বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের তথ্য ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার
আজ -মঙ্গলবার
হ্যালো বন্ধুরা,
'আমার বাংলা ব্লগ' কোয়ালিটি সম্পন্ন পোস্ট |
|---|
প্রাইভেট বিদ্যালয়ের উন্নয়নের জন্য প্রতি মাসে শিক্ষক মন্ডলী এবং উপদেষ্টাদের সাথে এক সমন্বয় মিটিং হয়ে থাকে। তাই গত বছরে ডিসেম্বর মাসে অর্থাৎ ১৬ই ডিসেম্বরের মুহূর্তে আমাদের বিদ্যালয় উন্নয়নের জন্য উপদেষ্টা মন্ডলীদের সাথে আমাদের এক সমন্বয় মিটিং হয়েছিল,যে মিটিংয়ে আমাদের মেইন বিষয় ছিল কিভাবে বিদ্যালয়ের মান উন্নয়ন করা যায় নতুন বছর উপলক্ষে। নতুন বছরে বেশ কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছিল আর এর পাশাপাশি প্রত্যেক শিক্ষক মন্ডলির প্রত্যেকটা সাবজেক্টে ভালো ভূমিকা রাখতে হবে এমন বিষয়ে কথা বলা হয়েছিল। পাশাপাশি আশ্বাস দেওয়া হয়েছিল প্রত্যেক শিক্ষক মন্ডলীদের জন্য বেতন বৃদ্ধি করা হবে নতুন বছর উপলক্ষে। আর সেই আশায় আনন্দিত হয়ে প্রত্যেক শিক্ষক মন্ডলী তাদের সাধ্যমত চেষ্টা করেছিল বিদ্যালয়ের জন্য পরিশ্রম করতে। বিভিন্ন গ্রামে যেয়ে স্কুলের ক্যালেন্ডার বিতরণ করেছেন নিজ খরোচে। আর এমন আশ্বাস উপদেষ্টা মন্ডলী অনেক আগে থেকেই দিয়ে আসছিল। সমস্ত শিক্ষক মন্ডলী আশায় ছিল নতুন বছরে হয়তো প্রত্যেক জনার কয়েক হাজার করে বেতন বৃদ্ধি পাবে। তাই উপদেষ্টা মন্ডলীরা যে সমস্ত বিষয়গুলো সমন্বয় মিটিংয়ে বলে থাকে ঠিক সে সমস্ত বিষয়গুলো মাথা পেতে নিয়ে কঠোর পরিশ্রম হয়ে গেলেও করে থাকতো। কিন্তু অবশেষে দেখা গেল উপদেষ্টা মন্ডলীরা নতুন বছর আসার পরে বিরূপ মনোভাব পোষণ করল শিক্ষক মন্ডলীদের সাথে। আমাদের মত কয়েকজনের কিছু বেতন বৃদ্ধি করলো এবং বাকিদের কোন বেতন বৃদ্ধি করল না কিন্তু বৃদ্ধি হয়ে গেল পথের ভাড়া। আর এই বিষয়গুলো বারবার তাদের মাঝে তুলে ধরলেও যেন তারা উল্টাপাল্টা অভিযোগ ধরে শিক্ষকমন্ডলীদের। কিন্তু আজ লক্ষ্য করছি শিক্ষক মন্ডলীদের মনের মধ্যে আর তেমন একটা আন্তরিকতা কাজ করে না। কারণ পেটে খিদা থাকলে বিরিয়ানির গল্প শুনে কোন লাভ নাই।
Photography device: Infinix hot 11s
সোর্স
আমাদের থানা পর্যায়ে এসি-ল্যান্ড মাঝে মধ্যে আমাদের বিদ্যালয় পরিদর্শন করতে আসেন। তবে সেক্ষেত্রে উনার সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে। উনি বিদ্যালয় সম্পর্কে অনেক কথা বলে থাকেন এবং অনেক তথ্য আদান প্রদান করে থাকেন বিভিন্ন শিক্ষকদের মাঝে। হয়তো খুবই ব্যস্ত মানুষ তাই তেমন একটা বেশি কথা বলার সুযোগ হয়ে ওঠে না তারপরেও তিনি আমাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করেন আমাদের বিদ্যালয়ের আশপাশ দিয়ে কোথাও গেলে আমাদের সাথে দেখা করে যান এমনকি মাঝেমধ্যে একাক শিক্ষক মন্ডলীর মোবাইলে ফোন দিয়ে কথা বলেন স্কুলের উন্নয়নমূলক বিষয় নিয়ে। তবে আমার সবচেয়ে বেশি ভালো লাগে ওনার এত সুন্দর ব্যবহার আর আন্তরিকতা দেখে। অনেকদিন আমাকে বলেছিলেন শুধু কি এই বিদ্যালয়ের আশা করে আছো নাকি অন্যান্য চাকরির জন্য পরীক্ষা দিয়ে থাকো আমি বলেছিলাম চেষ্টা রয়েছে বাইরে কোন সরকারি জব ম্যানেজ করতে পারি কিনা যেহেতু উনি জানেন আমি মাস্টার্স কমপ্লিট করেছি অনেক আগে তাই উনার সুন্দর পরামর্শ আমাকে মুক্ত করেছিল।
Photography device: Infinix hot 11s
সোর্স
আমরা ফেব্রুয়ারি মাসে শিক্ষা সফরে গিয়েছিলাম নাটোর গ্রিন ভ্যালিতে আর এই নাটোর গ্রিন ভীষণ করে যাওয়ার জন্য বেশি উৎসাহিত ছিল কিছু ছাত্রছাত্রীর গার্জিয়ান। তারা পিকনিকে যাবে বলে ইচ্ছামত মার্কেট করেছিল বিভিন্ন সাজগোজ আর পোশাকে সরঞ্জাম নিয়ে। তার মধ্যে তারা পাশের বাজার থেকে মেহেদী এনে হাতে মেহেদী আটক করত স্কুল মাঠে বসে। তাদের এত সুন্দর উৎসাহ দিব না যেন আমাদেরকে আরো বেশি অনুপ্রাণিত করেছিল শিক্ষা সফরে যাওয়ার জন্য। তবে বেশ কিছু অভিভাবক খুবই সুন্দর ব্যবহার করে থাকে আমাদের সাথে এবং আমাদের বিভিন্ন কাজে তারা বিশেষ ভূমিকা পালন করার চেষ্টা করে। তবে এর মধ্যে কয়েকজন অভিভাবক রয়েছে যারা একটু উল্টা পথে চলে। যাইহোক এই নিয়ে আমাদের সুন্দর আয়োজন। এমন সুন্দর আন্তরিকতা এবং উৎসাহ অনুভূতিগুলো আমাদের চলার পথে যেন আরো অনুপ্রেরণা যোগায়।
Photography device: Infinix hot 11s
সোর্স
বিদ্যালয়ের মাঝেমধ্যে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে পুরস্কারের ব্যবস্থা করা হয়। যেমন শব্দের সংস্কৃতি অনুষ্ঠান এর কুইজ প্রতিযোগিতা এছাড়াও অ্যাসেম্বলি ক্লাসে আইকিউ এর ব্যবস্থা। এভাবে বিভিন্ন সময় বিভিন্ন পুরস্কার বিতরণ করে ছাত্রছাত্রীদেরকে উৎসাহ প্রদান করা হয় স্কুলের প্রতি এবং লেখাপড়ার প্রতি। আর এর বিশেষ সুফল আমরা লক্ষ্য করেছি ছাত্র-ছাত্রীদের মাঝে। আর এভাবেই আমাদের দিন পরিবার সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা। মাঝেমধ্যে উপদেষ্টা পরিষদ উপস্থিত থাকেন আমাদের বিদ্যালয় তাদের মাধ্যমে পুরস্কার দেয়ার চেষ্টা করে থাকি। এতে ছাত্রছাত্রীরা যেমন উৎসাহিত হয় তেমন আনন্দ পেয়ে থাকে এবং বিভিন্ন ভালোলাগার বিষয়ে নিজেদের অংশগ্রহণ করে দেখায়। দেখায় তাদের দারুণ পারফরমেন্স। ছাত্র-ছাত্রীদের মুখে হাসি যোগানোর জন্য আমরা এই ব্যবস্থা করে থাকি। আরো এমন সুন্দর পুরস্কারের ব্যবস্থা করে থাকি তাদের লেখাপড়ার উৎসাহ প্রদান এর জন্য।
Photography device: Infinix hot 11s
সোর্স
💌আমার পরিচয়💌
| আমি মোঃ নাজিদুল ইসলাম (সুমন)। বাংলা মাস্টার্স ফার্স্ট ক্লাস মেহেরপুর গভমেন্ট কলেজ। আমার বাসা গাংনী-মেহেরপুর। মড়কা বাজার, গাংনী,মেহেরপুর এ গ্রীনরেইন ল্যাবরেটরি স্কুল নামক প্রি-ক্যাডেট স্কুলের সহকারি শিক্ষক । ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি মেরামত ও সৌর প্যানেল নিয়ে রিসার্চ করতে পছন্দ করি। প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি করা আমার সবচেয়ে বড় ভালোলাগা। দীর্ঘদিনের আমি পাঙ্গাস মাছ চাষী এবং বিরহের কবিতা লেখতে খুবই ভালোবাসি। |
|---|