| আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম |
হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাই-বোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি ফুলের ফটোগ্রাফি পোস্ট। আপনারা সকলেই জানেন যে পবিত্র শুক্রবারে দিন আমি ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি কিন্তু গতকাল ইন্টারনেটের সমস্যা ছিল এবং আমাদের ওয়াইফাই লাইনে লাইন পাস ছিল না ঝড় মেঘ এর কারণে। তাই ভাবলাম আজকে আপনাদের মাঝে তুলে ফটোগ্রাফির উপস্থাপন করি। এবং ফুলের শুভেচ্ছা বার্তা পাঠায় এই সপ্তাহের জন্য। তাই বিভিন্ন প্রকার ফুলের ফটোগ্রাফি নিয়ে আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি এই সমস্ত ফুলের শুভেচ্ছা সাদরে গ্রহণ করবেন।
'আমার বাংলা ব্লগ' কোয়ালিটি সম্পন্ন পোস্ট |
আজ আমি আপনাদের মাঝে যে সমস্ত ফুলের ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হয়েছি তার মধ্যে এটা সর্বপ্রথম স্থানে দেওয়ার চেষ্টা করলাম। আমার ভাল লেগেছে যে এই ফুলের সৌন্দর্য আমাকে মুক্ত করেছিল অবশ্যই এখানে আরো সুন্দর সুন্দর ফুল থাকবে তবে আমার আজকের ফটোগ্রাফির লিস্টের এটাই যেন সবচেয়ে ভালো লেগে প্রথম স্থান অধিকার করেছে। হয়তো আপনারা আমার এই পোস্টে এই ফুলের নাম জানতে পারবেন না কারণ আমি ফুলের নাম দিতে কখনো ইচ্ছুক নই, যেহেতু সঠিক নাম জানতে হলে গুগল লেন্স এ সার্চ করতে হবে কিন্তু বর্তমান অনলাইন ব্যবস্থা বেশি উন্নত হওয়ায় খুব সহজে আপনারা গুগোল লেন্স থেকে এর নাম জেনে নিতে পারবেন। আর আমাদের এলাকায় এই ফুলের যে নামটা ব্যবহার করা হয় সেটা কিন্তু সব সময় সঠিক নয় অঞ্চলে ভেদে ভিন্নতা হতে পারে।
এই পর্যায়ে আমি আপনাদের মাঝে এনেছি মিনকা গাঁদা ফুলের ফটোগ্রাফি, যে ফুলগুলো শীতকালে বেশি লক্ষণীয় আমাদের দেশে। অবশ্যই ফুলের ফটোগ্রাফি শীতকালে করেছিলাম আমাদের বিদ্যালয়ে যখন ফুল গাছ লাগিয়েছিলাম সেই থেকে।
এই ফুলটা আমাদের এলাকায় গেট ফুল নামে পরিচিত আবার কেউ বলে থাকে কাগজফুল। যে যাই বলুক না কেন ফুলটা দেখতে বেশ সুন্দর এবং অনেক বড় বড় কাটা হয়ে থাকে এই গাছে। কেউ যদি এ ফুল নিচের বাড়িতে লাগান তাহলে অবশ্যই গাছে কাঁটা আছে সেই বিষয়ে ধারণা নিয়েই লাগাবেন।
এবার আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি অসাধারণ একটি ডালিয়া ফুলের ফটোগ্রাফি নিয়ে। আমরা সকলেই জানি ডালিয়া ফুল বিভিন্ন রকম হয়ে থাকে। আর বিভিন্ন রকমের ডালে ফুলের মধ্যে এটা যেন চমৎকার একটি ডালিয়া। যে ফুলের সৌন্দর্য মুগ্ধ করে সকলকে।

এটা নিজের পুকুর থেকে তোলা চাল কুমড়ার ফুলের ফটোগ্রাফি। ফুলের বুকে বিশেষ ভাবে লক্ষ্যনীয় বিষয় একটি কালো ভ্রমর লেগে রয়েছে। আর এই মুহূর্তে ফটোগ্রাফি করতে যেন আমার খুব ভালো লেগেছিল তাই ফটোগ্রাফিটা করেছিলাম এবং আপনাদের মাঝে তুলে ধরলাম।
আমাদের এদিকে পুকুর পারে অনেক খেড় হয়ে থাকে। যা দিয়ে বাড়ুন বান্দা হয়। তবে এই ফুলগুলো দেখতে বেশি ভালো লাগে একসাথে অনেকগুলো উঠিয়ে একসাথে হাতে ধরে ফটো ওঠাতে যেন বেশ ভালো লেগেছিল আমার।
এখানে আমাদের শ্রদ্ধেয় বড় বোনের সাথে ফুলের চারা কিনতে গিয়েছিলাম একটি নার্সারিতে, সেখানে যেয়ে দেখেছিলাম অনেকগুলা কচমচ ফুল। আমাদের বড় বোন রুখসানা ম্যাডাম ফুলের বনে ফটোগ্রাফার উঠতে বেশি পছন্দ করেন। তাই একসাথে তোলা হয়েছিল অনেকগুলো ফটো আর সেলফি যেহেতু পূর্বে আপনারা দেখেছেন, ঠিক সেই অ্যালবাম থেকে নেওয়া একটি কসমস ফুলের বোন থেকে তোলা ফটোগ্রাফি। এটা অবশ্য দেশি কসমস ফুল তাই অনেক লম্বা লম্বা গাছ। আর এই ছিল আজকের সমস্ত ফুলের ফটোগ্রাফি।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

| পুনরায় কথা হবে আগামী শুক্রবার ফুলের পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সকলে। আল্লাহ হাফেজ। |
খুবই চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি বরাবরি অনেক সুন্দর ফটোগ্রাফি করেন এটা আমরা সকলেই জানি। এর আগেও আপনার ফটোগ্রাফি গুলো দেখেছি প্রতিটি ফটোগ্রাফি আপনি দারুন ভাবে আমাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
ফুলের ফটোগ্রাফি বরাবরই আমার কাছে ভালো লাগে। খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তবে এই ফটোগ্রাফি গুলোর মধ্যে আমার কাছে প্রথম ফুলের ফটোগ্রাফি এবং ডালিয়া ফুলের ফটোগ্রাফিটি ভীষণ ভালো লেগেছে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ডালিয়া ফুলটা আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম
ভাই, আপনি আজ খুব সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন, যা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রতিটা ফুলের ফটোগ্রাফি দুর্দান্ত হয়েছে। আপনার পোষ্টের মাধ্যমে অনেক অনেক দিন পর কাশফুল গুলো দেখে ভালোলাগাটা অনেক বেড়ে গেল। অনেক অনেক ধন্যবাদ ভাই, অসম্ভব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
চেষ্টা করছি প্রতি সপ্তাহে এভাবে সুন্দর ফটোগ্রাফি দেওয়ার জন্য
বৃষ্টি হলেই এই এক সমস্যা। নেট খুব ডিস্টার্ব দেয়। যাই হোক আপনি ফুলের খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। তাছাড়া আপনাদের বড় বোন রোকসানা ম্যাডামের সঙ্গে নার্সারিতে গিয়ে এত সুন্দর ফটোগ্রাফি গুলো করতে পেরেছেন। সবগুলো ফুলের ফটোগ্রাফি চমৎকার হয়েছে । বিশেষ করে প্রথম ফুলের ফটোগ্রাফিটা আমার কাছে বেশি ভালো লেগেছে।
আমাদের এদিকে নেটওয়ার্ক আর ওয়াইফাই খুবই সমস্যা করে
বাহ্! ফুলের ফটোগ্রাফি গুলো দেখে তো মুগ্ধ হয়ে গেলাম ভাই। দারুণ কিছু ফটোগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করেছেন। প্রতিটি ফটোগ্রাফি এককথায় দারুণ হয়েছে। তবে ডালিয়া ফুলের ফটোগ্রাফি দেখে সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো মনোমুগ্ধকর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
চেষ্টা করেছি সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেওয়ার জন্য
বেশ ভালোই করছেন শুক্রবারে যেহেতু দিতে পারেন নাই আমাদের ফুলের ফটোগ্রাফি গুলো আজকে শেয়ার করলেন দেখে অনেক ভালো লাগলো। আপনার নাম না জানা ফুলের নাম আমারও জানা নেই তবে ফুলটি অসাধারণ সুন্দর। এছাড়া ডালিয়া ফুল এবং গাঁদা ফুলের ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে আমার কাছে। বলতে গেলে আপনার শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি অসাধারণ ছিল।
চাইছি সপ্তাহ মার দেবো না তাই আজকে দিয়েছি