সিঙ্গেল লাইফের শেষ শার্ট প্যান্ট কাচার অনুভূতি
আজ - রবিবার
হ্যালো বন্ধুরা,
বালতিতে থাকা পাউডার গুলানো গরম পানির মধ্যে প্যান্ট তিনটা ভালো করে চুবিয়ে দিলাম। অতিরিক্ত গরম পানি হওয়ায় খুব সাবধানতার সাথে চেষ্টা করলাম প্যান্ট শুকরাতে। কারণ গত দিন আমি যে জামা কাপড় কেচে ছিলাম, তখন আমার একটু হাত পুড়ে গেছিল আর সেই কথাটি আমার মাথায় সর্বদা। যাহোক খুব সাবধানতার সাথে প্যান্টগুলো উল্টে পাল্টে গরম পানির মধ্যে চুবানোর চেষ্টা করলাম যেন সর্বস্থানে খুব ভালোভাবে এই পানি যায় এবং নরম হয়ে ময়লাগুলো ওঠার সুবিধা হয়ে যায়। হয়তো ফটোগুলো দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবেন।
এরপর প্যান্টগুলো নিয়ে আমি চলে গেলাম আমাদের টিউবওয়েল পাড়ে। প্রথমে টিউবয়েল পাড় খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। যেহেতু টিউবওয়েল পাড়ে কাঁচতে হবে, তাই সেখানে ময়লা থাকতে পারে বা নোংরা থাকতে পারে। যা সুন্দর করে তুলে নিয়ে সানের উপর প্যান্ট একটি একটি করে ভালো করে সাট করে দিলাম। প্যান্ট কাচার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। প্রথমে প্যান্ট এর উপর পাউডার ছিটিয়ে নিলাম। এরপর প্যান্টের একটি অংশের সাথে আরেকটি অংশ ভালো করে ডলতে থাকলাম। যেহেতু আমার কাছে কোন ভিডিও বা ক্যামেরাম্যান ছিল না তাই ভিডিও আপনাদের কাছে দেখাতে পারছি না। আর হাত ভিজা থাকায় বেশি একটা ফটোগ্রাফি করতে পারেনা। তবুও চেষ্টা করেছি প্যান্ট এ পিট ও পিট ভালোভাবে ময়লা তুলে পরিষ্কার করার জন্য। মাঝে মাঝে সাথে জোরে জোরে ওয়াস করেছি। এর মধ্যে মাঝে মাঝে লক্ষ্য করে দেখলাম পরিষ্কার হচ্ছে এবং খুব ময়লা বের হচ্ছে।
নিজের সাধ্যমত তিনটা প্যান্ট শার্ট শানের সাথে কেচে নীলাম। এরপর ভালোভাবে পানিগুলো নিঙরে দিয়ে প্যান্টগুলো নেড়ে দিলাম। বাড়িতে যেখানে আড়া টাঙানো আছে সেখানে লক্ষ্য করলাম যে দিকে বেশি রোদ ঠিক সেই স্থানে তিনটা প্যান্ট পর পর সাজিয়ে নেড়ে দিলাম। আর এরই মধ্য দিয়ে আমার আজকের প্যান্ট কাচার কাজ সম্পন্ন হয়েছে। সম্পন্ন হয়েছে সিঙ্গেল লাইফের প্যান্ট কাচার শেষ ধাপ। তবে বিয়ের পরে বউয়ের কার্যক্রম দেখে আমি মুগ্ধ, সে আমার জামা কাপড় ভালোই কেচে দিচ্ছে। আপনারা দোয়া করবেন, কিছুদিন আগের কাছাকাছির পোস্টে বলেছিলাম "না জানি বিবাহ করলে বউয়ের জামা কাপড়ও কিছু দেওয়া লাগে" যে ভয় করেছিলাম সে ভয় থেকে যেন মুক্ত মনে হচ্ছে। হয়তো আপনাদের দোয়া সঠিকভাবে কাজে লাগলে এই জীবনে জামা কাপড় কাঁচা থেকে নিজেকে মুক্ত রাখতে পারব। ভবিষ্যতে জামা কাপড় কাঁচা থেকে মুক্ত হয়েছে কিনা সেটাও আপনাদের জানিয়ে দেবো। ততক্ষণ ভালো থাকুন সবাই।
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।
ভাই বর্তমানে মহিলা রাজত্বের খুব আধিপত্য চলতেছে চাইলেই আপনাকে দিয়ে জামা কাপড় ধুয়ে নিতে পারবে খুব সাবধান খাল কেটে কুমির আনার কোন দরকার নেই।।
সিঙ্গেল লাইফটাই ভালো ইচ্ছামত ঘোড়া ইচ্ছামত ঘুম আর ইচ্ছামতো খাওয়া দাওয়া।।
তবে ভাই বিয়েটা হচ্ছে লাডুর মত খেলেও পস্তাতে হবে না খেলেও পস্তাতে হবে।।
তবে সর্বশেষ পরামর্শ থাকবে বিয়েটা করেই ফেলেন।।
বিয়েটা করে ফেলেছি বলেই তো বলেছিস সিঙ্গেল লাইফের শেষ কাপড় কাঁচা।
সিঙ্গেল লাইফে যেমন সুখ আছে তেমনি দুঃখ ও আছে।তবে এটাই যে আপনার শেষ কাপড় কাঁচা আপনি বুঝলেন কি করে?আমার মনে হচ্ছে কেবল কাপড় কাঁচা শুরু হা হা হা।যাইহোক ভালো লাগল কাপড় কাঁচা দেখে
ধন্যবাদ আপনাকে।
হয়তো ভালো করে বুঝতে পারেননি। আমি বলেছি এটা সিঙ্গেল লাইফের শেষ কাপড় কাঁচা। কারণ এখন আর সিঙ্গেল নেই আমি।
আমিতো জামাকাপড় ধুতেই পারিনা, আজকে আপনার পোস্টে শিখলাম।🤣 ডিটারজেন্ট যে পানিতে মিশাতে হয় তাও জানতামনা🥴।
যাইহোক বিবাহিত জীবন সুখের হোক আর কাপড় কাচার প্যারা থেকে মুক্তি পান সেই কামনা করি৷
কি আর বলবো ব্যাচেলার জীবনের দুঃখর কথা। সমাপ্ত ঘটেছে সেই পর্বের।
টাইটেলটি পড়ে বেশ অবাক হলাম।হুইল পাউডার যে পানিতে মেশাতে হয় সেটা সবাই জানে।তাছাড়া আপনার হাত পুড়ে যাওয়ার দিন শেষ হয়েছে আশা করি।ভাবি বেশ ভালো যত্ন নেয় আপনার শার্ট প্যান্ট কাচার।যাইহোক এই পোস্টটি আমার মনে হয় শুধু সিঙ্গেল লাইফের ছেলেদের জন্যই করা।ধন্যবাদ আপনাকে।
হাত পুড়ে যাওয়া দিন শেষ হয়েছে।