বিভিন্ন ধরনের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year


আসসালামু আলাইকুম





হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আবারো আপনাদের মাঝে উপস্থিত হলাম বেশ কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি উপস্থাপন করার উদ্দেশ্যে। আশা করব চমৎকার এই রেনডম ফটোগ্রাফি আপনাদের অনেক অনেক ভালো লাগবে।

InShot_20250415_074723852.jpg

photography editing by inshort app




ফটোগ্রাফি সমূহ:


প্রথম ফটোগ্রাফি তে আপনারা লক্ষ্য করছেন যে অনেকগুলো মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি প্রায় চেষ্টা করে থাকি আমার সবজি বাগানের মধ্যে মিষ্টি কুমড়ো গাছ তৈরি করে কুমড়া উৎপাদন করব কিন্তু হয়ে ওঠে না। প্রায় লক্ষ্য করে থাকি সে অধিক পরিমাণ গাছ হয় কিন্তু ফল ধরতে চায় না। তাই সবজির বাজারে গিয়ে যখনই এমন বেশি মিষ্টি কুমড়া দেখি তখনই হবে আফসোস হয়। যাই হোক আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি এই সবজিটা। তাই বাজারে গেলেই কিনে আনার চেষ্টা করি।

IMG_20250223_074138_683.jpg


এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি স্থানে অনেকগুলো ডিম রয়েছে। আমার কাছে সবচেয়ে আশ্চর্য মনে হয়েছিল ডিমগুলো একটি মুরগিতে এই জায়গাতে পেড়ে বাচ্চা ফোটানোর জন্য বসেছিল। এই ফটোটা আমি ধারণ করেছিলাম আমার আংকেলদের বাসা থেকে। আন্তর্জারা সবাই তাদের এই বাসা থেকে গ্রামের বাসায় একমাস অবস্থান করেছিল। ইতোমধ্যে মুরগিটা এতগুলো ডিম পেড়ে বাচ্চা ফোটানোর জন্য বসেছিল।

IMG_20250302_093824_385.jpg


আমার ডায়াবেটিস পরীক্ষা করার জন্য একদিন ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। আলহামদুলিল্লাহ ডায়াবেটিসের প্রবলেম নেই। ডায়াবেটিস খুবই খারাপ একটি অসুখ। তাই আমাদের মাঝে মধ্যে সুগার টেস্ট করানো প্রয়োজন। কারণ যে কোন মুহূর্তে আমাদের সুগার লেভেল বেড়ে গেলে সমস্যা সৃষ্টি হতে পারে। তাই এ বিষয়ে সচেতন থাকতে হবে।

IMG_20241027_181754_395.jpg


এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছের খাবার দেওয়ার মুহূর্ত। মাছের খাবার দেয়ার মুহূর্তে এই ফটোটা ধারণ করেছিলাম। কত সুন্দর ভাবে মাছগুলো খাবার খাচ্ছিল। আমার কাছে অনেক ভালো লাগে মাছের খাবার দেয়ার মুহূর্তে ফটো ধারণ করতে। মাছগুলো কত আনন্দের সাথে খাবার খেতে থাকে। দেখে বুঝতে পারছেন খাবার ফেলার স্থানে মাছ গুলো কেমন ভাবে ছুটে এসেছিল এবং খাবার খাচ্ছিল। এখানে পাঙ্গাস তেলাপিয়া সহ বিভিন্ন মাছ ছিল।

IMG_20240911_154102_2.jpg


এটা একটি চাল কুমড়োর ফুল। এই ফুল গুলো দেখতে হলুদ আকৃতির। তবে ফুলের পাপড়ির উপর ছোট ছোট হুল রয়েছে। এজন্য আমার কাছে একটু অন্যরকম মনে হয়। আমরা জানি বিভিন্ন ফুলের কাটা থাকে। কিন্তু এই ফুলগুলো নিজের প্রটেকশন এর জন্য পাপড়ির উপর এমন হুল থাকে। তাহলে দেখে বুঝতে পারছেন কত সুন্দর প্রটেকশন রয়েছে এই ফুলের।

IMG_20241002_181840_115.jpg


এখন আবার চলে এসেছে আমের সময়। আম গাছের দিকে লক্ষ্য করলে দেখা যায় জায়গায় জায়গায় ধরে আছে আম। এই ফলটা খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কম রয়েছে। যাক আলহামদুলিল্লাহ আমাদের বাসাতে বেশ অনেকগুলো আমের গাছ রয়েছে এবার প্রত্যেকটা গাছে কমবেশি আম ধরেছে। ফটোগ্রাফিতে যে আমগুলো দেখছেন এগুলো গত বছর ফটোগ্রাফি করেছিলাম। এই গাছের আমগুলো অনেক সাধের হয়।

IMG_20240420_210029_022.jpg


আমরা জানি ফাল্গুন চৈত্র মাস আসলে বিভিন্ন পুকুর নদী নালা খাল শুকিয়ে যায়, এরপর মাটিগুলো এভাবে ফেটে ওঠে। শীতের সময় মানুষের পা ফাটে। এদিকে শীত চলে গেলে গরমের সময় মাটি ফাটে। প্রত্যেকটা ঋতুর আবহাওয়ার সাথে আরেকটা ঋতুর আবহাওয়ার কিছু না কিছু সম্পর্ক রয়েছে যেগুলো আমাদের জন্য বিভিন্ন দিক থেকে প্রভাব ফেলে।

IMG_20240506_071239_665.jpg


এখানে দেখতে পাচ্ছেন সুন্দর ফসলের মাঠ। কৃষকের ফসলের জমিতে কত সুন্দর ধান। আমার কাছে অনেক ভালো লাগে এই জাতীয় ফসলের মাঠগুলোর ফটোগ্রাফি করতে। এমন ফসলের জমি দেখতে সত্যিই মন ভরে যায়। অনেক পরিশ্রমের পর কৃষকদের সুন্দর ফসল ঘরে উঠবে এমন মুহূর্তটা যেন কৃষকের মুখে হাসি ফোটায়। এভাবেই সুন্দর ফসলের মাঠ গড়ে তোলার পেছনে হাজার হাজার কৃষকের অবদান থাকে।

IMG_20240417_102122_6.jpg




পোস্ট বিবরণ


বিষয়রেনডম ফটোগ্রাফি
ফটোগ্রাফি ডিভাইসInfinix Hot 11s
লোকেশনগাংনী-মেহেরপুর
ব্লগার@sumon09
দেশবাংলাদেশ


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png


PUSS_VILLA.png


Sort:  
 last year 

কাঁচা আমের ফটোগ্রাফি গুলো দেখেই খেতে ইচ্ছে করছে। দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন ভাইয়া। প্রতিটি ফটোগ্রাফি জীবন্ত হয়েছে। অনেক ভালো লাগলো দেখে।

 last year 

মন্তব্য করার জন্য ধন্যবাদ

 last year 

আজকে আপনি চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার বিভিন্ন ধরনের রেনডম ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। তবে কুমড়ো ফুলের ফটোগ্রাফি এবং ফসলের মাঠের ফটোগ্রাফি অসাধারণ লাগলো। আর কাঁচা আমের ফটোগ্রাফি দেখে তো আরো বেশি ভালো লাগলো। গত বছর করা আমের ফটোগ্রাফি এ বছর আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

 last year 

আপনার তোলা ফটোগ্রাফি গুলো অনেক বেশি সুন্দর হয়েছে আর তার মধ্যে সবথেকে আকর্ষণীয় হল পাঙ্গাস মাছকে খাবার দেওয়ার ফটোগ্রাফিটি।মাছকে খাবার দিয়ে এমন দৃশ্য দেখতে একটা অদ্ভুত শান্তি লাগে এবং এমন দৃশ্য দেখতে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

আগামীতে চেষ্টা করব আরো সুন্দর ফটো শেয়ার করতে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60371.10
ETH 1581.81
USDT 1.00
SBD 0.42