স্বরচিত প্রেম অনুভূতিমূলক কবিতা || সত্যি তুমি

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম

IMG_20230930_151111717_5.jpg


হাই বন্ধুরা!
আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোন বন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আমার আজকের পোষ্টের বিষয় কবিতা। পূর্ব দিনের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে কবিতা নিয়ে উপস্থিত হয়েছি।

কবিতা

নাম: সত্যি তুমি
রচয়িতা:
সুমন


আমি জানি ভালোবাসা বিচিত্রময়

প্রিয়জনের মুখ সবসময় চোখের সামনে রয়।

যারা সত্যিকারের ভালবাসতে জানে
আবেগ অনুভূতির মধ্যে তাকে খুঁজে পাই।

আকাশের যেমন সর্বদা রং পাল্টায়
মনে রংটাও ঠিক তেমনভাবেই স্থির নয়।

তবুও সে মনকে ধরে রাখে একজনায়
যেখানে রয়েছে প্রিয় জনের ভালোবাসার জয়।

সত্যি কারের ভালোবাসা তুমি শিখালে আমায়
রাগ অভিমানের মধ্যেও একটি কথা তোমাকে চাই।

তোমার এই কোমল অনুভূতিগুলো বাড়ায় মায়া
আমার মনকে সুখী রেখেছে হয়ে বৃক্ষছায়া।

যত আসুক না ভুল বোঝাবুঝির ঝড়
তোমার মিষ্টি মুখের হাসি শীতল করে তোলে অন্তর।

তাইতো তোমায় নিয়ে স্বপ্ন সাজাই সর্বক্ষণ
হৃদয় অন্তরালে স্বপ্ন বুনে পুড়ে যাওয়া অন্তর।

জানি তুমি মনে প্রাণে ভালোবাসো
তাইতো সাজানো গোছানো তোমার ভালোবাসা।

আজীবন পেতে চায় তোমায় মন প্রাণ ভরে
এটাই সর্বদা আমার মনের আশা।

কত জনের কত হাসি দেখেছি চোখের সামনে
ভালো লাগলেও সে হাসি যেন আমার নয়।

তুমি যখন মিষ্টি করে হাসো দেখে দু নয়ন
হৃদয় আবেগ যেন জাগায় শিহরণ।

কারণ এই মন তো জানে তুমি আমার
তুমি শুধু আমার আর কারো নও।

আজ আমি বেঁচে আছি তোমারই জন্য
তুমি এসে ভালোবেসে করেছো মোরে ধন্য।

দেখেছি তোমার চোখের চাউনিতে অগাধ ভালোবাসা
আর সেটা যেন আজ আমার বেঁচে থাকার আশা।

তোমার ভালোবাসা যেন আমার কবিতার লাইন
ছন্দ অলংকার আর প্রয়োজন হয় না হয়ে ওঠে ফাইন।

আমার গানের কন্ঠ যেন আর সুর খুজেনা
তোমার হাসি মাখা মুখ যেন সেই সুরে ঝংকার।

বিধাতার দেওয়া তুমি আমার সেরা উপহার
এর চেয়ে গর্ভ আমার জীবনে নেই কিছু আর।




সমা
প্ত


বিশেষ্য মন্তব্য

ভালোবাসার মানুষ যখন ভুল বুঝে কষ্ট দেয় হয়তো সেটা বড় আঘাত দিয়ে থাকে মনকে। তবুও যখন ভুল বুঝতে পেরে দ্রুত ভালোবাসার বন্ধনে ফিরে আসে ঠিক মনটা তার প্রতি আবারো উজাড় করে ভালবাসতে শুরু করে। জানে প্রিয় জন ভুল করেছে তাতে কি, নিজে তো ভুলের পথে নয়। তখনই মনের আবেগ অনুভূতিগুলো আবারো সামনের দিকে এগিয়ে যেতে থাকে তার মুখেরা মিষ্টি মায়া অনুভূতিও হাসি দেখে। ভালোবাসা ঠিক এমনই হয়, হাজার রাগ অভিমান আসার পরেও মনের শয়তানকে থামিয়ে দিয়ে প্রিয়জনের প্রতি অগাধ ভালোবাসা সৃষ্টি করে আবারো পথ চলতে থাকে। দুটি মন যখন একত্রে বিরাজমান তখন মনের মধ্যে আনন্দ অনুভূতি জাগ্রত। তখন কবি কবি মন যেন আর ছন্দ অলংকার খুঁজতে চায় না, প্রিয়জন পাশে থাকাই ভালোবাসার আবেগ থেকেই ছন্দ অলংকারবিহীন দারুন কবিতার লাইন চলে আসে হৃদয় মাঝে। আর প্রিয়জনের এই মহৎ ভালবাসা যেন মহান সৃষ্টিকর্তার প্রদত্ত উপহার। যে উপহার বেঁচে থাকার আশার জাগায়।


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

Sort:  
 3 years ago 

আসলে ভুল বুঝে কষ্ট দিলে তা অনেক বেশি কষ্টকর হয়। আর সেই কষ্টটা যদি প্রিয় মানুষটা দেয় তাহলে আরো বেশি খারাপ লাগে। সেই আঘাতটা একেবারে মনে এসে লাগে। আপনি অনেক সুন্দর করে ভালোবাসার মানুষটাকে নিয়ে এই কবিতাটা লিখেছেন। এবং অনেক কিছু তুলে ধরেছেন কবিতার মাধ্যমে এটা দেখে ভালো লেগেছে। আপনার কবিতা সব সময় অনেক সুন্দর হয় এটা বলতে হচ্ছে। আপনার পরবর্তী কবিতা পড়ার অপেক্ষায় থাকলাম।

 3 years ago 

আমার কবিতা লেখার অন্যতম উৎসাহ প্রদানকারী আপনি এবং আপু।

 3 years ago 

ওয়াও আজকের কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া।অনুভূতিমূলক কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো।কবিতার লাইনগুলো চমৎকার ছিল।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আশা করি এভাবে পাশেই থাকবেন এবং আমার কবিতা পড়বেন

 3 years ago 

আপনার লেখা অনুভূতিমূলক কবিতাগুলো আমি সবসময় পড়ার চেষ্টা করি। আপনি আজকেও প্রেম অনুভূতিমূলক কবিতার শেয়ার করেছেন যেটা অনেক সুন্দর হয়েছে। প্রিয় মানুষটা কষ্ট দিলে তার আঘাত অনেক বেশি এই বিষয় তুলে ধরেছেন আপনি আজকের কবিতায়। পুরোটা যত পড়ছিলাম ততই ভালো লাগছিল। কবিতার লাইন গুলো অনেক সুন্দর ছিল এটা বলতে হয়।

 3 years ago 

অনেক অনেক খুশি হলাম আপু।

 3 years ago 

আসলে ভুল বোঝাবুঝির কারণে যদি প্রিয়জন প্রিয়জনকে কষ্ট দেয় তাহলে অনেক খারাপ লাগে। আবার সে ভুল বুঝে যদি ফিরে আসে তাহলে অনেক ভালো লাগে। তবে আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।সত্যি তুমি কবিতাটির মধ্যে খুব সুন্দর করে ভালবাসা ফুটিয়ে তুলেছেন। সত্যি বলতে আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি শেয়ার করার জন্য।

 3 years ago 

তবে আবারো ভালোবাসা পেলে কষ্টটা দূর হয়ে যায় আপু।

 3 years ago 

আজকেও সুন্দর কবিতা লিখলেন আপনি অনেক ভালো লেগেছে পড়তে। তাছাড়া আপনার প্রেমের কবিতা গুলো সব সময় ভালো লাগে আমার কাছে। আজকেও প্রিয়জনকে নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখলেন। কবিতার ভাষা গুলো অসাধারণ ছিল। অনেক ধন্যবাদ আমাদের সাথে এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার ভাবির ভালোবাসা আছে বলেই তো দারুন কবিতা পেয়েছেন ‌

 3 years ago 

আজকে আপনি অসাধারণ কবিতা লিখেছেন।সত্যি তুমি কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। প্রিয়জন যতই আঘাত দেই না কেন শত কষ্ট ভুলে প্রিয় জনকে পেতে সবাই চায়। আর দুটি মনের মিলন হচ্ছে ভালোবাসা। সত্যি বলতে কবিতা পড়তে এবং লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর করে কবিতাটি শেয়ার করার জন্য তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

একদম মনের মত কথা বলেছেন এই কমেন্টে।

 3 years ago 

ভাই আপনি আজকে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে ভালো লেগেছে। কবিতার প্রতিটা লাইন কত চমৎকার ভাবে আপনি লিখেছেন এবং প্রতিটা লাইন কত সুন্দর মিলে লিখেছেন। এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64626.54
ETH 1874.79
USDT 1.00
SBD 0.38