্মরণ করি কমিউনিটির কথা, মনের মধ্যে অনেক কথা জমে ওঠে। কিছু লিখব লিখব কিন্তু লিখাই হয় না বিভিন্ন ধরা বাধা এবং সময়ের স্বল্পতার জন্য। আর এভাবেই তো কেটে গেছে অনেকদিন। তাই আজকে যখন লিখতে বসলাম যেন হাজারো কথা মনের মধ্যে ঘুরপাক করছে। একটা সময় আমাদের সুন্দর একটি পরিবার ছিল বাংলা ব্লগের। কমবেশি প্রতিনিয়ত জেনারেল চ্যাট এর মাধ্যমে সবার কথা হতো এবং জানা যেত কে কেমন কোথায় আছে। সত্যিই সেই সুন্দর দিনগুলো মিস করি আমি। তবে ব্যস্ততম মুহূর্তের জন্য মিস করা অনুভূতিটাও যেন দীর্ঘদিন পার হয়ে যায়। হয়তো আগের মতো সবাইকে আর জেনারেল চ্যাটে সেভাবে তো এখন পাবো না। যাহোক এখন আমি কোন অবস্থানে কেমন আছি একটু শেয়ার করতে চলেছি।


অনুষ্ঠানের ফটোগ্রাফি

IMG_20260624_101658_973.jpg

IMG_20260611_105916_968.jpg

IMG_20260520_114049_589.jpg


ব্লগের যখন খারাপ অবস্থায় চলে আসলো বিভিন্ন দিক থেকে, তখন আমি মানসিকভাবে খুবই টেনশন এর সম্মুখীন হয়ে পড়েছিলাম। কারণ সেই মুহূর্তে চাকরিটাও ছেড়ে দিয়েছিলাম। এরপর আম্মা অসুস্থ হলো, উনি সুস্থ হতে না হতে আব্বা অসুস্থ হয়ে পড়লেন। কোনরকম তাদের অসুস্থতা কাটিয়ে উঠলাম। মাছ চাষে একটু সংকট দেখা দিয়েছিল আত্মিক দিক থেকে দুর্বল হয়ে পড়ায়। নির্ভরশীল হয়ে পড়েছিলাম ব্লগের টাকা এবং বাইন্যান্সে বেচাকেনের উপর। কিন্তু স্বল্প পুঁজিতে আর কি হয় তাই টেনশন টা বেশি ছিল। এরপর বাজারের অবস্থা যখন খুবই বিপর্যয় হল। এমন মুহূর্তে আমি আবারও স্কুলে জয়েন করে ফেললাম। এরপর সংকটকালীন মুহূর্তে আরো বেশি অনুভব করতে থাকলাম বেশি বেশি ইনকামের প্রয়োজন সংসার টিকিয়ে রাখতে। কিন্তু সংসারে যেন ফাটল ধরা শেষ হয় না। "এমন কিছু বোবা কান্না থাকে যা সবাইকে বোঝানো যায় না, নিজের কান্না অন্তর থেকে নিজেই কানতে হয়"। ঠিক এমন পথ চলা অবস্থায় আমার ব্লগের কার্যক্রম থেমে গেল, আর একটা কমিউনিটির দিকে চোখ রাখলাম। যেন হয়ে উঠলাম নতুনভাবে আরো সংগ্রামী। এরপরে স্কুলে মনোনিবেশ করলাম গভীরভাবে। পুরা দমে প্রাইভেট চালু করলাম সকাল বিকাল। মোটামুটি ভালই চলছিল। পারিবারিক বিভিন্ন সমস্যার মধ্য দিয়েও স্ত্রী সন্তানকে নিয়ে সুন্দর স্বপ্ন আশা দেখছিলাম। ২০২৫ সাল শেষ হলো, স্কুলে বেশ একটা ঝামেলা হলো আবার অর্থ সংকটে পড়ে গেলাম। সময়টা ছিল ২০২৬ সালের একদম প্রথম দিকে। স্কুল থেকে মুস্তাফিজুর কে হারালাম, কিছু মানুষের চক্রান্ত প্রাইভেটগুলো বন্ধ থাকলো। তবুও বউ সন্তানের মুখপানে তাকিয়ে নিরবে আশার পথ দেখছিলাম, দেখছিলাম নতুন নতুন স্বপ্ন।


পার্সোনালি টিউশনি ফটোগ্রাফি

IMG_20260609_154847_136.jpg

IMG_20260526_195842_297.jpg


এর মাঝখানে আবারো পারিবারিক সমস্যা সৃষ্টি হলে। পরিবার কিছুতেই আমার মনের কথা বুঝতে চায়না। পড়ে গেলাম বিভিন্ন সমস্যার সম্মুখে। একদিকে পারিবারিক বিভিন্ন কথা সামাজিক কিছু কথাবার্তা, আরেকদিকে পরিবারের বোকামি যেন আমাকে নিস্তব্ধ করে ফেলল। সবদিক থেকে থেমে গেলাম। পরিবার আমাকে ভুল বুঝে হয়তো পুলিশের শরণাপন্ন হয়েছিল। যাইহোক এর মধ্যে মোটামুটি আবারো আমার ইনকামের সোর্স বৃদ্ধি পেয়েছিল, বর্তমানতা অব্যাহত রয়েছে। সকালে প্রাইভেট ব্যাচ, এরপর স্কুল তারপর আবারো পার্সোনালি একটা প্রাইভেট এরপর আবারো আরেকটা পার্সনালি প্রাইভেট। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ চলার মত ভালো ইনকাম। কিন্তু তার মধ্যে দীর্ঘ তিন মাস নিজের সন্তান ও বউকে অনেক অনেক মিস করলাম। কিছুতেই বোঝাতে পারছিলাম না আমি তাদের ভালো চাই। আসলে আমি মানুষটা এমন কখনো কারো সাথে খারাপ আচরণ করতে পছন্দ করি না। সবদিক থেকে মিল মহব্বত রাখতে চাই। তাই যেন বেশি বেশি ঝামেলার সম্মুখীন হয়। অনেকেই বলে আল্লাহ তরফ থেকে পরীক্ষা, আবার অনেকেই বলে খারাপের মধ্যে পড়ে গেছে। তবে আমি কারো কথায় পক্ষপাতি নই। নিজ জ্ঞানে চলার চেষ্টা সবসময়। আর মনের মধ্যে কঠোর একটা চিন্তা চেতনা, সেটা হচ্ছে আমি জীবিত থাকতে এবং আমার ওয়াইফ জীবিত থাকতে আমার সন্তানকে মোউড়া করবে না। তাহলে বুঝতে পারছেন পারিবারিক পরিস্থিতি কোথায় চলে গেছিল, আর আমাকে কতটা ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছিল। আলহামদুলিল্লাহ আমার পরিবার এখন আমাকে বুঝতে শিখেছে। আমাদের দুজনার মধ্যে যথেষ্ট মিল মহব্বত বর্তমান অব্যাহত রয়েছে। তাই সুন্দর সংসার গড়ার আশা নতুন, আবার ঘর তৈরি করার জন্য জমি মাপা এবং এরপর ঘরের কার্যক্রম অব্যাহত। পূর্বের তৈরি করা ঘরটা আপাতত ছেড়ে রাখলাম। বাড়ির অপজিট পাশে আরেকটা বাড়ি তৈরি করছি, যেন পরিবারের সবার সাথে আর ভুল বোঝাবুঝি ও ঝগড়া না হয়।


ঘর নির্মাণের ফটোগ্রাফি

IMG_20260612_082056_715.jpg

IMG_20260626_162641_430.jpg

IMG_20260629_171941_884.jpg

আর এভাবেই আমার বর্তমান জীবন চলছে সেই স্টিমিটের বাজার কমে যাওয়ার পর থেকে। এক কথায় বলতে গেলে বাজার কমে যাওয়ার সময় থেকে এক প্রকার পারিবারিক সমস্যা এবং বিদ্যালয়ের সমস্যার সম্মুখীন হলাম। কথায় আছে 'বিপদ যখন আসে, চারিদিক থেকে আসে' তবে বিপদে হাল ছাড়তে নাই। কত মানুষ কত রকমের বুদ্ধি দিল। অনেকের বুদ্ধি দিয়েছে বউকে ছেড়ে দেওয়ার জন্য। এদিকে বউ আমার ভুল বুঝে বসেই ছিল। পাশাপাশি তার আত্মীয় স্বজন রাও, তোর মধ্যে আমার পরিবারের কোথাও সহ্য করা লেগেছে। এই সংকটকালীন মুহূর্ত আমি নিরবে একা একা পার করেছি। শুধু আল্লাহর কাছে দোয়া করেছি আমার বউ আমাকে যেন বুঝতে শিখে। দুঃখের বিষয়, সে আমার সাথে একা দেখা করার চেষ্টা করছে একাধিকবার কিন্তু ব্যর্থ হয়েছিল, আমিও নিরিবিলি তার সাথে একা কথা বলতে চেয়েছিলাম কিন্তু সেটাও যেন হয়ে উঠছিল না। আলহামদুলিল্লাহ, হয়তো আমার সেই দোয়া আল্লাহর কাছে কবুল করেছে। আমি মানুষটা একটু ভিন্ন ধরনের, তবে কখনো কোনো খারাপ আশা বা কাউকে ক্ষতি করব এমন চিন্তা চেতনা মনের মধ্যে নাই। বারবার কোন কিছু কাউকে বোঝাতে পারিনি বা বোঝাতেউ চাই না। যাইহোক আপনারা হয়তো আমার পরিস্থিতি কিছুটা অনুভব করতে পারলেন যেহেতু সংক্ষেপে লেখার চেষ্টা করলাম। তবে আমি আশাবাদী যেভাবে আমাদের সুন্দর মিল মহব্বত আল্লাহ করে দিয়েছেন,ইনশাল্লাহ নতুনভাবে সুন্দর সংসার গড়ে উঠবে এবং আমার ওয়াইফ আমার আনুগত্য থাকবে সারা জীবন। আরো আশাবাদী আবারো স্টিমিট প্লাটফর্মে আমরা দুজনে ফিরে আসবো এবং স্টিম প্রাইজ মানসম্মত হয়ে উঠবে একদিন। আরো আশাবাদী আমাদের বাংলা ব্লগ পরিবারটা পূর্বের মতো ফিরে আসবে।

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png


আশা করি,আমার এই পোস্টটি পড়ে আপনি অনেক বিষয় সম্পর্কে জানতে বুঝতে ও শিখতে পেরেছেন, সেই সাথে নতুন জ্ঞান অর্জন করতে পেরেছেন। পোস্টটি উপস্থাপনা কেমন ছিল এবং এ বিষয়ে আপনার অনুভূতি কেমন, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইলো।

💌আমার পরিচয়💌


আমি মোঃ নাজিদুল ইসলাম (সুমন)। বাংলা মাস্টার্স ফার্স্ট ক্লাস মেহেরপুর গভমেন্ট কলেজ। আমার বাসা গাংনী-মেহেরপুর। মড়কা বাজার, গাংনী,মেহেরপুর এ গ্রীনরেইন ল্যাবরেটরি স্কুল নামক প্রি-ক্যাডেট স্কুলের সহকারি শিক্ষক ।




পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

image.png

image.png

আমার পরিচিতিকিছু বিশেষ তথ্য
আমার নাম@sumon09🇧🇩🇧🇩
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল
ব্লগিং মোবাইলInfinix hot 11s
ক্যামেরাcamera-50mp
আমার বাসামেহেরপুর
আমার ইচ্ছেলাইফটাইম স্টিমিট এর 'আমার বাংলা ব্লগ' এ ব্লগিং করা

zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63763.70
ETH 1783.42
USDT 1.00
SBD 0.39