পবিত্র শুক্রবার উপলক্ষে সোনালী ফুলের শুভেচ্ছা এবং বিশেষ তথ্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আজ - শুক্রবার

০৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
১৯ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ


IMG_20230519_203223_065.jpg

IMG_20230505_064502_932.jpg

আসসালামু আলাইকুম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আপনারা সকলেই জানেন আমি পবিত্র জুম্মার দিন অর্থাৎ শুক্রবার দিন উপলক্ষে আপনাদের মাঝে বিভিন্ন প্রকার ফুলের ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হয়। তবে আজকে আমি আপনাদের মাঝে আমার নিজের গাছ থেকে সোনালী ফুলের ফটোগ্রাফি এবং ভিডিও ধারণ করে আপনাদের মাঝে তুলে ধরতে চাই। আশা করি বিশেষ এই ফুলের শুভেচ্ছা গ্রহন করবেন।


ফটোগ্রাফি সমূহ:



আজ থেকে অনেক দিন আগে আমি একটি সোনালী গাছ লাগিয়েছিলাম আমাদের বাড়ির পুকুরের পাশে নারিকেল গাছের গোড়ায়। অনুমানিক ৮-১০ সালের দিকে হতে পারে তবে। যাই হোক বিভিন্ন গাছের মাঝখানে প্রতিযোগিতা করে তেমন একটা বেড়ে উঠতে না পারলেও গাছটি কিন্তু এখনো বেঁচে রয়েছে। তবে বাড়ির অপসাইডে হয়ে যাওয়াই গাছটা তেমন একটা দেখাশোনা হয় না। হঠাৎ করে কিছুদিন আগে লক্ষ্য করে দেখি গাছে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। যখনই লক্ষ্য করলাম এত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে তাই ইচ্ছা জাগলো শুক্রবারের ফুলের ফটোগ্রাফির শুভেচ্ছা জায়গায় এবার শুধু সোনালী ফুলের ফটোগ্রাফির মধ্য দিয়ে আপনাদের মাঝে শুভেচ্ছা বার্তা পাঠাবো। তাই রুম থেকে মোবাইলটা নিয়ে চলে গেলাম সোনালী গাছের পাশে এই মুহূর্তে ঝিরিঝিরি একটু হাওয়া বইছিল এবং ফুলগুলো বেশ সুন্দর দোল খাইছিল।

IMG_20230505_064437_346.jpg

IMG_20230505_064236_533.jpg



আমি সোনালী গাছটির অতি নিকটে অবস্থান করলাম এবং এপাশেও ওপাশ থেকে ফটোগ্রাফি করার চেষ্টা করলাম। বেশ সুন্দর চমৎকার হলুদ ফুলগুলো যেন বাতাসে দোল ছিল যার জন্য ক্যামেরা বন্দি করতে একটু ঝামেলাই বোধ করছিলাম। তারপরও চেষ্টা করছিলাম আপনাদের মাঝে ফটোগ্রাফি আকারে তুলে ধরতে হবে তাই সুন্দর করে কিছু ফটোগ্রাফি করি। এরই মধ্যে যখন ফটোগ্রাফি করছিলাম লক্ষ্য করলাম এই গাছে দুইটা সোনালী ফল ধরে রয়েছে।

IMG_20230505_064335_923.jpg

IMG_20230505_064220_283.jpg

IMG_20230505_064213_123.jpg



অনেকদিন পর সোনালী ফল গাছের সোনালী ফল দেখতে পেলে আমার খুব ভালো লাগছিল। যেহেতু ফটোগ্রাফি করতে গিয়েছিলাম ফুলের কিন্তু দুইটা ফল দেখে যেন জানটা একটু ভরে গেল। এত সুন্দর ফল ধরেছে সোনালী গাছে তা দেখে আমি তো অবাক। আমিতো পূর্বে শুনেছি সোনালী ফলের নাকি অনেক প্রকার ওষুধি গুনাগুন রয়েছে। এবং অনেক মানুষ কে দেখেছি সোনালী ফল তুলে খেতে। কারন আমার বড় আব্বার বাড়িতে একটি গাছ ছিল,সেই গাছটি ঘর তোলার জন্য কেটে ফেলা হয়েছে। তাই আমাদের পড়ায় সোনালী গাছ আর দেখা যায় না বললেই চলে।

IMG_20230505_064249_809.jpg



যেহেতু সোনালী ফল গ্যাসের সমস্যা দূর করার জন্য বিশাল উপকারী তাই ভেবে দেখলাম আমার আব্বার গিয়াস এর সমস্যা হয়েছে এমনকি আমার ভাইয়েরা গ্যাসের সমস্যা রয়েছে। তাই ফল দুইটা পেড়ে আনলাম। যেহেতু নতুন ফুল গাছে এসে গেছে তাই ফলগুলো পচে যাবে আর এই ফলের গোড়ায় এতটাই শক্ত হয় যে গাছ থেকে সহজে পড়তে চায় না কিন্তু ফল গুলো গাছে ঝুলে থেকে পচে যায়। যাইহোক আপনাদের এই সুন্দর সোনালী হলুদ ফুল গুলোর শুভেচ্ছা বার্তা দেওয়ার পূর্বেই যেন সুন্দর একটা ভালো লাগা মুহূর্ত আমার মধ্যে সৃষ্টি হল ফলগুলো দেখে। এরপরে আপনাদের জন্য আমি ভিডিও ধারণ করেছিলাম। সব মিলে দারুন একটি অনুভূতি শেয়ার করলাম পবিত্র শুক্রবার উপলক্ষে।

IMG_20230505_064307_463.jpg

IMG_20230505_064457_159.jpg


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64011.44
ETH 1858.50
USDT 1.00
SBD 0.39