মনের মানুষের মুখের দৃশ্য অংকন
আজ - শনিবার
হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজ আমি আপনাদের মাঝে একটি আর্ট পোষ্ট নিয়ে উপস্থিত হয়েছি। যেহেতু আমি চারুকলা বিভাগের ছাত্র তাই অবশ্যই আর্ট করা শিখতে হবে। অল্প কিছুদিন পরে পরীক্ষা দিতে সাতক্ষীরায় যেতে হবে তাই চেষ্টা করছিলাম ফিগারিং আর্ট করার জন্য তার মধ্য থেকে আজ আমি আপনাদের মাঝে একটি সুন্দরী রমণীর দৃশ্য অংকন করা তুলে ধরতে যাচ্ছি। যে দৃশ্য অঙ্কনটি আমি ইউটিউব দেখে দেখে চেষ্টা করেছিলাম এবং মন থেকে ভাবছিলাম মনের মানুষের কথা আর দুইটার সমন্বয়ে চেষ্টা করেছি একটি মেয়ে মানুষের মুখের আকৃতি আর্ট করার। চলুন বিস্তারিত দেখা যাক।
'আমার বাংলা ব্লগ' কোয়ালিটি সম্পন্ন পোস্ট |
|---|
প্রথমে আমি প্রয়োজনে উপকরণগুলো সংরক্ষণ করে নিলাম। প্রয়োজনে উপকরণ গুলোর হচ্ছে
- সাদা পেজ
- একাধিক রুল
- রং পেন্সিল
- স্কেল
- রাবার
- কাটার
এবার আমি আমার মোবাইলে ইউটিউব থেকে একটি ভিডিও প্লে করলাম যেখানে সুন্দর ভাবে মেয়ে মানুষের দৃশ্য অঙ্কন করে তা দেখে দেখে আঁকার চেষ্টা করলাম। প্রথম পর্যায়ে লক্ষ্য করলাম মাথার টুপি বাঁকানো দৃশ্য। মনের মধ্যে ভালোভাবে এঁকে নিলাম টুপি বাঁকানো দেখে, সেভাবেই খাতার উপরে চেষ্টা করলাম টুপির আকৃতি দেওয়ার জন্য। তবে অনেকবার মুসা মুসি করতে হয়েছে বাঁকা হওয়ার কারণে।
মোবাইলে দেখে দেখে মুখের আকৃতি দেওয়ার চেষ্টা করলাম কিন্তু বারবার যেন কেমন কেমন হয়ে যাচ্ছে ভালো লাগছে না। তাই মুছতে হচ্ছে আবার ঠিক করতে হচ্ছে। আর এভাবেই অনেক চেষ্টা করতে থাকলাম ক্যাপের নিচ দিয়ে একটি চোখ মুখ আর গালের কিছু অংশ ঠিকভাবে দেওয়ার জন্য। পাশাপাশি এ পাশ ও পাশ দিয়ে চুলের আকৃতি দেওয়ার জন্য চেষ্টা করতে থাকলাম। ভিডিওতে বেশ সুন্দর মুখের গঠন ছিল কিন্তু আমি যেন সুন্দরভাবে মুখের গঠনটা দিতে পারছি না, হাত কেঁপে খারাপ হয়ে যাচ্ছে। তবে একাধিকবার মুছে ঠিক করার চেষ্টা করতে থাকলাম।
এ পর্যায়ে মুখের আকৃতি একটু চিকন করার চেষ্টা করলাম যেন সুন্দর লাগে, তবে পূর্বের চেয়ে একটু সুন্দর লাগছিল তাই মুখের আকৃতি টা চিকন করে আগের দাগগুলো মুছে দেওয়ার চেষ্টা করলাম এবং চুলের দৃশ্যটা যেন কেমন কেমন মনে হয়েছিল যার জন্য আবার চুলের আকৃতি সৌন্দর্য পর্যায়ে আনার চেষ্টা করলাম। এদিকে ক্যাপের পুরা চিত্র তৈরি করে লক্ষ্য করলাম ডান সাইডে একটু বেশি মোটা মনে হচ্ছে তাই এটা কেউ সমাধানে আনতে হবে যেহেতু প্রথম মনের মত করে একটি মেয়ে মানুষের দৃশ্য অঙ্কন করতে যাচ্ছি তাও আবার ইউটিউব দেখে, তাই ভুল হওয়াটাই স্বাভাবিক।
এই পর্যায়ে নাকের সুন্দর আকৃতি দেওয়ার চেষ্টা করলাম তবুও যেন ইউটিউবের ভিডিওর মত করতে পারলাম না। তাই এমনটা রেখে নিজের সন্তুষ্টি রাখলাম আর বেশি চেষ্টা করব না যেহেতু প্রথম। মোটামুটি মুখের আকৃতিটা বেশ সুন্দর পর্যায়ে আনার চেষ্টা করে তা পেরে গেছি এদিকে মাথার টুপিটাকে সুন্দরভাবে একটা পর্যায়ে আনার চেষ্টা করলাম। হঠাৎ মাথায় বুদ্ধি এলো মেয়েরা তো মুখে লিপস্টিক দিয়ে থাকে এখানে ছবিতে যদি লিপস্টিক না দিয়ে থাকি তাহলে দেখতে কেমন লাগবে তাই সৌন্দর্য আরো বৃদ্ধি করার জন্য দুই ঠোঁটে রং দিয়ে দিলাম অর্থাৎ লিপস্টিকের আকৃতি দেওয়ার চেষ্টা করলাম। এতে যেন সৌন্দর্য কিছুটা বৃদ্ধি পেল।
এ পর্যায়ে ক্যাপ এর উপর সবুজ আর লাল রং করে দেয়ার চেষ্টা করলাম। যেন দেখতে সুন্দর লাগে ক্যাপটি। পাশাপাশি ক্যাপের উপর থাকা ফিতাটাকেও চিহ্নিত করে দিলাম। যেহেতু ছেলেদের ক্যাপে ফিতা থাকে না কিন্তু অনেক সময় লক্ষ্য করা যায় মেয়েরা যে সমস্ত ক্যাপ বা টুপি গুলো মাথায় দিয়ে থাকে সেখানে উপরে একটু সৌন্দর্য করার জন্য ফিতা থাকে তাই ফিতার আকৃতি দিয়ে চিহ্নিত করলাম। আর এভাবেই ক্যাপ পরিহিত একটি রমণীর দৃশ্য মনের মাধুরী মিশিয়ে সৃষ্টি করার চেষ্টা করলাম। জানিনা কতটা আপনাদের মাঝে ভালো লাগার সৃষ্টি করাতে পেরেছি। তবে চেষ্টা করব এভাবে বিভিন্ন বিষয়ে আর্ট করার জন্য।
| পুনরায় কথা হবে পরবর্তী কোন আর্ট পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ। |
|---|
আপনার মনের মানুষটি দেখতে কিন্তু ভারী সুন্দর। ইউটিউব দেখে দেখে এবং মনের মাধুরী মিশিয়ে মনের মানুষটির প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন দেখে ভালো লাগলো। চারুকলা বিভাগের ছাত্র হয়ে আমাদেরকে এতদিন আর্ট দেখাননি এটা কিন্তু ভারি অন্যায়🤪। মাঝে মাঝে এভাবে আর্ট শেয়ার করবেন। তাহলে আমাদের ভালো লাগবে। ভাইয়া শুভকামনা রইল আপনার জন্য। আশা করছি আপনার পরীক্ষা ভালই হবে।
দোয়া করেন বিয়ের পরে মনের মানুষকে সাথে নিয়ে আর্ট করব
মনের মানুষের মুখের দৃশ্য অংকন করেছেন। দেখতে খুবই অসাধারণ লাগছে। আমার চিত্রটি দেখে মনে হয় আপনি এটি খুব মন দিয়ে একেঁছেন।আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর একটি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া
আবারো মনের মানুষকে নিয়ে ভাববো
ভাইয়া চেষ্টা করলে মানুষ সব কিছুই পারে। আপনি ইউটিউব থেকে দেখে দেখে চেষ্টা করে আপনি আপনার মনের মানুষের মুখের দৃশ্য অঙ্কন করে ফেলেছেন। চিত্রটা খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে মাথায় ক্যাপ দেওয়ার কারণে আরো বেশি ভালো লাগছে। চেষ্টা করলে আরো ভাল হবে। ধন্যবাদ ভাইয়া।
একদম ঠিক কথা বলেছেন
আপনার মনের মানুষে দেখতে অনেক কিউট তো ।মনের মাধুরী মিশিয়ে আর্ট টি করেছেন।আপনি যেহেতু চারুকলা বিভাগের ছাত্র তাহলে আপনার আঁকা আরও সুন্দর সুন্দর আর্ট দেখতে পাবো।শীঘ্রই আপনি আপনার মনের মানুষের দেখা পান,এভাবে বেশি বেশি আর্ট করতে করতে।ধন্যবাদ সুন্দর একটি আর্ট পোস্ট শেয়ার করার জন্য ভাইয়া।
অবশ্যই আমার মনের মানুষ বলে কথা।